Flipkart Independence Day Sale শুরু হওয়ার আগেই Samsung Galaxy A36 5G ই-কমার্স প্ল্যাটফর্মটিতে বড় ডিসকাউন্টে বিক্রি হচ্ছে।
Photo Credit: Samsung
Samsung Galaxy A36 5G comes with a Snapdragon 6 Gen 3 SoC
Flipkart Freedom Day সেল চলতি সপ্তাহে শুরু হচ্ছে। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই সেলে বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্টের দাম কমবে। কিন্তু তার আগেই এখন Samsung Galaxy A36 5G ই-কমার্স প্ল্যাটফর্মে বড় ডিসকাউন্টের সঙ্গে বিক্রি হচ্ছে। দক্ষিণ কোরিয়ান সংস্থার ওই মিড-রেঞ্জ স্মার্টফোন এখন সব অফার ধরে প্রায় 5,500 টাকা সস্তায় কেনা সম্ভব। এটি 2025 সালের মডেল হলেও ছয়টি মেজর Android OS আপগ্রেড ও ছয় বছর সিকিউরিটি প্যাচ পাবে। ফলে নিয়মিত ফিচার আপডেট আসতে থাকবে। এছাড়াও, Samsung Galaxy A36 5G কেনার আরও একাধিক উপযুক্ত কারণ রয়েছে।
Samsung Galaxy A36 5G এখন ফ্লিপকার্টে 28,999 টাকায় লিস্টেড আছে, যা 8 জিবি র্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে। তুলনাস্বরূপ, গত বছর মার্চে লঞ্চের সময় শুরুর দাম 32,999 টাকা ছিল। অর্থাৎ, কোম্পানি সরাসরি 4,000 টাকা ফ্ল্যাট ছাড় দিচ্ছে। আবার Flipkart Axis বা Flipkart SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনলে 1,449 টাকা ক্যাশব্যাক মিলবে। এর ফলে সাশ্রয়ের অঙ্ক প্রায় 5,500 টাকায় পৌঁছে যাবে।
অন্য দিকে, এই ফোনের 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এখন 3,000 টাকা কমে 32,999 টাকায় উপলব্ধ। লঞ্চের সময় দাম ছিল 35,999 টাকা। ডিভাইসটি অওসম ল্যাভেন্ডার, অওসম হোয়াইট, ডার্ক গ্রীন, ও ডার্ক ব্লু কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে।
স্যামসাং গ্যালাক্সি এ36 5G ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত। এটি f/1.8 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, f/2.2 অ্যাপারচার ও 123 ডিগ্রি ফিল্ড অফ ভিউযুক্ত 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। উভয় ক্যামেরা 30fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
Galaxy A36 5G-তে 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (1,080 x 2,340 পিক্সেল), এবং 1,900 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনের উপর Corning Gorilla Glass Victus+ প্রোটেকশন আছে। ডিভাইসটি Android 21 পর্যন্ত অপারেটিং সিস্টেম আপডেট পাবে।
স্যামসাং-এর এই স্মার্টফোন Snapdragon 6 Gen 3 প্রসেসর দ্বারা চালিত। এতে 5,000mAh ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ডিভাইসে IP67 ওয়াটার রেজিস্ট্যান্স, স্টেরিও স্পিকার, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ও গ্লাস ব্যাক প্যানেল আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
Xiaomi 18 Worldwide Debut Inches Closer Following First Major Regulatory Move
Google May Soon Give Android Users More Control Over Advanced Protection Features; Suggests APK Teardown