লঞ্চের আগে Motorola P40 Play ফোনের ডিজাইন ও স্পেসিফিকেশন দেখে নিন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 6 এপ্রিল 2019 11:57 IST
হাইলাইট
  • Motorola P40 Play ফোনের ছবি ফাঁস হয়েছে
  • ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা আর LED ফ্ল্যাশ
  • থাকবে 5.6 ইঞ্চি ডিসপ্লে

Motorola P40 Play

Photo Credit: OnLeaks/ CompareRaja

ইতিমধ্যেই একাধিক রিপোর্টে Motorola P40 ফোনের ছবি ও স্পেসিফিকেশন সামনে এসেছে। এবার Motorola P40 Play ফোনের ছবি ও স্পেসিফিকেশন ইনয়টারনেটে ফাঁস হল। এটাই নতুন P40 সিরিজের সবথেকে সস্তা স্মার্টফোন হতে চলেছে। নতুন ফোনে ডুয়াল ক্যামেরার সাথেই থাকছে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। সম্প্রতি Motorola P40 Power ফোনে ট্রিপল ক্যামেরা আর পাঞ্চ হোল ডিসপ্লে দেখা গিয়েছিল।

OnLeaks ও CompareRaja ওয়েবসাইটে Motorola P40 Play ফোনের ছবি ফাঁস হয়েছে। ছবিতে কালো রঙে এই ফোন দেখা গিয়েছে। ফোনের ডিসপ্লের উপরে থাকছে ছোট্ট নচ। ডিসপ্লের নীচে তুলনামুলক চওড়া বেজেল চোখে পড়েছে। ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা আর LED ফ্ল্যাশ। এছাড়াও Motorola P40 Play ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

রিপোর্টে জানানো হয়েছে Motorola P40 Play ফোনে থাকবে 5.6 ইঞ্চি ডিসপ্লে। থাকছে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। Motorola P40 Play ফোনের আয়তন 147.7x71.5x9.2 মিমি।

Motorola P40 Power ফোনে থাকবে একটি 6.2 ইঞ্চি ডিসপ্লে। ফোনের পিছনে থাকছে তিনটি 12 মেগাপিক্সেল সেন্সার আর USB Type-C পোর্ট। এছাড়াও থাকছে একটি 3.5 মিমি অডিও জ্যাক।

সম্প্রতি Motorola P40 ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছিল। এই ফোনে থাকবে exynos 9610 চিপসেট, 4GB পর্যন্ত  RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। Motorola P40 ফোনে থাকছে 48 মেগাপিক্সেল ক্যামেরা আর 3,500 mAh ব্যাটারি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy A38 ও Galaxy A58 দেখা গেল Geekbench-এ, থাকবে ভিন্ন প্রসেসর
  2. iPhone 16 মাত্র 45,490 টাকায়, বাম্পার অফার Croma Black Friday সেলে
  3. সন্তানের X অ্যাকাউন্টের রাশ মা-বাবার হাতে আসছে, জানা যাবে কার সঙ্গে চ্যাট, কত সময় ব্যয়
  4. SAP Layoff: খরচ কমিয়ে AI-তে জোর, 10,000 চাকরি ছাঁটাই করছে এই সংস্থা
  5. বিদেশে গিয়ে সিমের খোঁজে ছোটাছুটির দিন শেষ, WhatsApp থেকে কেনা যাবে আন্তর্জাতিক eSIM
  6. সস্তায় 9,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে OnePlus-এর নতুন Nord ফোন
  7. Realme 16 Pro-র ছবি ফাঁস হল, ব্যাটারি 10,000mAh, ওয়ানপ্লাসের মতো ক্যামেরা
  8. HMD Rise স্মার্টফোন 10,000 টাকার কমে লঞ্চ হয়েছে, ডিটেলস জেনে নিন
  9. Cluade Duet ভারতে চলে এল, অফিস ও ব্যবসার কাজ সামলে চাপমুক্ত রাখবে AI
  10. Vivo Watch GT 2: কার্ভড AMOLED স্ক্রিনের সঙ্গে ভিভোর প্রথম স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.