Motorola Edge 70 Pro+ ভারতে 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 4 জুন 2026 13:15 IST
হাইলাইট
  • Motorola Edge 70 Pro+ মোট চারটি 50MP ক্যামেরার সঙ্গে এসেছে
  • ফোনটি MediaTek Dimensity 8500 Extreme প্রসেসর দ্বারা চালিত
  • Motorola Edge 70 Pro+ ফোনে 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট আছে

Motorola Edge 70 Pro+ has a triple 50-megapixel rear camera unit

Photo Credit: Motorola

Motorola Edge 70 Pro+ আজ (জুন 4) ভারতে লঞ্চ হল। Edge 70 সিরিজের এই চতুর্থ মডেলে দুর্দান্ত ক্যামেরা ও হাই-পারফরম্যান্সের মেলবন্ধন ঘটেছে। ফোনটি মোট চারটি 50 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে এসেছে। এতে পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। Motorola Edge 70 Pro+ রান করে MediaTek Dimensity 8500 Extreme প্রসেসরে। IP68 + IP69 রেটিং থাকার ফলে জল বা ধুলো ফোনের কোনও ক্ষতি করতে পারবে না। মোটোরোলার নতুন স্মার্টফোনে Dolby Atmos অডিও, কোয়াড-কার্ভড ডিসপ্লে, স্টেরিও স্পিকার, ওয়্যারলেস চার্জিং, MIL-STD-810H মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি সার্টিফিকেশন, ও ভেপার চেম্বার কুলিং সিস্টেমের মতো ফিচার্স রয়েছে।

Motorola Edge 70 Pro+ দাম

Motorola Edge 70 Pro+ ভারতে 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজের একটাই কনফিগারেশনে এসেছে, যার দাম 47,999 টাকা। তবে Axis ও ICICI ব্যাঙ্কের কার্ডে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে দাম 44,999 টাকায় নেমে আসবে।

মোটোরোলার নতুন ফোন তিনটি প্রিমিয়াম টেক্সচার ও স্টাইলিশ ফিনিশিংয়ের সঙ্গে পাওয়া যাবে: Pantone Stormy Sea, Pantone Chicory Coffee, এবং Pantone Zinfandel। সেল জুন 11 থেকে শুরু হচ্ছে। এটি সংস্থার অনলাইন স্টোর ও ফ্লিপকার্টে উপলব্ধ হবে।

Motorola Edge 70 Pro+ স্পেসিফিকেশন

মোটোরোলা এজ 70 প্রো+ তিনটি রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও Sony LYT-710 সেন্সর-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। এছাড়াও, ফোনের পিছনে একটি 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স ও 3.5x অপটিক্যাল জুমের সাথে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। সেলফি ক্যামেরাও 50 মেগাপিক্সেল। প্রতিটি ক্যামেরা 60fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

Motorola Edge 70 Pro+ একটি 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে পেয়েছে। এটি 1.5K রেজোলিউশন, 144 হার্টজ রিফ্রেশ রেট, 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, HDR10+, এবং 5,200 নিট পিক ব্রাইটনেস অফার করে। ফোনটি 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত ডাইমেনসিটি 8500 Extreme প্রসেসর ব্যবহার করছে। এতে 4,600 বর্গমিমি VC কুলিং সিস্টেম রয়েছে।

মোটোরোলার নতুন ফোনে পাওয়ার ব্যাকআপ প্রদান করবে 6,500mAh ব্যাটারি। এটি 90W টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং ও 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। হ্যান্ডসেটে Android 16 প্রি-ইনস্টল করা আছে। সংস্থা তিনটি মেজর OS আপগ্রেড (Android 19 পর্যন্ত) ও পাঁচ বছর (2031 সাল অব্দি) সিকিউরিটি আপডেট সরবরাহ করবে।

কাগজে-কলমে স্পেসিফিকেশন বিচার করে Motorola Edge 70 Pro+ মডেলকে একটি ভারসাম্যপূর্ণ মিড-রেঞ্জ স্মার্টফোন বলেই মনে করা হচ্ছে। এতে বহুমুখী ক্যামেরা সেটআপ, বড় ব্যাটারি, ও শক্তিশালী প্রসেসর রয়েছে, যা ইউজারদের দৈনন্দিন চাহিদা মেটাতে সক্ষম।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Decent performance
  • Smooth display
  • Decent daytime camera performance
  • Minimal thermal throttling even after hours of gaming
  • Near-vanilla Android experience
  • Bad
  • Sub-par battery life
  • Charging slower than the competition
  • Same design as budget Motorola phones
  • Lower price-to-performance ratio
 
KEY SPECS
Display 6.80-inch
Processor MediaTek Dimensity 8500 Extreme
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 6500mAh
OS Android 16
Resolution 1272x2772 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme ব্যবহারকারীদের জন্য বড় খবর, আপনার স্মার্টফোন মিশে যাবে Oppo-এর সফটওয়্যারে
  2. OnePlus স্মার্টফোনে আর থাকবে না OxygenOS, বদলে কী আসছে শুনলে অবাক হবেন
  3. রাত বারোটার পর ইনস্টাগ্রাম-ফেসবুক বন্ধ, সোশ্যাল মিডিয়াতে কার্ফু চালু করছে ব্রিটেন
  4. 8,000mAh ব্যাটারি-সহ Redmi Note 17 আগস্টে ভারতে আসতে পারে, লঞ্চের দিন ফাঁস হল
  5. Realme C100x: 15,000 টাকার নিচে প্রথম 8,000mAh ব্যাটারির ফোন এল ভারতে
  6. Vivo T5 Lite 5G কম দামে 6,500mAh ব্যাটারি ও 50MP ডুয়াল ক্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল
  7. OnePlus ভারতে ব্যবসা বন্ধ করতে চলেছে, আর কি মিলবে না সংস্থার ফোন?
  8. OnePlus N সিরিজের দ্বিতীয় ফোন N6x শীঘ্রই ভারতে আসছে, Amazon-এ টিজার প্রকাশ
  9. ভারতকে বিশ্বের ইলেকট্রনিক্স হাব বানাতে 62,500 কোটি টাকার MPMS প্রকল্পে সিলমোহর
  10. মানুষের চুলের থেকেও পাতলা, শোরগোল ফেলল Samsung-এর নতুন ডিসপ্লে প্রযুক্তি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.