পাঞ্চ হোল ডিসপ্লে সহ নতুন স্মার্টফোন নিয়ে আসছে Motorola

ইতিমধ্যেই বিশ্বে একাধিক দেশে বিক্রি শুরু হয়েছে Motorola One Vision। Motorola One Vision এর দাম শুরু হচ্ছে 299 ইউরো (প্রায় 23,500 টাকা) থেকে।

পাঞ্চ হোল ডিসপ্লে সহ নতুন স্মার্টফোন নিয়ে আসছে Motorola

Photo Credit: Twitter/ Motorola India

Motorola One Vision ফোনে থাকছে 3,500 mAh ব্যাটারি

হাইলাইট
  • গত মাসে ব্রাজিলে লঞ্চ হয়েছিল Motorola One Vision
  • এই ফোনে রয়েছে পাঞ্চ হোল ডিসপ্লে
  • 20 জুন লঞ্চ হবে এই স্মার্টফোন
বিজ্ঞাপন

20 জুন ভারতে আসছে Motorola One Vision। এই ফোনে থাকছে একটি পাঞ্চ হোল ডিসপ্লে। সম্প্রতি কোম্পানির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই ফোন লঞ্চের টিজার প্রকাশ করেছে Motorola। তবে এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কোন তথ্য জানানো হয়নি।

ভারতে Motorola -র অফিশিয়াল ট্যুইটার অয়াকাউন্টে Motorola One Vision লঞ্চের টিজার ভিডিও প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই 20 জুন নতুন স্মার্টফোন লঞ্চের আমন্ত্রণ পাঠিয়েছে কোম্পানিটি।

ইতিমধ্যেই বিশ্বে একাধিক দেশে বিক্রি শুরু হয়েছে Motorola One Vision। Motorola One Vision এর দাম শুরু হচ্ছে 299 ইউরো (প্রায় 23,500 টাকা) থেকে। সৌদি আরব, ব্রাজিল ও থাইল্যান্ডে বিক্রি শুরু হয়েছে এই ফোন। শিঘ্রই ভারত সহ এশিয়ার অন্যান্য দেশ, লাতিন আমেরিকা ও অষ্ট্রেলিয়ার বিভিন্ন দেশে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন। সাফায়ার ব্লু ও ব্রাউন কালারে পাওয়া যাবে Motorola One Vision।

Motorola One Vision স্পেসিফিকেশন

Motorola One Vision ফোনে থাকছে একটি 6.3 ইঞ্চি 21:9 FullHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Samsung Exynos 9609 চিপসেট, 4GB RAM আর  128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Motorola One Vision ফোনে থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 25 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Motorola। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে।

Motorola One Vision ফোনের ভিতরে থাকবে 3,500 mAh ব্যাটারি। সাথে থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট। 15 মিনিট চার্জে 7 ঘন্টা ব্যবহার করা যাবে এই স্মার্টফোন।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Appealing design and good build quality
  • Dependable performance
  • Clean Android UI
  • Impressive night vision mode
  • Bad
  • Below-average battery life
  • Unimpressive display quality
Display 6.30-inch
Processor Samsung Exynos 9609
Front Camera 25-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 3500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2520 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. OnePlus Ace 7 সিরিজ 100W চার্জিং, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  2. OnePlus ফেস্টিভ অফার নিয়ে হাজির, স্মার্টফোন, ট্যাব, হেডফোন কিনুন সস্তায়
  3. 10 বছর পর ম্যাকবুকে ফিরল আলোকিত Apple লোগো, প্রত্যাবর্তনের নেপথ্যে যে বিশেষ প্রযুক্তি
  4. iQOO 16 ফোনের ভারতে লঞ্চের তারিখ ফাঁস হল, কেমন ফিচার্স থাকবে দেখুন
  5. Gemini 4 Carbon: গুগল সবচেয়ে শক্তিশালী AI মডেল প্রকাশ করল
  6. Apple আনল প্রথম টাচস্ক্রিন MacBook Pro, ল্যাপটপের দাম ও ফিচার্স দেখে নিন
  7. iQOO Neo 12 তাক লাগানো ফিচার্সের সঙ্গে লঞ্চ হল, 185Hz স্ক্রিন, কুলিং ফ্যান, 9,000mAh ব্যাটারি
  8. ChatGPT থেকেই ইমেল পড়া, লেখা, ও পাঠানোর সুবিধা পাবে Apple iCloud ব্যবহারকারীরা
  9. Motorola Signature 27 ভারতে আসছে নভেম্বরে, স্মার্টফোন মার্কেটে ঝড় তুলবে
  10. iPhone 18e: আসছে অ্যাপলের বাজেট আইফোন, 24MP ফ্রন্ট ক্যামেরা ও 9GB র‍্যাম থাকতে পারে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »