6,000 টাকা ছাড়ে মিলছে দুর্দান্ত ক্যামেরার Motorola ফোন, দাম বাড়ার আগে অফার লুফে নিন

Motorola Edge 50 ফ্লিপকার্টে 6,000 টাকা পর্যন্ত ছাড়ে কেনার সুযোগ পাওয়া যাচ্ছে।

6,000 টাকা ছাড়ে মিলছে দুর্দান্ত ক্যামেরার Motorola ফোন, দাম বাড়ার আগে অফার লুফে নিন

Photo Credit: Motorola

Motorola Edge 50 has a 50-megapixel Sony-LYTIA 700C primary Camera

হাইলাইট
  • Motorola Edge 50 সরাসরি 6,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে
  • স্মার্টফোনটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অফার করে
  • Motorola Edge 50-এর সঙ্গে 68W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে
বিজ্ঞাপন

Motorola-এর একাধিক মডেল এখন বেশ আকর্ষণীয় ছাড়ে বিক্রি হচ্ছে। 2025 অথবা তার আগে লঞ্চ হওয়া একাধিক স্মার্টফোন অনেকটা কম দামে পাওয়া যাচ্ছে, যার মধ্যে রয়েছে Motorola Edge 50। এই মিড-রেঞ্জ ফোন যে দামে ভারতে এসেছিল, তার থেকে 6,000 টাকা সস্তায় কেনার সুযোগ দিচ্ছে কোম্পানি। এই বাজেটে Edge 50-এর মতো Snapdragon 7 Gen 1 AE প্রসেসর, Sony LYTIA 700C প্রাইমারি ক্যামেরা, pOLED কার্ভড ডিসপ্লে, Dolby Atmos টিউনড ডুয়াল স্টেরিও স্পিকার খুব বেশি ফোনে নেই। চলুন Motorola Edge 50-এর অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।

Motorola Edge 50 ডিসকাউন্ট অফার

Motorola Edge 50 ভারতে 2024 সালের আগস্ট মাসে লঞ্চ হয়েছিল। এটি 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ  যুক্ত সিঙ্গেল ভ্যারিয়েন্টে এসেছিল ও দাম 27,999 টাকা রাখা হয়েছিল। প্রতিবেদন লেখার সময় স্মার্টফোনটি ফ্লিপকার্টে 21,999 টাকায় বিক্রি হতে দেখা গিয়েছে। অর্থাৎ কোম্পানি ফ্ল্যাট 6,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে।

আবার Flipkart Axis বা Flipkart SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 1,098 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। পুরনো ফোনের সাথে এক্সচেঞ্জ করলেও ভাল অঙ্কের ভ্যালু মিলতে পারে। ফোনটি জাঙ্গল গ্রীন, পিচ ফাজ, ও কোয়ালা গ্রে কালার অপশনে উপলব্ধ।

Motorola Edge 50 স্পেসিফিকেশন ও ফিচার্স

প্রথমে ক্যামেরা ডিপার্টমেন্টে আসা যাক৷ মোটোরোলা এজ 50 ট্রিপল ব্যাক ক্যামেরার সাথে এসেছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, এবং f/2.2 অ্যাপারচার ও 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ একটি 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, 3x অপটিক্যাল জুম এবং OIS প্রযুক্তির 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স আছে।

সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। উভয় ক্যামেরা 30fps-এ 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। মোটোরোলার এই ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,000mAh ব্যাটারি, যা 68W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ফোনটি Qualcomm Snapdragon 7s Gen 1 AE (Accelerated Edition) প্রসেসরে রান করে।

হ্যান্ডসেটটি Android 14-এর সঙ্গে লঞ্চ হয়েছিল, তবে Android 19 পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে।Motorola Edge 50 মডেলের সামনে 6.7 ইঞ্চির পোলেড কার্ভড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,600 নিট পিক ব্রাইটনেস, HDR10+, 1.5K রেজোলিউশন (1,220 x 2,712 পিক্সেল, ও 1 বিলিয়ন কালার অফার করে। স্ক্রিনের উপরে কর্নিং গরিলা গ্লাস 5 কভার আছে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে একটি অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »