শুধুমাত্র এই ওয়েবসাইট থেকে পাওয়া যাবে পরবর্তী Motorola স্মার্টফোন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 12 জুন 2019 12:56 IST
হাইলাইট
  • মে মাসে ব্রাজিলে লঞ্চ হয়েছিল Motorola One Vision
  • এই ফোনে থাকছে একটি 6.3 ইঞ্চি 21:9 FullHD+ ডিসপ্লে
  • Motorola One Vision ফোনে থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা

Motorola One Vision was launched in Brazil last month, with a dual rear camera setup

শিঘ্রই ভারতে আসছে Motorola -র পরবর্তী স্মার্টফোন Motorola One Vision। শুধুমাত্র Flipkart থেকে এই ফোন পাওয়া যাবে। 20 জুন এক ইভেন্টে ভারতে এই ফোন লঞ্চ করবে Motorola। ভারতে Motorola -র অফিশিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে Motorola One Vision লঞ্চের টিজার ভিডিও প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই 20 জুন নতুন স্মার্টফোন লঞ্চের আমন্ত্রণ পাঠিয়েছে কোম্পানিটি।

বিশ্বে একাধিক দেশে বিক্রি শুরু হয়েছে Motorola One Vision। এই ফোনের দাম শুরু হচ্ছে 299 ইউরো (প্রায় 23,500 টাকা) থেকে। সৌদি আরব, ব্রাজিল ও থাইল্যান্ডে বিক্রি শুরু হয়েছে এই ফোন। শিঘ্রই ভারত সহ এশিয়ার অন্যান্য দেশ, লাতিন আমেরিকা ও অষ্ট্রেলিয়ার বিভিন্ন দেশে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন। সাফায়ার ব্লু ও ব্রাউন কালারে পাওয়া যাবে Motorola One Vision।

Advertisement

Motorola One Vision স্পেসিফিকেশন

Motorola One Vision ফোনে থাকছে একটি 6.3 ইঞ্চি 21:9 FullHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Samsung Exynos 9609 চিপসেট, 4GB RAM আর  128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Motorola One Vision ফোনে থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 25 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Motorola। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে।

Motorola One Vision ফোনের ভিতরে থাকবে 3,500 mAh ব্যাটারি। সাথে থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট। 15 মিনিট চার্জে 7 ঘন্টা ব্যবহার করা যাবে এই স্মার্টফোন।

Advertisement

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Appealing design and good build quality
  • Dependable performance
  • Clean Android UI
  • Impressive night vision mode
  • Bad
  • Below-average battery life
  • Unimpressive display quality
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Samsung Exynos 9609
Front Camera 25-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 3500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2520 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  2. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  3. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  5. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  6. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  7. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  8. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  9. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  10. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.