2,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro-এর সেল শুরু, রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং
Motorola Edge 70 Pro-এর সেল শুরু হল। 38,999 টাকা (8 জিবি + 256 জিবি) থেকে দাম শুরু হচ্ছে। 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম 41,999 টাকা। তবে Axis এবং HDFC ক্রেডিট কার্ডে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবে। ফলে দাম যথাক্রমে 36,999 টাকা এবং 39,999 টাকায় নেমে আসবে। এছাড়াও, Axis Flipkart ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 3,848 টাকা ক্যাশব্যাক মিলবে। ডিভাইসটি ফ্লিপকার্ট ও মোটোরোলা ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি হচ্ছে।