Motorola Edge 70 Max ভারতে 54,999 টাকায় লঞ্চ হলেও, ফার্স্ট সেলে 49,999 টাকায় কেনা যাবে।
Photo Credit: Motorola
Motorola Edge 70 Max is available with a Rs. 5,000 bank discount on credit cards of select banks
Motorola Edge 70 Max এখন ভারতে কেনার জন্য উপলব্ধ। আজ সোমবার (জুলাই 20) থেকে ফ্ল্যাগশিপ ফোনটির সেল শুরু হয়েছে। সেলের প্রথম দিন 5,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। এছাড়াও, 18 মাস পর্যন্ত নো-কস্ট EMI অপশন আছে। নতুন Edge 70 Max হল Motorola Edge লাইনআপের সবচেয়ে শক্তিশালী মডেল। এটি হাই-পারফরম্যান্স ও প্রিমিয়াম ফিচার্স অফার করে। ডিভাইসে Snapdragon 8 Gen 5 প্রসেসর, 5,500 বর্গমিমি ArcticMesh কুলিং সিস্টেম, ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং, Dolby Atmos সাপোর্ট, QHD+ ডিসপ্লে, এবং 120 FPS গেমিং সাপোর্টের মতো বৈশিষ্ট্য রয়েছে।
Motorola Edge 70 Max ভারতে 54,999 টাকায় লঞ্চ হয়েছে, যা 8 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ অফার করে। 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম 59,999 টাকা। উভয় ভ্যারিয়েন্টের সঙ্গে 5,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। ফলে দাম যথাক্রমে 49,999 ও 54,999 টাকায় নেমে আসবে। ফ্লিপকার্টের লিস্টিং অনুসারে, HDFC এবং Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ওই ছাড় দেওয়া হচ্ছে।
অন্য দিকে, মোটোরোলা ইন্ডিয়ার ওয়েবসাইট অনুসারে, ICICI, IDFC, ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) ক্রেডিট কার্ডেও 5,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। ICICI ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা 18 মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই অপশনে ফোন কিনতে পারবেন। হ্যান্ডসেটটি প্যানটোন অ্যাকুয়া গ্রে, প্যানটোন ডার্ক শ্যাডো, এবং প্যানটোন আইস মেল্ট কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে।
প্রসঙ্গত, Motorola Edge 70 Max-এর সামনে 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 2K রেজোলিউশন (1,440 x 3,168 পিক্সেল), 7,000 নিট পিক ব্রাইটনেস, 144 হার্টজ রিফ্রেশ রেট, এবং HDR10+ অফার করে। স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন 8 জেন 5 প্রসেসর ব্যবহার করছে, যা 12 জিবি পর্যন্ত LPDDR5x র্যাম এবং 256 জিবি UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত।
মোটোরোলা এজ 70 ম্যাক্স ডুয়াল ব্যাক ক্যামেরার সঙ্গে এসেছে। এতে f/1.8 অ্যাপারচার, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, ও Sony LYT-710 সেন্সর-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সেলফি ক্যামেরায় 32 মেগাপিক্সেল সেন্সর আছে। পিছনের ক্যামেরা 60fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
মোটোরোলার নতুন ফোনে 7,100mAh সিলিকন কার্বন ব্যাটারি বর্তমান। এটি 90W টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং, 25W ম্যাগমেটিক ওয়্যারলেস চার্জিং, ও 5W ওয়্যার্ড রিভার্স চার্জিং সাপোর্ট করে। হ্যান্ডসেটে Android 16 প্রি-ইনস্টল করা আছে। সংস্থা তিনটি বড় OS সিস্টেম আপগ্রেড এবং পাঁচ বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Oppo K14 Plus Launched In India With Dimensity 7360 Max SoC, 8,000mAh Battery: Price, Specifications