Nokia 8110 4G তে রয়েছে কার্ভড ডিজাইন। 4G VoLTE ফিচার সহ সব আধুনিক নেটওয়ার্কেই এই ফিচার ফোন কাজ করবে। পকেটে বেশি ব্যাটারি দ্বিতীয় ফোন হিসাবে আদর্শ এই ফোন।
শুক্রবার Reliance জানিয়েছে তাদের Jio Phone-এ এবার থেকে WhatsApp ও YouTube চলবে। আগামী 15 আগস্ট থেকে এই ফিচার ব্যবহার করতে পারবেন জিও ফোনের গ্রাহকরা। সম্প্রতি একাধিক নতুন ফিচার ফোন লঞ্চ করে Jio Phone এর সাথে প্রতিযোগিতায় নেমেছে Nokia। কোম্পানির Nokia 8110 4G ফিচার ফোনেও চলে Jio Phone এ ব্যবহার হওয়া KaiOS। এই ফোনে ইতিমধ্যেই Google Assistant, Google Search ও Google Maps ব্যবহারের সুবিধা দিয়েছে HMD Global। তবে Nokia 8110 4G তে এখন WhatsApp সাপোর্ট আসেনি। এই চিত্র খুব শিঘ্রই বদলে যেতে পারে।
Jio Phone-এ Whatsapp এর উপস্থিতি দেখে HMD Global এর এক আধিকারিক টুটারে জানিয়েছেন “দেখুন! KaiOS এ WhatsApp চলছে। ব্যানানায় আসার অপেক্ষাইয় থাকলাম।” প্রসঙ্গত Nokia 8110 4G ফোনটি কলার মতো দেখতে হওয়ায় টেক দুনিয়া এই ফোনটি ‘বানানা’ নামে জনপ্রিয়। এই ফিচার ফোনে 4G সহ একাধিক আধুনিক সুবিধা থাকলেও WhatsApp ব্যবহার না করতে পারার কারনে জনপ্রিয়তা পায়নি ফোনটি। আর তাই এবার ভারতে সবথেকে জনপ্রিয় ফিচার ফোনকে চ্যালেঞ্জ জানাতে নিজেদের ফোনেও WhatsApp পরিষেবা দেওয়ার কথা ভাবতে শুরু করল Nokia।
Nokia 8110 4G তে রয়েছে কার্ভড ডিজাইন। 4G VoLTE ফিচার সহ সব আধুনিক নেটওয়ার্কেই এই ফিচার ফোন কাজ করবে। পকেটে বেশি ব্যাটারি দ্বিতীয় ফোন হিসাবে আদর্শ এই ফোন।
ডুয়াল সিম Nokia 8110 4G তে রয়েছে KaiOS বেসড Smart Feature OS। এই ফোনে রয়েছে একটি 2.45 ইঞ্চি QVGA ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে একটি ডুয়াল-কোর Qualcomm Snapdragon 205 চিপসেট ও 512MB RAM আর 4GB স্টোরেজ। এর সাথেই থাকছে 2MP ক্যামেরা। কানেক্টিভিটির জন্য থাকছে Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.1, GPS/ A-GPS, Micro-USB, FM রেডিও ও একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। Nokia 8110 4G তে একটি 1500 mAh ব্যাটারি রয়েছে। Nokia জানিয়েছে এই ফোনে 4G নেটওয়ার্কে 25 দিনের স্ট্যান্ড বাই ব্যাক আপ পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Tom Clancy's Ghost Recon: Future Soldier Is Free to Claim on Ubisoft Store for a Week
Amazon Great Freedom Sale 2026: Best Deals on Refrigerators from Haier, LG, Samsung and More Brands
Samsung Galaxy S26 FE Design Revealed in Fresh Leak Ahead of Launch