Motorola Edge 70 Max দুর্ধর্ষ প্রসেসর ও ফ্ল্যাগশিপ ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল, দাম জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 15 জুলাই 2026 13:12 IST
হাইলাইট
  • Motorola Edge 70 Max Snapdragon 8 Gen 5 প্রসেসর দ্বারা চালিত
  • স্মার্টফোনটি 144Hz রিফ্রেশ রেটযুক্ত QHD+ ডিসপ্লের সঙ্গে এসেছে
  • Motorola Edge 70 Max মডেলে ArcticMesh কুলিং সিস্টেম আছে

Motorola Edge 70 Max is powered by a Snapdragon 8 Gen 5 chipset

Photo Credit: Motorola

Motorola Edge 70 Max ভারতে লঞ্চ হল। এটি Edge সিরিজের পঞ্চম তথা সবচেয়ে শক্তিশালী মডেল। ফোনটি ফ্ল্যাগশিপ পারফরম্যান্স এবং প্রিমিয়াম ফিচার্সের সঙ্গে এসেছে। এই ডিভাইসে Snapdragon 8 Gen 5 প্রসেসর ও এয়ারক্রাফ্ট গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করেছে কোম্পানি। স্মার্টফোনটি 5,500 বর্গমিমি ArcticMesh কুলিং সিস্টেম, ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং, QHD+ ডিসপ্লে, ও 120 FPS গেমিং সাপোর্ট পেয়েছে। এছাড়াও, মোটোরোলার নয়া ফোনে IP68 + IP69 স্তরের ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং, ডুয়াল স্টেরিও স্পিকার, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, ডুয়াল মাইক্রোফোন, এবং Dolby Atmos-এর মতো ফিচার্স পাওয়া যাবে।

Motorola Edge 70 Max দাম

Motorola Edge 70 Max ভারতে 54,999 টাকায় লঞ্চ হয়েছে, যা 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ অফার করে। 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম 59,999 টাকা। তবে স্মার্টফোনের সঙ্গে 5,000 টাকা ইনস্ট্যান্ট কার্ড ডিসকাউন্ট দেবে কোম্পানি। ফলে দাম 50,000 টাকার নিচে নেমে আসবে।

মোটোরোলার নতুন ফোন Pantone Dark ShadoW, Pantone Aqua Grey, ও Pantone Ice Melt কালার অপশনে উপলব্ধ হবে। সেল জুলাই 20 থেকে শুরু হচ্ছে। এটি মোটোরোলা ইন্ডিয়ার অনলাইন স্টোর ও ফ্লিপকার্টে কেনা যাবে।

Motorola Edge 70 Max ফিচার্স ও স্পেসিফিকেশন

মোটোরোলা এজ 70 ম্যাক্স ডুয়াল ব্যাক ক্যামেরা এবং একটি টু-ইন-ওয়ান লাইট সেন্সরের সঙ্গে এসেছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, f/1.8 অ্যাপারচার, ও Sony LYT-710 সেন্সর-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং f/2.2 অ্যাপারচারযুক্ত 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। পিছনের ক্যামেরা 60fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল। 

Motorola Edge 70 Max একটি 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে পেয়েছে। এটি QHD+ রেজোলিউশন (1,440 x 3,168 পিক্সেল), 7,000 নিট পিক ব্রাইটনেস, 144 হার্টজ রিফ্রেশ রেট, 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও HDR10+ অফার করে। স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন 8 জেন 5 প্রসেসর ব্যবহার করছে, যা 12 জিবি LPDDR5x র‍্যাম ও 256 জিবি UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত৷ 

মোটোরোলার নতুন ফোনে পাওয়ার ব্যাকআপ প্রদান করবে 7,100mAh সিলিকন কার্বন ব্যাটারি। এটি 90W টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং এবং 25W ম্যাগমেটিক ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। সংস্থা ফুল চার্জে 58 ঘন্টা ব্যাটারি লাইফের দাবি করছে। হ্যান্ডসেটে Android 16 প্রি-ইনস্টল আছে। সংস্থা তিনটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড (Android 19 পর্যন্ত) ও পাঁচ বছর (2031 সাল অব্দি) সিকিউরিটি আপডেট প্রদান করবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. WhatsApp-এর এই 5 সেটিংস না পাল্টালে বিপদ, বাড়তে পারে অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকি
  2. 9,020mAh ব্যাটারির দুর্দান্ত Vivo ফোনে 2,500 টাকা ছাড় মিলছে, 32MP সেলফি ক্যামেরা-সহ আকর্ষণীয় ফিচার্স
  3. Jio আনল স্বাধীনতা দিবস বাম্পার অফার, 6,000 টাকা ছাড় হাই-স্পিড ব্রডব্যান্ড প্ল্যানে
  4. Vi গ্রাহকদের জন্য সুখবর, কম দামে ফ্রি Spotify Premium-সহ তিন নতুন প্ল্যান আনল সংস্থা
  5. Airtel সস্তায় দারুণ রিচার্জ প্ল্যান আনল, 200 টাকার 30GB ডেটা, Prime Video, ও ZEE5-সহ ডজনের বেশি OTT ফ্রি
  6. 1,500 টাকা ডিসকাউন্টের সঙ্গে OnePlus N6x 5G-এর সেল শুরু, সস্তায় 7,000mAh ব্যাটারি
  7. Oppo A7 Pro Max বিশাল 10,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা নিয়ে লঞ্চ হল, দাম জেনে নিন
  8. Poco M8 Power বাজেটে 8,000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা, ও 5G-সহ ভারতে লঞ্চ হল
  9. 12,000 টাকা দাম কমল Motorola-র এই দুর্দান্ত ফোনের, 64MP পেরিস্কোপ ক্যামেরা ও 125W চার্জিংয়ের মতো ফিচার
  10. এক প্ল্যানেই 100Mbps ব্রডব্যান্ড, 1,000+ চ্যানেল, ও 1 ডজন OTT, মাত্র 400 টাকায় শুরু জিওর নতুন JioHome প্যাক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.