ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, চারটি রিয়ার ক্যামেরা সহ আসছে এই Motorola স্মার্টফোন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 4 এপ্রিল 2019 16:05 IST
হাইলাইট
  • নতুন ফোনে চারটি ক্যামেরা ব্যবহার করেছে Motorola
  • ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার
  • 6.2 ইঞ্চি ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ

এই প্রথম কোন Motorola ফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা গেল

শিঘ্রই লঞ্চ হবে Motorola P40। একাধিক রিপোর্টে জানা গিয়েছে এই ফোনে থাকবে তিনটি রিয়ার ক্যামেরা। এবার নতুন রিপোর্টে অন্য একটি ফোনের খবর সামনে এসেছে। নতুন ফোনে চারটি ক্যামেরা ব্যবহার করেছে Motorola। এই ফোনের পিছনে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখা যায়নি। অর্থাৎ এই ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকতে পারে। নতুন ফোনে 6.2 ইঞ্চি ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ। ছবিতে ব্রাশ মেটা ফিনিশে এই ফোন দেখা গিয়েছে।

ফোনের পিছনে চারটি ক্যামেরার সাথেই একটি LED ফ্ল্যাশ রয়েছে। LED ফ্ল্যাশের নীচে 48MP লেখা দেখা গিয়েছে। অর্থাৎ এই ফোনের ক্যামেরায় প্রাইমারি সেন্সারে থাকবে 48 মেগাপিক্সেল সেন্সার। অথবা চারটি 12 মেগাপিক্সেল সেন্সার একসাথে 48 মেগাপিক্সেল ক্যামেরার কাজ করতে পারে এই ফোন। নতুন Motorola মডেলের নাম সামনে আসেনি।

এই ফোনের নীচে থাকতে পারে USB Type-C পোর্ট আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের উপরে থাকতে পারে সিম স্লট আর  স্পিকার। এখনও নতুন ফোনের সিপসেট, RAM স্টোরেজের মতো তথ্য জানা যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Motorola, Quad Rear Cameras
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Amazon ও Flipkart-এর মেগা সেল শুরু, কোন ফোনের দাম সর্বাধিক কমল দেখুন
  2. 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
  3. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  4. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  5. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  6. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  7. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  8. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  9. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  10. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.