Motorola Edge 70 Pro+ ভারতে লঞ্চের আগেই দাম ফাঁস হল, বাজেটে ফ্ল্যাগশিপ কিলার ফোন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 1 জুন 2026 13:06 IST
হাইলাইট
  • Motorola Edge 70 Pro+ চারটি 50 মেগাপিক্সেল ক্যামেরা পেয়েছে
  • এটি ভারতে জুন 4 লঞ্চ হচ্ছে
  • Motorola Edge 70 Pro+ কার্ভড 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে আসছে

Motorola Edge 70 Pro+ could be priced at Rs 47,999 for the 12GB RAM and 256GB storage option

Photo Credit: Motorola

Motorola Edge 70 Pro+ জুন 4 ভারতে আসছে। কিন্তু অফিসিয়াল লঞ্চের তিন দিন আগেই এই ফোন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়েছে। মোটোরোলার আপকামিং স্মার্টফোনের দাম প্রকাশ্যে এসেছে। এটি সেগমেন্টের অন্যতম ভ্যালু ফর মানি মডেল হতে চলেছে। অর্থাৎ, দাম ও ফিচার্সের মধ্যে নিখুঁত ভারসাম্য থাকছে। এতে ব্যাক এবং ফ্রন্ট মিলিয়ে মোট চারটি 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। মোটোরোলা ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, ডিভাইসটি 16 জিবি পর্যন্ত LPDDR5x মেমোরি কনফিগারেশনে উপলব্ধ হবে। এটি সংস্থার নিজস্ব ওয়েবসাইট, ফ্লিপকার্ট, ও নির্বাচিত রিটেল স্টোরে বিক্রি হবে৷ চলুন ফোনের দাম জেনে নেওয়া যাক।

Motorola Edge 70 Pro+ এর ভারতীয় দাম ফাঁস হল 

টিপস্টার সঞ্জু চৌধুরির X পোস্ট থেকে জানা গিয়েছে, Motorola Edge 70 Pro+ এর একটি ভার্সনের দাম 47,999 টাকা হবে। এটি 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ অফার করবে। অর্থাৎ, এটাই বেস মডেলের দাম হওয়ার সম্ভাবনা।

Advertisement

Motorola Edge 70 Pro+ তিনটি প্রিমিয়াম টেক্সচার এবং স্টাইলিশ ফিনিশিংয়ের সঙ্গে পাওয়া যাবে। কালার অপশনগুলোর পোশাকি নাম হল Pantone Stormy Sea, Pantone Chicory Coffee, এবং Pantone Zinfandel। সংস্থা ডিজাইনের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে।

মোটোরোলা এজ 70 প্রো+ 6.8 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে আসছে, যা 1.5K রেজোলিউশন এবং 5,200 নিট পিক ব্রাইটনেস অফার করবে। ডিভাইসে 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত এবং 3.4 গিগাহার্টজ পিক ক্লক স্পিডের Dimensity 8500 Extreme প্রসেসর ব্যবহার হয়েছে। এতে 4,600 বর্গমিমি ভেপার চেম্বার (VC) কুলিং সিস্টেম রয়েছে।

মোটোরোলার এই ফোনে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থাকছে, যা Sony LYT-710 সেন্সর ব্যবহার করেছে। এটি 3.5 ডিগ্রি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-এর সঙ্গে আসছে। এছাড়াও, ফোনের পিছনে 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অটোফোকাস ক্যামেরা, ও 3.5x অপটিক্যাল জুমযুক্ত 50 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে। প্রতিটি ক্যামেরা 60fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

Advertisement

Motorola Edge 70 Pro+ মডেলের সেলফি ক্যামেরায় 50 মেগাপিক্সেল সেন্সর থাকছে। কোম্পানি Corning Gorilla Glass 7i প্রোটেকশন, MIL-810H মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, 50x AI-পরিচালিপত সুপার জুম প্রো, IP68 + IP69 ওয়াটার প্রোটেকশন রেটিং, এবং Dolby Atmos ফিচারের উপস্থিতি প্রকাশ করেছে।

এই ফোনে 6,500mAh ব্যাটারি পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে। একইসঙ্গে, 90W টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং ও 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। কোম্পানি Android 16 প্রি-ইনস্টল করে রাখবে। ব্র্যান্ড তিনটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড (Android 19) ও পাঁচ বছর (2031 সাল) সিকিউরিটি আপডেট প্রদান করার কথা জানিয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  2. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  3. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
  4. অ্যাকাউন্ট হ্যাকিং এবং স্ক্যাম ঠেকাতে বড় আপডেট আনল WhatsApp, এখন আরও শক্তিশালী নিরাপত্তা
  5. Philips সস্তায় ভারতে আনছে 64MP AI ক্যামেরা ও 8GB পর্যন্ত র‍্যামের 5G ফোন
  6. Realme P4s 5G বিশাল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা গেমিং ফোন?
  7. ChatGPT আনল মজাদার ফিচার, ছবি বা প্রম্পট দিলেই বানাবে WhatsApp স্টিকার
  8. iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
  9. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  10. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.