লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল Moto Z4 এর স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 20 এপ্রিল 2019 12:03 IST
হাইলাইট
  • Moto Z4 ফোনে থাকছে একটি Snapdragon 675 চিপসেট
  • এই ফোনে ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার
  • থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার

Moto Z4 ডিসপ্লের উপরে থাকছে ওয়াটারড্রপ স্টাইল নচ

Photo Credit: 91Mobiles

অনেক দিন ধরেই Motorola –র পরবর্তী স্মার্টফোন Moto Z4 সম্পর্কে একাধিক রিপোর্ট সামনে আসছে। নতুন রিপোর্টে Moto Z4 ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন সামনে এল। নতুন Moto Z4 ফোনে ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এছাড়াও থাকছে একটি OLED ডিসপ্লে। Moto Z4 ফোনে থাকছে একটি Snapdragon 675 চিপসেট। Redmi Note 7 Pro ফোনেও একই চিপসেট ব্যবহার হয়েছে।

Moto Z4 এর সম্ভাব্য দাম

91Mobiles ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 480 মার্কিন ডলার (প্রায় 33,300 টাকা) দামে লঞ্চ হতে পারে Moto Z4।

Moto Z4 সম্ভাব্য স্পেসিফিকেশন

Moto Z4 ফোনে থাকবে 6.4 ইঞ্চি OLED ডিসপ্লে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট। এই ফোনে 5G  সাপোর্ট থাকতে পারে বনলে জানা গিয়েছে। 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন।

Moto Z4 ফোনে থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। কোয়াড পিক্সেল প্রযুক্তি ব্যবহার করে এই ক্যামেরায় 12 মেগাপিক্সেল ছবি তোলা যাবে। সেন্সারের চারটি পাশাপাশি পিক্সেল একটি পিক্সেলের মতো কাজ করবে। এর ফলে চার গুন বড় হয়ে যাবে এই ক্যামেরার পিক্সেল। কম আলোতে ছবি তোলার জন্য বেই ক্যামেরায় বিশেষ নাইট মোড থাকছে। কম আলোতে 6 মেগাপিক্সেল সাইজে শার্প ছবি তুলতে পারবে Moto Z4 ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে একটি 25 মেগাপিক্সেল ক্যামেরা।

Moto Z4 ফোনে চলবে Android 9 Pie অপারেটিং সিস্টেম। এই ফোনের ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ স্টাইল নচ। কানেক্টিভিটির জন্য থাকছে 3.5 মিমি অডিও জ্যাক আর USB Type-C পোর্ট।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  2. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  3. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  4. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  5. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  6. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  7. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  8. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  9. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  10. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.