Motorola One Vision ফোনে থাকতে পারে একটি 6.3 ইঞ্চি 21:9 FullHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Samsung Exynos 9609 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ।
Photo Credit: WinFuture
দুটি রঙে পাওয়া যাবে Motorola One Vision
Motorola One সিরিজে আসতে চলেছে নতুন স্মার্টফোন। নতুন Motorola One Vision ফোনের প্রধান আকর্ষন 48 মেগাপিক্সেল ক্যামেরা। সাথে থাকছে একটি 21:9 ডিসপ্লে। আগে এক রিপোর্টে জানা গিয়েছিল Motorola One Vision ফোনে থাকবে Samsung Exynos 9609 চিপসেট। 15 মে ব্রাজিলের সাও পাওলো শহরে এক ইভেন্টে এই ফোন লঞ্চ করবে Motorola। তবে ভারতে কবে এই ফোন আসবে তা জানা যায়নি।
সম্প্রতি জার্মানির এক ওয়েবসাইটে Motorola One Vision ফোনের ফুল স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। একইসাথে এই ফোনের ছবি প্রকাশিত হয়েছে। ছবিতে Motorola One Vision ফোনে হোল পাঞ্চ ডিসপ্লে দেখা গিয়েছে। ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা। ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের মধ্যে রয়েছে কোম্পানির লোগো। জার্মান ওয়েবসাইটে প্রকাশিত ছবিতে দুটি রঙে এই ফোন দেখা গিয়েছে।
Motorola One Vision ফোনে থাকতে পারে একটি 6.3 ইঞ্চি 21:9 FullHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Samsung Exynos 9609 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Motorola One Vision ফোনে থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এই ক্যামেরায় অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান থাকবে। সাথে থাকবে 25 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। নীল ও সোনালি রঙে পাওয়া যাবে Motorola One Vision। ফোনের ভিতরে থাকবে 3,500 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Fans Ask EA to 'Save Mass Effect' as Petition Gathers Over 2,00,000 Signatures