Motorola Edge 70 Max ভারতে 90W ফাস্ট চার্জিং, 144Hz ডিসপ্লে, ও 12 জিবি পর্যন্ত LPDDR5X র্যামের সঙ্গে লঞ্চ হচ্ছে।
Photo Credit: Motorola
Motorola Edge 70 Max is confirmed to feature a QHD+ LTPO display
Motorola Edge 70 Max জুলাই 15 ভারতে আসছে। মোটোরোলা আজ তাদের নতুন প্রিমিয়াম স্মার্টফোনের লঞ্চের দিনক্ষণ ঘোষণ করেছে। একইসঙ্গে, ডিজাইন, স্পেসিফিকেশন, এবং একাধিক ফিচার্স প্রকাশ করেছে। Edge 70 সিরিজের অধীনে Edge 70, Edge 70 Pro, Edge 70 Fusion, এবং Edge 70 Pro+ আগেই লঞ্চ হয়েছে। এই লাইনআপের সবচেয়ে অত্যাধুনিক মডেল হিসাবে আসছে Motorola Edge 70 Max। ডিভাইসে ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 5 প্রসেসর ব্যবহারের কথা নিশ্চিত করেছে কোম্পানি। এছাড়াও, ফোনটিতে ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং, QHD+ ডিসপ্লে, ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, ও 120 FPS গেমিং সাপোর্ট-সহ দুর্ধর্ষ ফিচার্স পাওয়া যাবে।
Motorola Edge 70 Max-এর একটি মাইক্রোসাইট ফ্লিপকার্টে লাইভ হয়েছে। সেখান থেকেই লঞ্চের দিন ও অন্যান্য তথ্য প্রকাশ্যে এসেছে। এটি কোম্পানির প্রথম Max নামের মডেল এবং ফ্ল্যাগশিপ স্তরের হার্ডওয়্যার ও পারফরম্যান্স প্রদান করবে। এটি দুটি রঙে দেখা গিয়েছে। ফোনটির সঙ্গে iQOO 15R ও OnePlus 15R-এর প্রতিযোগিতা চলবে।
মোটোরোলা এজ 70 ম্যাক্স 144Hz রিফ্রেশ রেট এবং কোয়াড-এইচডি+ রেজোলিউশন-সহ 10 বিট LTPO ডিসপ্লে দিয়ে সজ্জিত থাকবে। এটি 7,000 নিট পিক ব্রাইটনেস অফার করবে। স্ক্রিনের উপর Corning Gorilla Glass 7i প্রটেকশন থাকবে। এই স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে বড় 7,000mAh ব্যাটারি। ফোনটি 90W টার্বোপাওয়ার চার্জিং সাপোর্ট করবে।
Motorola Edge 70 Pro Max অক্টা-কোর স্ন্যাপড্রাগন 8 জেন 5 প্রসেসরে চলবে। প্রসেসরটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 3 মিলিয়নের বেশি (30 লক্ষ) স্কোর করেছে। এটি কৃত্রিম মেধা ভিত্তিক কাজ বা AI ওয়ার্কলোডে জন্য 46 শতাংশ উন্নত NPU (নিউরাল প্রসেসিং ইউনিট) পারফরম্যান্স অফার করবে। চিপসেটের সঙ্গে 12 জিবি পর্যন্ত LPDDR5X র্যাম যুক্ত থাকবে।
এছাড়াও, মোটোরোলার নতুন ফোনে 5,500 বর্গমিমি ArcticMesh কুলিং সিস্টেম থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। হ্যান্ডসেটে 120 ফ্রেম প্রতি সেকেন্ডে BGMI খেলা যাবে। Edge 70 Pro Max-এ বিল্ট-ইন ম্যাগনেট রয়েছে, যা Apple MagSafe প্রযুক্তির মতো কাজ করবে। ফলে ফোনের পিছনে ম্যাগনেটিক অ্যাক্সেসরি লাগানো যাবে৷।
Motorola এখনও Edge 70 Max-এর দাম ঘোষণা করেনি। তবে এটি Edge 70 Pro+ মডেলের উপরে অবস্থান করবে বলে নিশ্চিত হওয়া যায়। বর্তমানে যার দাম 47,999 টাকা থেকে শুরু। বেস মডেলে 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale