শিঘ্রই একাধিক Nokia ফোনে ফেস আনলক ফিচার যোগ হবে

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 27 জুন 2018 12:11 IST
হাইলাইট
  • একাধিক Nokia ফোনে শিঘ্রই ফেস আনলক ফিচার পৌঁছে যাবে
  • Nokia 8 Sirocco, Nokia 7 Plus, Nokia 6 (2018) আর Nokia 8এ এই ফিচার আসবে
  • OTA আপডেটের মাধ্যবে এই ফিচার পৌঁছে যাবে

Nokia 8 Sirocco

Nokia 8 Sirocco, Nokia 7 Plus, Nokia 6 (2018) আর Nokia 8 ফোনে শিঘ্রই ফেস আনলক ফিচার পৌঁছে যাবে। টুইটারে HMD Global এই খবর জানিয়েছে। যদিও কবে থেকে এই আপডেট পাওয়া যাবে তা নিয়ে কোন মন্তব্য করেনি কোম্পানি। ফিনল্যান্ডের কোমানিটি জানিয়েছে “কয়েক মাস” এর মধ্যেই এই ফোনগুলিতে OTA আপডেটের মাধ্যবে এই ফিচার পৌঁছে যাবে। অ্যানড্রয়েডে বেশিরভাগ ফোনেই সফটওয়্যার বেসড ফেস আনলক ফিচার ব্যবহার হয়। এই ফোনেও সেই পদ্ধতিতেই ফেস আনলক ফিচার যোগ হবে। যদিও iPhone X এ হার্ডওয়্যার ও সফটওয়্যার একসাথে কাজ করে ফেস আনলক কাজ করে।

“কয়েক মাসের মধ্যেই Nokia 8 Sirocco, Nokia 7 Plus, Nokia 6 (2018), ও Nokia 8 ফোনে OTA আপডেটের মাধ্যমে ফেস আনলক ফিচার পৌঁছে যাবে।” টুইটারে এই কথা জানিয়েছে HMD Global। ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সাথে একসাথে ফোন আনলক করতে ফেস আনলক ফিচার কাজ করবে।

Advertisement

ফেস আনলক ফিচারের দুনিয়ায় অনেকটাই নতুন Nokia। আগে Nokia X6 মডেলে এই ফিচার ব্যবহার করা হয়েছিল। আর এবার কোম্পানির বাকি মডেলেও এই ফিচার নিয়ে আসারভ কাজ শুরু করে দিয়েছে Nokia। যদিও একাধিক অ্যানড্রয়েড ডিভাইসে ইতিমধ্যেই এই ফিচার উপস্থিত রয়েছে। Asus, Huawei বা OnePlus এর মতো কোম্পানিগুলি ইতিমধ্যেই সফটওয়্যার আপডেটের মাধ্যমে কোম্পানির পুরনো ফোনগুলিতে ফেস আনলক ফিচার যোগ করেছে। এছাড়াও Oppo, Samsung, Xiaomi এর সব নতুন ফোনেই এখন ফেস আনলক ফিচার দেখা যাচ্ছে।

গ্রাহকদের লেটেস্ট অ্যানড্রয়েড ব্যবহারের জন্য জনপ্রিয় হয়েছে Nokia। গত মাসেই কোম্পানি জানিয়েছিল Android P এর ডেভেলপমেন্টের কাজ শুরু হয়ে গিয়েছে। সব Nokia ফোনে এই লেটেস্ট অপারেটিং সিস্টেম নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Nokia, HMD Global, Face Unlock
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.