3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 11 সেপ্টেম্বর 2026 11:09 IST
হাইলাইট
  • Motorola Edge 70 Fusion এখন 3,000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে
  • আগস্টে এই স্মার্টফোনের দাম বেড়েছিল
  • Motorola Edge 70 Fusion মিড-রেঞ্জে দুর্দান্ত ফিচার্স অফার করে

Motorola Edge 70 Fusion has a 144Hz Quad Curved AMOLED Display

Photo Credit: Motorola

আগস্টে Motorola Edge 70 Fusion-এর দাম 3,000 টাকা বেড়েছিল। কিন্তু সেপ্টেম্বরে ফোনের দাম পুনরায় কমানো হয়েছে। সরাসরি ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক অফার অর্ন্তভুক্ত করে আরও সস্তায় কেনায় সুযোগ পাবে ক্রেতারা। ফলে মিড-রেঞ্জে স্মার্টফোনটি আকর্ষণীয় ডিলে পরিণত হয়েছে। 30,000 টাকার রেঞ্জে Motorola Edge 70 Fusion মডেলে দুর্দান্ত ফিচার্স রয়েছে। এটি Sony LYTIA 710 প্রাইমারি ক্যামেরা, 144Hz AMOLED স্ক্রিন, IP68 + IP69 রেটিং, ও 7,000mAh ব্যাটারি পেয়েছে। ফোনে ডুয়াল স্টেরিও স্পিকার, Dolby Atmos অডিও, 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, এবং Snapdragon 7 সিরিজের শক্তিশালী প্রসেসরও আছে।

Motorola Edge 70 Fusion পাওয়া যাচ্ছে 3,000 টাকা ছাড়ে

আগস্টে Motorola Edge 70 Fusion মডেলের 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের দাম 30,999 টাকা থেকে বেড়ে 33,999 টাকা হয়েছিল। কিন্তু এখন ফোনটি ফ্লিপকার্টে আগের দামেই বিক্রি হচ্ছে। মনে করা হচ্ছে, 3,000 টাকা ছাড় লিমিটেড পিরিয়ড অফার হিসেবে মিলবে। অর্থাৎ, ডিভাইসটি আগের দামে শীঘ্রই ফিরে যেতে পারে।

Advertisement

Flipkart Axis বা Flipkart SBI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে অতিরিক্ত 1,550 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। ফলে সাশ্রয়ের অঙ্ক পৌঁছে যাবে 4,500 টাকার উপরে। ডিভাইসটি তিনটি প্যানটোন কালার অপশনে উপলব্ধ। এর পিছনের অংশে নাইলন ও লিনেন থেকে অনুপ্রাণিত টেক্সচার্ড ফিনিশ রয়েছে।

স্পেসিফিকেশনের কথা বললে, মোটোরোলা এজ 70 ফিউশন ফোনে 6.8 ইঞ্চি কোয়াড কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 5,200 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন (2,772 x 1,272 পিক্সেল), 144 হার্টজ রিফ্রেশ রেট, ও HDR10+ অফার করে। স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। স্ক্র্যাচ থেকে রক্ষা করতে স্ক্রিনের উপর Gorilla Glass 7i কভার আছে।

Motorola Edge 70 Fusion ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। এটি f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ-সহ 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। এছাড়াও, পিছনে একটি থ্রি-ইন-ওয়ান লাইট সেন্সর আছে।

Advertisement

মোটোরোলার এই স্মার্টফোনের সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ডিভাইসটি Snapdragon 7s Gen 4 প্রসেসরে রান করে। এতে 68W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যায়। হ্যান্ডসেটে Android 16 প্রি-ইনস্টল আছে। সংস্থা তিনটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড ও পাঁচ বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Light and durable design
  • Bright and vibrant curved-edge display
  • Loud and immersive speakers
  • Capable primary camera
  • Good video capture capability
  • Decent macro camera
  • Bad
  • HDR10 support is missing
  • Poor ultrawide camera
  • Comes with plenty of preinstalled apps
 
KEY SPECS
Display 6.80-inch
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 13-megapixel
RAM 8GB, 12GB
Storage 128GB, 256GB
Battery Capacity 5200mAh
OS Android Android 16
Resolution 2772x1272 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  2. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  3. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  4. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  5. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
  6. iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
  7. লঞ্চ হল Apple Watch Series 12 এবং Watch Ultra 4, হার্ট রেট মাপবে প্রতি 5 সেকেন্ডে
  8. Apple উন্নত অডিও ফিচার্স ও ANC-এর সঙ্গে আনল বাজেট ফ্রেন্ডলি AirPods 5
  9. Apple বাজার কাঁপিয়ে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ করল, ক্যামেরা থেকে প্রসেসরে চমকের ছড়াছড়ি
  10. ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.