Nokia 8110 4G ফিচার ফোন থেকে WhatsApp ব্যবহার করা যাবে। Nokia Store থেকে এই ফোনে WhatsApp ডাউনলোড করতে হবে। JioPhone আর JioPhone 2 এর মতোই Nokia 8110 4G ফোনেও KaiOS অপারেটিং সিস্টেম চলে।
Nokia 8110 4G এর দাম 5,999 টাকা
হলুদ রঙ আর আকারের জন্য ‘বানান ফোন' নামে টেক দুনিয়ায় খ্যাত Nokia 8110 4G। Nokia –র এই ফিচার ফোনে রয়েছে 4G কানেক্টিভিটি। এবার ভারতে Nokia 8110 4G ফিচার ফোন থেকে WhatsApp ব্যবহার করা যাবে। Nokia Store থেকে এই ফোনে WhatsApp ডাউনলোড করতে হবে। JioPhone আর JioPhone 2 এর মতোই Nokia 8110 4G ফোনেও KaiOS অপারেটিং সিস্টেম চলে। গত বছর Jio –র দুটি ফিচার ফোনে WhatsApp সাপোর্ট পৌঁছেছিল। এবার Nokia 8110 4G ফিচার ফোনে পৌঁছাল WhatsApp।
2018 সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে লঞ্চ হয়েছিল Nokia 8110 4G। গত বছর অক্টোবর মাসে ভারতে আসে এই ফোন। এবার Nokia 8110 4G ফোনে Nokia Store থেকে WhatsApp ডাউনলোড করা যাবে।
Nokia 8110 4G এর দাম 5,999 টাকা। কালো ও হলুদ রঙে পাওয়া যাবে এই ফোন।
ডুয়াল সিম Nokia 8110 4G তে চলবে KaiOS অপারেটিং সিস্টেম। ফোনে রয়েছে একটি 2.45 ইঞ্চি QVGA কার্ভড ডিসপ্লে। ফোনেরভিতরে রয়েছে একটি Snapdragon 205 চিপসেট, 512MB RAM আর 4GB স্টোরেজ। তবে এই ফোনে microSD কার্ড ব্যবহার করে স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।
Nokia 8110 4G তে রয়েছে একটি 2MP রিয়ার ক্যামেরা। সাথে থাকছে LED ফ্ল্যাশ। তবে ফোনের সামনে কোন ক্যামেরা নেই। কানেক্টিভিটির জন্য Nokia 8110 4Gতে রয়েছে 4G VoLTE সাথে hotspot, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.1, GPS/ A-GPS, FM রেডিও, একটি Micro-USB পোর্ট আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 1,500 mAh ব্যাটারি। Nokia 8110 4G ফোনের ওজন 117 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Amazon Great Indian Festival 2026 Sale: Best Gaming Monitors Under Rs. 20,000
Samsung Galaxy SmartTag 3 India Launch Timeline Confirmed by Company Executive