Motorola Razr Fold ব্যাঙ্ক ডিসকাউন্ট অর্ন্তভুক্ত করে 1,49,999 টাকায় কেনা যাবে।
Photo Credit: Motorola
Motorola Razr Fold is brand's first book-style foldable phone
Motorola Razr Fold গত সপ্তাহে ভারতে এসেছিল। আজ মোটোরোলার প্রথম বুক স্টাইলের ফোল্ডেবল ফোনটির বিক্রি শুরু হয়েছে। প্রথম সেলে 10,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করছে কোম্পানি। ফোনটি DxoMark বেঞ্চমার্কে 164 স্কোর করেছে, যা ফোল্ডেবল মডেলগুলির মধ্যে সর্বোচ্চ। তাই সংস্থা একে বাজারের সেরা ক্যামেরাযুক্ত ফোল্ডিং ডিভাইস হিসেবে দাবি করছে। Motorola Razr Fold মডেলে ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 5 প্রসেসর, Dolby Atmos প্রযুক্তি, Bose-টিউনড অডিও, 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট, 8K ভিডিও রেকর্ড করার সুবিধা, এবং 8.01 ইঞ্চির AMOLED ফোল্ডেবল ডিসপ্লে রয়েছে।
Motorola Razr Fold মডেলের দাম ভারতে 1,49,999 টাকা থেকে শুরু হচ্ছে বেস মডেলে 12 জিবি + 256 জিবি স্টোরেজ আছে। অন্য দিকে, 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ অপশনের দাম 1,59,999 টাকা রাখা হয়েছে। ফোনটির ফিফা ওয়ার্ল্ড কাপ এডিশন 26 (16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ) 1,69,999 টাকায় লঞ্চ হয়েছে।
তবে Motorola সমস্ত মডেলে 10,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট দিচ্ছে। ফলে তিন ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 1,39,999 টাকা, 1,49,999 টাকা, এবং 1,59,999 টাকায় নেমে আসবে। নির্বাচিত ব্যাঙ্কের কার্ডে 18 মাস পর্যন্ত নো-কস্ট EMI অফার থাকছে। এছাড়াও, জুনের 20 তারিখের আগে কিনলে ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট অফার পাওয়া যাবে। এটি ফোন কেনার 1 বছর পর্যন্ত ভ্যালিড থাকবে।
Motorola Razr Fold বর্তমানে ফ্লিপকার্ট ও মোটোরোলা ইন্ডিয়া অনলাইন স্টোর থেকে কেনা যাচ্ছে। ফোল্ডেবল ফোনটি প্যানটোন লিলি হোয়াইট ও ব্ল্যাকেনড ব্লু কালার অপশনে উপলব্ধ। ডিভাইসের বাইরে 6.6 ইঞ্চির LTPO pOLED কভার ডিসপ্লে রয়েছে, যা 165 হার্টজ রিফ্রেশ রেট এবং 6,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
মোটোরোলা রেজর ফোল্ডের অভ্যন্তরে 8.01 ইঞ্চির ফোল্ডেবল LTPO pOLED স্ক্রিন দেওয়া আছে, যা 2K রেজোলিউশন, 6,200 নিট পিক ব্রাইটনেস, 120 হার্টজ রিফ্রেশ রেট, এবং ডলবি ভিশন অফার করে। ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন- সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুমের সাথে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স ও একটি 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে।
হ্যান্ডসেটের ইন্টার্নাল ও কভার স্ক্রিনে যথাক্রমে 20 মেগাপিক্সেল এবং 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ফোনের 6,000mAh সিলিকন কার্বন ব্যাটারি 50W ওয়্যারলেস এবং 5W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এতে Android 16 প্রি-ইনস্টলড আছে। এটি Android 23 পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে। একইসাথে সাত বছর সিকিউরিটি আপডেট মিলবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Redmi 17C vs Poco M8x vs OnePlus N6x: Price in India, Specifications Compared
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale