ফোল্ডেবল ডিসপ্লে সহ স্মার্টফোন দুনিয়ায় বিপ্লব আনবে নতুন Motorola Razr

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 7 ফেব্রুয়ারি 2019 13:25 IST
হাইলাইট
  • বাজারে ফিরে আসছে এক দশক আগের মোবাইল দুনিয়ার হার্টথ্রব Motorola Razr
  • এই ফোনে একটি ফোল্ডেবল ডিসপ্লে থাকবে
  • দাম হবে 1,500 মার্কিন ডলার (প্রায় 1,04,300 টাকা)

ফোল্ডেবল স্মার্টফোনের হাত ধরে বাজারে ফিরছে নতুন Motorola Razr

Photo Credit: Yanko Design

বাজারে ফিরে আসছে এক দশক আগের মোবাইল দুনিয়ার হার্টথ্রব Motorola Razr। নতুন রূপে Razr স্মার্টফোনে যোগ হচ্ছে ফোল্ডেবল ডিসপ্লে। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে 2019 সালের মে মাসে নতুন Motorola Razr ফোন লঞ্চ হবে।  রিপোর্টে আরও জানানো হয়েছে লঞ্চের সময় এই ফোনের দাম হবে 1,500 মার্কিন ডলার (প্রায় 1,04,300 টাকা)।  তবে  এই বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি Motorola।

সম্প্রতি নতুন Motorola Razr ফোনের একাধিক ছবি সামনে এসেছে।  এই ছবিতে একটি ফোল্ডেবল স্মার্টফোন ডিজাইন দেখা গিয়েছে। ফোল্ডের ভিতরের দিকে থাকছে একটি টাচস্ক্রিন ডিসপ্লে।

Advertisement

 

Moto Razr 2019

ছবি সৌজন্যে: Yanko Design

 

তবে Motorola এই ছবিগুলো প্রকাশ করেনি।  ফোনের পিছনে একটি সেকেন্ডারি ডিসপ্লে ও একটি ক্যামেরা দেখা দিয়েছে।  ছবিতে নতুন Moto Razr ফোনে কোন ভলিউম বাটন দেখা যায়নি।

 

Advertisement

Moto Razr 2019

ছবি সৌজন্যে: Yanko Design

ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে জানানো হয়েছে আপাতত শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে Motorola Razr পাওয়া যাবে।  খবর সত্যি হলে কোম্পানির প্রথম ফোল্ডেবল স্মার্টফোন হতে চলেছে।  Motorola ছাড়াও Samsung, Xiaomi সহ সব জনপ্রিয় স্মার্টফোন  প্রস্তুতকারী সংস্থা ফোল্ডেবল স্মার্টফোন তৈরিতে ব্যস্ত।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Motorola, Moto Razr, Motorola Razr 2019
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  2. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  3. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  4. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  5. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
  6. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  7. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  8. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  9. ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
  10. Muse AI: আপনি ঘুমিয়ে থাকলেও কাজ করে দেবে এআই, মানুষের ডিজিটাল সঙ্গী আনল মেটা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.