লঞ্চের আগই সামনে এল Moto G8 Power -এর স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 4 ফেব্রুয়ারি 2020 16:52 IST
হাইলাইট
  • 23 ফেব্রুয়ারি লঞ্চ হতে পারে Moto G8 Power
  • Android 10 অপারেটিং সিস্টেম সহ বাজারে আসবে এই ফোন
  • Moto G8 Power ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা

Moto G8 Power -এর ভিতরে 5,000 mAh ব্যাটারি থাকবে

23 ফেব্রুয়ারি লঞ্চ হতে পারে Moto G8 Power। লঞ্চের আগেই এই ফোনের স্পেসিফিকেশন ফাঁস হল। Moto G8 Power -এর সঙ্গেই চলতি মাসে লঞ্চ হতে পারে Moto G8 ও Moto G8 Stylus। সম্প্রতি Geekbench ওয়েবসাইটে Moto G8 Power -এর স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। জানা গিয়েছে এই ফোনে থাকবে একটি অক্টা-কোর প্রসেসর।

GSMArena ওয়েবসাইটে প্রথম এই Geekbench লিস্টিংয়ের খবর সামনে আসে। Moto G8 Power- থাকবে একটি Snapdragon প্ল্যাটফর্মের অক্টা-কোর প্রসেসর। সঙ্গে থাকবে 4GB RAM। এই ফোনের প্রসেসরে 1.8 GHz ক্লক স্পিড থাকবে।

Android 10 অপারেটিং সিস্টেম সহ বাজারে আসবে এই ফোন। এই ফোনে থাকতে পারে স্টক ইউজার ইন্টারফেস। সিঙ্গেল-কোর পারফর্মেন্সে এই ফোন 311 স্কোর করেছে। মাল্টি-কোরে Moto G8 Power পেয়েছে 1,352।

এটাই নতুন Nokia 5.2! লঞ্চের আগে ফাঁস হল ডিজাইন

Moto G8 Power স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Moto G8 Power-এ থাকবে 6.36 ইঞ্চি FHD+ ডিসপ্লে। 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। Moto G8 Power ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা।  এই ক্যামেরায় থাকবে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে থাকবে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সঙ্গে একটি অতিরিক্ত 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। সেলফি তোলার জন্য Moto G8 Power-এ থাকবে 25 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনের ভিতরে থাকতে পারে 5,000 mAh ব্যাটারি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO Neo 11 Ultra ও Z11S লঞ্চ হল, রয়েছে 10,000mAh ব্যাটারি, শক্তিশালী প্রসেসর
  2. Samsung ও Xiaomi একাধিক স্মার্টফোন এবং ট্যাবের দাম বাড়াল, 5,000 টাকা ধাক্কা
  3. Samsung লঞ্চ করল Galaxy Forever প্রোগ্রাম, ফোন ফেরত দিলে পাবেন 55% পর্যন্ত দাম
  4. গান শোনার যুগ পেরিয়ে AI সঙ্গী হবে Boat হেডফোন, কানে কানে চলবে মানুষের মতো কথা
  5. Uber অ্যাপেই কাটা যাবে ট্রেনের টিকিট, ক্যাবের পর নতুন পরিষেবা চালু ভারতে
  6. 4G বা 5G-তেও নেট স্লো চলছে? ফোনের এই 5 সেটিংস চেঞ্জ করলেই বাড়বে স্পিড
  7. Pova 8 Pro 5G ভারতে লঞ্চ হল, ফোনের পিছনে 177টি LED লাইটের আরও একটি ডিসপ্লে
  8. YouTube-এর বড় ঘোষণা, ভিডিওর ভিউ বাড়বে হু হু করে, উঠে যাচ্ছে ওয়াচ টাইমের শর্ত
  9. Vivo আরও মহার্ঘ হল, ভারতে পাঁচটি স্মার্টফোনের দাম বাড়াল চীনা সংস্থা
  10. Airtel গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার, iPhone পাবেন 22,000 টাকা ডিসকাউন্টে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.