বৃহস্পতিবার বার্লিনে লঞ্চ হয়েছে Nokia 6.2 আর Nokia 7.2। মিডরেঞ্জ সেগমেন্টে এই দুই স্মার্টফোন লঞ্চ করেছে HMD Global।
Nokia 7.2 ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে
ট্রিপল রিয়ার ক্যামেরা সহ দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করল Nokia। বৃহস্পতিবার বার্লিনে লঞ্চ হয়েছে Nokia 6.2 আর Nokia 7.2। মিডরেঞ্জ সেগমেন্টে এই দুই স্মার্টফোন লঞ্চ করেছে HMD Global। কোম্পানির অন্যান্য ফোনের মতোই Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হয়েছে এই দুই Nokia স্মার্টফোন। Nokia 6.2 আর Nokia 7.2 ফোনে থাকছে Android 9 Pie অপারেটিং সিস্টেম আর 3,500 mAh ব্যাটারি। দুটি ফোনের পিছনে থাকছে তিনটি করে ক্যামেরা।
HMD Global জানিয়েছে নতুন দুই স্মার্টফোনে শিঘ্রই Android 10 আপডেট পৌঁছে যাবে। এর সাথেই আগামী তিন বছর সব Android আপডেট ও সিকিউরিটি প্যাচ আপডেট পাবে Nokia 6.2 আর Nokia 7.2।
Nokia 6.2 এর দাম 199 ইউরো (প্রায় 15,800 টাকা)। অক্টোবর মাসে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন। Nokia 7.2 এর দাম 249 ইউরো (প্রায় 19,800 টাকা)। ভারতে কবে এই দুই স্মার্টফোন লঞ্চ হবে জানা যায়নি।
ডুয়াল সিম Nokia 6.2 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ডিসপ্লেতে HDR 10 সাপোর্ট থাকবে। এই ফোনে রয়েছে 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 636 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ।
Nokia 6.2 ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর আর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Nokia 6.2 ফোনে থাকছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, USB Type-C পোর্ট, GPS আর 4G LTE। ফোনের ভিতরে থাকছে একটি 3,500 mAh ব্যাটারি। Nokia 6.2 ফোনের ওজন 180 গ্রাম।
![]()
Nokia 6.2 ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে
ডুয়াল সিম Nokia 7.2 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ডিসপ্লেতে HDR 10 সাপোর্ট থাকবে। এই ফোনে রয়েছে 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।
Nokia 7.2 ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর আর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Nokia 7.2 ফোনে থাকছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, USB Type-C পোর্ট, GPS আর 4G LTE। ফোনের ভিতরে থাকছে একটি 3,500 mAh ব্যাটারি। Nokia 7.2 ফোনের ওজন 180 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale