Motorola Edge 70 Max স্মার্টফোনের ভারতে লঞ্চ কনফার্মড হল, ক্যামেরা ও প্রসেসরে বড় চমক

ফ্লিপকার্টের মাইক্রোসাইট থেকে Motorola Edge 70 Max স্মার্টফোনের ডিজাইন ও NPU পারফরম্যান্স প্রকাশ হয়েছে।

Motorola Edge 70 Max স্মার্টফোনের ভারতে লঞ্চ কনফার্মড হল, ক্যামেরা ও প্রসেসরে বড় চমক

Photo Credit: Motorola

Motorola Edge 70 Max is expected to be positioned above the Edge 70 Pro+ (pictured)

হাইলাইট
  • Motorola ফ্লিপকার্টের মাধ্যমে ভারতে Edge 70 Max লঞ্চ কনফার্ম করেছে
  • Motorola Edge 70 Max ওয়্যারলেস চার্জিং ও 46 শতাংশ উন্নত NPU অফার করবে
  • Motorola-র আসন্ন ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে
বিজ্ঞাপন

Motorola Edge 70 Max অফিসিয়ালি টিজ হল ভারতে। ফোনের একটি মাইক্রোসাইট ফ্লিপকার্টের ওয়েবসাইটে দেখা গিয়েছে। এটি Edge 70 সিরিজের পঞ্চম মডেল হিসেবে দেশে আসছে। লাইনআপের অধীনে ইতিমধ্যেই Edge 70, Edge 70 Pro, Edge 70 Fusion, এবং Edge 70 Pro+ বাজারে উপলব্ধ। এই সিরিজের অন্যান্য ফোনগুলির মতো আসন্ন মডেলেও চৌকো ক্যামেরা মডিউল দেখা যাচ্ছে। ফাঁস হওয়া তথ্য অনুসারে, Motorola Edge 70 Max ফ্ল্যাগশিপ Qualcomm Snapdragon প্রসেসরে চলবে। এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিচালনার জন্য উন্নত নিউরাল প্রসেসিং ইউনিট বা NPU পারফরম্যান্স অফার করবে।

Motorola Edge 70 Max শীঘ্রই ভারতে আসছে

Motorola Edge 70 Max স্মার্টফোনের জন্য ফ্লিপকার্টে একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে। সেখানে ফোনের মার্কেটিং নাম সরাসরি উল্লেখ করা হয়নি। কিন্তু URL সেকশনে হ্যান্ডসেটের অফিসিয়াল নাম উল্লেখ থাকতে দেখা গিয়েছে। ডিজাইনের দিক থেকে ফোনটিতে Edge 70 Pro ও Edge 70 Pro+ মডেলে থাকা কার্ভড ডিসপ্লে দেখা যায়নি। এতে ফ্লাট ডিসপ্লে আছে।

মোটোরোলা এজ 70 ম্যাক্স-এর ব্যাক প্যানেলে স্কোয়ার আকৃতির ক্যামেরা মডিউলের মধ্যে তিনটি ক্যামেরা রাখা হয়েছে। আগের রিপোর্ট অনুসারে, এতে একটি প্রাইমারি ক্যামেরা, একটি আল্ট্রাওয়াইড লেন্স, ও একটি টেলিফটো ক্যামেরা থাকতে পারে। ক্যামেরা সেটআপের পাশে LED এলইডি ফ্ল্যাশ রয়েছে। ফোনের বাম পাশে একটি অতিরিক্ত বাটন দেখা গিয়েছে। এটি Moto AI কি হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে।

Motorola আরও জানিয়েছে যে, Edge 70 Pro Max কৃত্রিম মেধা ভিত্তিক কাজের (AI ওয়ার্কলোড) জন্য 46 শতাংশ উন্নত NPU পারফরম্যান্স অফার করবে। এই স্মার্টফোনে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে বলেও কনফার্ম করেছে ব্র্যান্ড। ফিচারটি বর্তমানে Edge 70 সিরিজের শুধুমাত্র Pro+ মডেলে দেখা যায়।

লিক হওয়া তথ্য অনুসারে, Motorola Edge 70 Max হাই-পারফরম্যান্স Snapdragon 8 Gen 5 প্রসেসর ব্যবহার করতে পারে। অন্য দিকে, Edge 70 Pro+ মডেলে Dimensity 8500 Extreme চিপসেট রয়েছে। ফলে শক্তি ও গতির দিক থেকে সিরিজের টপ মডেল হতে পারে Edge 70 Max। এটি গ্লেসিয়ার ব্লু, অনিক্স ব্ল্যাক, এবং সেজ গ্রীন কালার অপশনে বিক্রি হবে।

Motorola এখনও Edge 70 Max লঞ্চের তারিখ বা দাম ঘোষণা করেনি। তবে ফ্ল্যাগশিপ প্রসেসর, প্রিমিয়াম ট্রিপল ক্যামেরা, এবং ওয়্যারলেস চার্জিং ফিচার থাকার কারণে এটি Edge 70 Pro+ মডেলের উপরে অবস্থান করতে পারে। ফোনটির দাম বর্তমানে 47,999 টাকা থেকে শুরু। বেস মডেলে 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ আছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. অবিশ্বাস্য সস্তায় AI ক্যামেরার স্মার্ট চশমা আনল Pebble, তৃতীয় চোখেই এবার হবে স্মার্টফোনের কাজ!
  2. Apple-এর বড় চমক, স্বাধীনতা দিবসের আগে 15,000 টাকা ক্যাশব্যাক অফার একাধিক মডেলে
  3. Vivo T5x 5G ফিউশন রেড লঞ্চ হল দেশে, 32MP ফ্রন্ট ক্যামেরা, 7200mAh ব্যাটারি, টার্বো প্রসেসর-সহ নজরকাড়া ফিচার্স
  4. Flipkart Freedom Sale শুরু হচ্ছে এই তারিখে, স্মার্টফোন-ল্যাপটপে বড় ছাড়, SBI কার্ডে অতিরিক্ত ডিসকাউন্ট
  5. ভারতে Redmi Note 17 5G লঞ্চের দিন অবশেষে ঘোষণা, 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লের সঙ্গে আসছে
  6. Redmi K100 সিরিজ এই মাসে উন্মোচিত হচ্ছে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  7. স্মার্টফোন, ল্যাপটপ-সহ বিভিন্ন প্রোডাক্টে বড় ছাড় নিয়ে শুরু হচ্ছে Amazon Great Freedom Sale
  8. Vi মাত্র 200 টাকায় আনলিমিটেড 5G প্ল্যান চালু করল, সঙ্গে 20টি OTT ও 200+ লাইভ টিভি চ্যানেল
  9. iQOO Z11 আগস্টে ভারতে লঞ্চ হবে, 9,025mAh ব্যাটারি ও 3D কার্ভড স্ক্রিন থাকতে পারে
  10. Poco M8 Power আগস্ট 4 ভারতে লঞ্চ হচ্ছে, 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লে কনফার্মড
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »