Offers On Smartphones

Offers On Smartphones - ख़बरें

  • সবচেয়ে সস্তায় 10,000mAh ব্যাটারির ফোন, 8,000 টাকা ডিসকাউন্ট মিলছে
    Poco X8 Power ফ্লিপকার্টে 30,999 টাকায় লিস্টেড আছে। এটি 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজের বেস মডেলের দাম। সেপ্টেম্বরের শুরুতে লঞ্চের সময় প্রাইস ছিল 35,999 টাকা। এছাড়াও, এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট বা ডেবিট কার্ডে দাম মেটালে 3,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। সমস্ত অফার অন্তর্ভুক্ত করে পোকোর ফোনের দাম নেমে আসবে 27,999 টাকায়, যা লঞ্চ প্রাইসের তুলনায় 8,000 টাকা কম। আবার এসবিআই এবং এইচডিএফসি ক্রেডিট কার্ডে 3 থেকে 9 মাস পর্যন্ত নো কস্ট ইএমআই অপশনে 3,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।
  • 12,000 টাকা দাম কমল Motorola-র এই দুর্দান্ত ফোনের, 64MP পেরিস্কোপ ক্যামেরা ও 125W চার্জিংয়ের মতো ফিচার
    Motorola Edge 50 Ultra বিক্রি হচ্ছে 12,000 টাকা ডিসকাউন্টে। ফোনটি পারফরম্যান্স ও ফিচার্সে অনেক লেটেস্ট ডিভাইসকে পিছনে ফেলবে। এটি ফ্ল্যাগশিপ কিলার Snapdragon 8s Gen 3 প্রসেসর ব্যবহার করে। হ্যান্ডসেটে 144Hz LTPS ডিসপ্লে, 64MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, 50MP সেলফি ক্যামেরা, 125W ফাস্ট চার্জিং, IP68 রেটিং, ও Dolby Atmos সাউন্ড ফিচার্স আছে।
  • প্রায় 5,500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে দুর্দান্ত ফিচার্সের Samsung 5G ফোন, অফার শেষ হওয়ার আগেই কিনে ফেলুন
    Samsung Galaxy A36 5G এখন ফ্লিপকার্টে 28,999 টাকায় লিস্টেড আছে, যা 8 জিবি র‍্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে। তুলনাস্বরূপ, গত বছর মার্চে লঞ্চের সময় শুরুর দাম 32,999 টাকা ছিল। অর্থাৎ, কোম্পানি সরাসরি 4,000 টাকা ফ্ল্যাট ছাড় দিচ্ছে। আবার Flipkart Axis বা Flipkart SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনলে 1,449 টাকা ক্যাশব্যাক মিলবে। এর ফলে সাশ্রয়ের অঙ্ক প্রায় 5,500 টাকায় পৌঁছে যাবে।
  • 4,000 টাকা ছাড়ে মিলছে 50MP সেলফি ক্যামেরা ও দুর্দান্ত প্রসেসরের Vivo ফোন
    বর্তমানে 2024 ও 2025 সালে লঞ্চ করা বেশ কয়েকটি মডেল বড় ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। যার মধ্যে Vivo T3 Ultra এখন 4,000 টাকা সস্তায় কেনার সুযোগ। বাজেট যদি 30,000 টাকার নিচে থাকে, তাহলে এই ফোন ভাল বিকল্প হতে পারে। এতে 3D কার্ভড AMOLED ডিসপ্লে, 80W ফাস্ট চার্জিং সাপোর্ট, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, IP68 রেটিং, MediaTek Dimensity 9200+ প্রসেসর, এবং ভেপার চেম্বার কুলিং সিস্টেম আছে।
  • 10,000 টাকা ছাড় Motorola-এর 50MP সেলফি ক্যামেরা ও 125W ফাস্ট চার্জের দুর্দান্ত ফোনে
    Motorola Edge 50 Pro দুর্দান্ত অফারের সাথে কেনার সুযোগ। স্মার্টফোনটি সরাসরি 10,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। 125W ফাস্ট চার্জিং সাপোর্ট, 144 হার্টজ রিফ্রেশ রেট, কার্ভড pOLED স্ক্রিন, 50W ওয়্যারলেস চার্জিং, 3x টেলিফটো লেন্স, 50MP সেলফি ক্যামেরা, এবং IP68 রেটিং-এর মতো ফিচার্স দুই বছরের পুরনো এই ফোনকে এখনও প্রাসঙ্গিক করে রেখেছে।
  • নতুন Pixel 10a লঞ্চের পর 13,500 টাকা দাম কমল Pixel 9a স্মার্টফোনের
    Google Pixel 10a গত সপ্তাহে ভারতে রিলিজ হয়েছে। তারপরেই গত বছর লঞ্চ করা Pixel 9a অনেকটা সস্তা হয়ে গিয়েছে। ব্যাঙ্ক অফার অর্ন্তভুক্ত করে ফোনটি পাওয়া যাচ্ছে 13,500 টাকা ডিসকাউন্টে। হ্যান্ডসেটের পিছনে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও একটি 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে।
  • Oppo Reno সিরিজের স্মার্টফোন 10,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে, ফ্লিপকার্টে বাম্পার ডিসকাউন্ট
    Oppo Reno 11 Pro 5G ভারতে 2024 সালের জানুয়ারি মাসে 39,999 টাকায় লঞ্চ হয়েছিল। এতে 12 জিবি র‍্যাম + 256 জিবি ইন্টার্নাল স্টোরেজ আছে। স্মার্টফোনটি এখন ফ্লিপকার্টে 29,999 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ ক্রেতাদের সরাসরি 10,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। Flipkart Axis ক্রেডিট কার্ডে দাম মেটালে 1,499 টাকা ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে।
  • iPhone 15: একলাফে 14,500 টাকা দাম কমল iPhone 15-এর, এমন বিপুল ছাড় কোথায়
    iPhone 15 ভারতে 2023 সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছিল। কিন্তু এখনও ফোনটি ভ্যালু ফর মানি এটি Vijay Sales-এর ওয়েবসাইটে সরাসরি 7,000 টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। নির্বাচিত কার্ডে EMI-তে কিনলে 7,500 টাকা পর্যন্ত ছাড় মিলবে। ফলে iPhone 16-এর দাম 45,400 টাকায় নেমে আসবে। অর্থাৎ সমস্ত অফার মিলিয়ে ছাড়ের অঙ্ক 14,500 টাকায় পৌঁছতে পারে।

Offers On Smartphones - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »