Motorola Razr Fold গত জানুয়ারিতে কনজিউমার ইলেকট্রনিক্স শো (CES 2026)-এ প্রকাশ্যে এসেছিল।
Photo Credit: Motorola
Motorola Razr Fold features a foldable 8.1-inch LTPO 2K OLED display
Motorola Razr Fold আগামী সপ্তাহে ভারতে আসছে। আজ মোটোরোলা স্মার্টফোনটির লঞ্চের তারিখ ঘোষণা করেছে। এটি তাদের প্রথম বুক স্টাইল ফোল্ডেবল ফোন। অর্থাৎ ফোনটি বইয়ের মতো ভাঁজ হয়। আর ভাঁজ খুললে ট্যাবের মতো বড় স্ক্রিনের ডিভাইসে পরিণত হয়। এটি ফ্লিপকার্টের মাধ্যমে ভারতে বিক্রি করা হবে। ইতিমধ্যেই ফোনটির একটি মাইক্রোসাইট ওই ই-কমার্স প্ল্যাটফর্মে লাইভ হয়েছে। Motorola Razr Fold জানুয়ারিতে কনজিউমার ইলেকট্রনিক্স শো (CES)-এ আত্মপ্রকাশ করেছিল। ফোনের ভিতরে 8.1 ইঞ্চির ডিসপ্লে ও বাইরে 6.6 ইঞ্চি স্ক্রিন রয়েছে। এতে স্টাইলাস পেন যুক্ত করা আছে।
মোটোরোলা ইন্ডিয়া তাদের X হ্যান্ডেল থেকে পোস্ট করে জানিয়েছে, এটি মে মাসের 13 তারিখ ভারতে আসবে, অর্থাৎ আগামী বুধবার। ফোল্ডেবল ফোনটি প্যানটোন লিলি হোয়াইট ও প্যানটোন ব্ল্যাকেন্ড ব্লু কালার অপশনে উপলব্ধ হবে। সংস্থা ফোনটির বিশেষ FIFA World Cup 26 এডিশনও আনবে, যা ফুটবলের থিমের উপর ভিত্তি করে ইউনিক ডিজাইন এলিমেন্ট পাবে। হ্যান্ডসেটটি 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ও 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে।
স্পেসিফিকেশনের কথা বললে, Motorola Razr Fold ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 1/1.28 ইঞ্চির 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ডুয়াল পিক্সেল PDAF এবং 3x অপটিক্যাল জুমযুক্ত 50 মেগাপিক্সেল 70 মিমি পেরিস্কোপ টেলিফটো লেন্স, ও একটি 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা নিয়ে গঠিত।
এই ফোল্ডেবেল ফোনের ইন্টার্নাল এবং কভার স্ক্রিনে যথাক্রমে 20 মেগাপিক্সেল ও 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে। রিয়ার ক্যামেরা ডলবি ভিশনের সাথে 30fps-এ 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম। এছাড়াও, 30fps ও 60fps-এ 4K ভিডিও শুট করতে পারে।
মোটোরোলা রেজর ফোল্ড মডেলের বাইরে 6.6 ইঞ্চির LTPO pOLED ডিসপ্লে আছে। এটি 165 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, 6,000 নিট পিক ব্রাইটনেস, এবং 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। অভ্যন্তরে 8.01 ইঞ্চির ফোল্ডেবল LTPO pOLED স্ক্রিন রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 2K রেজোলিউশন, এবং 6,200 নিট পিক ব্রাইটনেস অফার করে।
Motorola Razr Fold ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 5 প্রসেসর ব্যবহার করে। এতে পাওয়ার ব্যাকআপ প্রদান করে 6,000mAh সিলিকন কার্বন ব্যাটারি, যার সাথে 80W ওয়্যার্ড, 50W ওয়্যারলেস, এবং 5W রিভার্স ওয়াযারলেস চার্জিং সাপোর্ট আছে। ফোনে Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টলড আছে। এটি Android 23 পর্যন্ত আপগ্রেড পাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Redmi 17C vs Poco M8x vs OnePlus N6x: Price in India, Specifications Compared
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale