Motorola Edge 50 Pro is equipped with a 50-megapixel selfie camera
Photo Credit: Motorola
25,000 টাকার রেঞ্জে ভাল ফোন খুঁজতে গিয়ে দিশেহারা অবস্থা। ভাবছেন লেটেস্ট মডেল না হলেও সমস্যা নেই। তাহলে Motorola Edge 50 Pro দুর্দান্ত অফারের সাথে কেনার সুযোগ। মোটোরোলার এই মিড-রেঞ্জ স্মার্টফোন সরাসরি 10,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। ডিভাইসটি 125W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। 144 হার্টজ রিফ্রেশ রেট, কার্ভড pOLED স্ক্রিন, 50W ওয়্যারলেস চার্জিং, 3x টেলিফটো লেন্স, ও IP68 ডাস্ট + ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং-এর মতো ফিচার্স Edge 50 Pro-কে এখনও প্রাসঙ্গিক করে রেখেছে। চলুন ফোনটির অফার ও সেল প্রাইস সম্পর্কে বিস্তারিত নেওয়া যাক।
Motorola Edge 50 Pro লঞ্চ হয়েছিল 2024 সালের এপ্রিলে ভারতে লঞ্চ হয়েছিল। তখন 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 31,999 টাকা ছিল। অন্য দিকে, 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 35,999 টাকা ধার্য রেখেছিল সংস্থা। বর্তমানে এই মডেলটি অ্যামাজনে 25,998 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ 10,000 টাকার বেশি ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।
আবার Axis ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে Edge 50 Pro কিনলে 1,500 টাকা ক্যাশব্যাক মিলবে। এছাড়াও, Amazon Pay ICICI ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা 779 টাকা ক্যাশব্যাক পাবে। নির্বাচিত ব্যাংকের কার্ডে EMI লেনদেনের উপরেও ছাড় থাকছে 1,500 টাকা।
মোটোরোলা এজ 50 প্রো ট্রিপল ব্যাক ক্যামেরা সেটআপ অফার করে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, f/2.0 অ্যাপারচার ও 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ একটি 10 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, এবং f/2.2 অ্যাপারচার 3x অপটিকাল জুম সহ 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স বর্তমান। ফোনের সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের।
Edge 50 Pro-এর সামনে 6.7 ইঞ্চি পোলেড কার্ভড ডিসপ্লে আছে, যা 1.5K রেজোলিউশন (1,220 x 2,712 পিক্সেল) 144 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, ডলবি ভিশন, ও 2,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিভাইসে Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে।
মোটোরোলার স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপ দেয় 4,500mAh ব্যাটারি। শুধু 12 জিবি র্যাম ভ্যারিয়েন্টের সঙ্গে 125W চার্জার দেওয়া হচ্ছে। 8 জিবি র্যাম 68W চার্জারের সঙ্গে উপলব্ধ। ফোনটি Android 14 OS-এর সঙ্গে লঞ্চ হয়েছিল, তবে Android 17 পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.