ফাঁস হয়ে গেল Motorola One Power এর স্পেসিফিকেশান

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 9 জুন 2018 15:34 IST
হাইলাইট
  • খুব শিঘ্রই Android One স্মার্টফোন লঞ্চ করবে Motorola
  • Motorola One Power এর ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9
  • এই ফোনের ভিতরে থাকবে Snapdragon 636 চিপসেট

Photo Credit: Android Headlines

খুব শিঘ্রই Android One স্মার্টফোন লঞ্চ করবে Motorola। এই ফোনের ছবি ইতিমধ্যেই ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছে। জানা গিয়েছে এই ফোনের নাম হবে Motorola One Power। এবার ফাঁস হয়ে গেল এই ফোনের ভিতরের হার্ডওয়ার স্পেসিফিকেশান। আর এই খবর যদি সত্যি হয় তবে Motorola One Power এর স্পেসিফিকেশান হবে খানিকটা এই রকম।
 
এক রিপোর্টে Motorola One Power এর স্পেসিফিকেশান জানানো হয়েছে। এই রিপোর্টে একটি স্ক্রিনশট প্রকাশ করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে Motorola One Power এ চলবে লেটেস্ট অয়ানড্রয়েড ওরিও অপারেটিং সিস্টেম। এর সাথেই এই ফোনে থাকবে 6.2 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। এছাড়াও এই ফোনের ভিতরে থাকবে মিডরেঞ্জ Snapdragon 636 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ। আর Motorola One Power এর ভিতরে থাকবে একটি 3780mAh ব্যাটারি।
 
2018 সালে অন্যন্য সব ফোনের মতোই Motorola One Power এর পিছনে দেখা যাবে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরাতে থাকবে একটি 12MP প্রাইমারী সেন্সার ও একটি 5MP সেকেন্ডারী সেন্সার। ফোনের সামনে থাকবে একটি 8MP সেলফি ক্যামেরা।
 
আগেই ইন্টারনেটে এক রিপোর্ট থেকে জানা গিয়েছিল নতুন Motorola One Power এর ডিসপ্লের উপরে iPhone X এর মতো একটি কালো নচ থাকবে। এছাড়াও সেই রিপোর্টেই এই ফোনের  ডিসপ্লের নিচে চওড়া বেজেল দেখা গিয়েছিল। ফোনের পিছনের ডুয়াল ক্যামেরা সেট আপটি উপর নীচে থাকবে বলে জানা গিয়েছে। এছাড়াও Android One এর ব্র্যান্ডিং থাকবে এই ফোনের পিছনে। Motorola One Power এর তলায় থাকছে স্পিকার গ্রিল আর USB Type-C পোর্ট।
 
এছাড়া এই ফোন সম্পর্কে আর কোন তথ্য জানা যায়নি। জানা যায়নি কবে থেকে পাওয়া যাবে এই ফোন বা Motorola One Power এর দাম নিয়ে কোন তথ্য। আশা করা হচ্ছে খুব শিঘ্রই এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Motorola One Power, Motorola, Moto, Lenovo
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  2. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  3. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  4. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  5. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  6. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  7. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  8. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  9. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  10. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.