Motorola Edge 70 Max হল ভারতে Edge সিরিজের পঞ্চম তথা সবচেয়ে পাওয়ারফুল মডেল।
Photo Credit: Motorola
Motorola Edge 70 Max is powered by a Snapdragon 8 Gen 5 chipset
Motorola Edge 70 Max ভারতে লঞ্চ হল। এটি Edge সিরিজের পঞ্চম তথা সবচেয়ে শক্তিশালী মডেল। ফোনটি ফ্ল্যাগশিপ পারফরম্যান্স এবং প্রিমিয়াম ফিচার্সের সঙ্গে এসেছে। এই ডিভাইসে Snapdragon 8 Gen 5 প্রসেসর ও এয়ারক্রাফ্ট গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করেছে কোম্পানি। স্মার্টফোনটি 5,500 বর্গমিমি ArcticMesh কুলিং সিস্টেম, ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং, QHD+ ডিসপ্লে, ও 120 FPS গেমিং সাপোর্ট পেয়েছে। এছাড়াও, মোটোরোলার নয়া ফোনে IP68 + IP69 স্তরের ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং, ডুয়াল স্টেরিও স্পিকার, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, ডুয়াল মাইক্রোফোন, এবং Dolby Atmos-এর মতো ফিচার্স পাওয়া যাবে।
Motorola Edge 70 Max ভারতে 54,999 টাকায় লঞ্চ হয়েছে, যা 8 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ অফার করে। 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম 59,999 টাকা। তবে স্মার্টফোনের সঙ্গে 5,000 টাকা ইনস্ট্যান্ট কার্ড ডিসকাউন্ট দেবে কোম্পানি। ফলে দাম 50,000 টাকার নিচে নেমে আসবে।
মোটোরোলার নতুন ফোন Pantone Dark ShadoW, Pantone Aqua Grey, ও Pantone Ice Melt কালার অপশনে উপলব্ধ হবে। সেল জুলাই 20 থেকে শুরু হচ্ছে। এটি মোটোরোলা ইন্ডিয়ার অনলাইন স্টোর ও ফ্লিপকার্টে কেনা যাবে।
মোটোরোলা এজ 70 ম্যাক্স ডুয়াল ব্যাক ক্যামেরা এবং একটি টু-ইন-ওয়ান লাইট সেন্সরের সঙ্গে এসেছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, f/1.8 অ্যাপারচার, ও Sony LYT-710 সেন্সর-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং f/2.2 অ্যাপারচারযুক্ত 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। পিছনের ক্যামেরা 60fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল।
Motorola Edge 70 Max একটি 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে পেয়েছে। এটি QHD+ রেজোলিউশন (1,440 x 3,168 পিক্সেল), 7,000 নিট পিক ব্রাইটনেস, 144 হার্টজ রিফ্রেশ রেট, 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও HDR10+ অফার করে। স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন 8 জেন 5 প্রসেসর ব্যবহার করছে, যা 12 জিবি LPDDR5x র্যাম ও 256 জিবি UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত৷
মোটোরোলার নতুন ফোনে পাওয়ার ব্যাকআপ প্রদান করবে 7,100mAh সিলিকন কার্বন ব্যাটারি। এটি 90W টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং এবং 25W ম্যাগমেটিক ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। সংস্থা ফুল চার্জে 58 ঘন্টা ব্যাটারি লাইফের দাবি করছে। হ্যান্ডসেটে Android 16 প্রি-ইনস্টল আছে। সংস্থা তিনটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড (Android 19 পর্যন্ত) ও পাঁচ বছর (2031 সাল অব্দি) সিকিউরিটি আপডেট প্রদান করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo Watch 6 Design Revealed Ahead of September 21 Launch; Confirmed to Come With Titanium Body and BlueOS 4