পাঁচ পাঁচটা ক্যামেরা! বাজার কাঁপাতে আসছে Nokia 9 PureView

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 31 ডিসেম্বর 2018 12:10 IST
হাইলাইট
  • Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হবে Nokia 9 PureView
  • এই ফোনে থাকতে চলেছে পাঁচটি ক্যামেরা
  • জানুয়ারি মাসের শেষ সপ্তাহে বাজারে আসবে Nokia 9 PureView

Nokia 9 PureView ফোনের পিছনে থাকবে পাঁচটি Zeiss ক্যামেরা

Photo Credit: Twitter/ Evan Blass

Nokia 9 PureView ফোনের নতুন ছবি সামনে এল। এই ফোনের পাঁচটি ক্যামেরার খবর তো নতুন নয়। নতুন ছবিতে জানা গেল Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হবে Nokia 9 PureView । 2019 সালের শুরুতে লঞ্চ হবে এই ফোন। ইতিমধ্যে ইন্টারনেটে প্রকাশিত একাধিক খবর সত্যি হলে এই ফোনে থাকতে চলেছে পাঁচটি ক্যামেরা। এর আগে কোন স্মার্টফোনের পিছনে সর্বোচ্চ চারটি ক্যামেরা ব্যবহার হয়েছে।

 

আরও পড়ুন: Jio Happy New Year Offer: দশটি অজানা তথ্য

Advertisement

সম্প্রতি Nokia 9 PureView  ফোনের নতুন ছবি প্রকাশিত হয়েছে টুইটারে। এই ছবিতে ফোনের ডিসপ্লের পাশে পাতলা বেজেল দেখা গিয়েছে। ছবিতে ডিসপ্লের উপরে কোন নচ দেখা যায়নি। ফোনের পাশে রয়েছে মেটাল ফ্রেম।

একই ছবিতে ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা দেখা গিয়েছে। বৃত্তাকারে এই ক্যামেরাগুলি রয়েছে। সাথে রয়েছে LED ফ্ল্যাশ। ইতিমধ্যেই কয়েকটি রিপোর্টে জানানো হয়েছে Nokia 9 PureView ফোনে থাকবে 6 ইঞ্চি ডিসপ্লে, 8GB RAM আর 256GB স্টোরেজ।

 

আরও পড়ুন: Xiaomi Redmi Note 6 Pro আর Asus ZenFone Max Pro M2: কে কাকে টেক্কা দিল?

Nokia 9 PureView ফোনের পিছনে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখা যায়নি। অর্থাৎ এই ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকতে চলেছে। Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হওয়ার কারনে এই ফোন লঞ্চের সময় লেটেস্ট Android Pie প্রিলোডেড থাকতে পারে।

গত সপ্তাহে এক রিপোর্টে জানা গিয়েছিল জানুয়ারি মাসের শেষ সপ্তাহে বাজারে আসবে Nokia 9 PureView।

Advertisement

 

আরও পড়ুন: 2019 সালে এই পরিষেবাগুলি নিয়ে আসছে Jio

আগে একাধিক রিপোর্টে জানা গিয়েছিল Nokia 9 এ থাকবে Android 9 Pie অপারেটিং সিস্টেম, 8GB RAM, 256GB স্টোরেজ, 4,150 mAh ব্যাটারি। আগে এই ফোনে Snapdragon 845 চিপসেট থাকার কথা জানা গেলেও এখন মনে হচ্ছে এই ফোনে Snapdragon 855 চিপসেট ব্যবহার করবে  HMD Global।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  2. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  3. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  4. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  5. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
  6. Instagram অবশেষে স্টোরি এডিট করার সুবিধা আনল, অক্ষত থাকবে লাইক-ভিউ
  7. Apple-এর আগেই বেজেলহীন ডিসপ্লের মোবাইল ফোন আনতে পারে Samsung
  8. Vivo ভারতে প্রথম স্মার্টওয়াচ আনছে, লঞ্চের আগেই ফাঁস Watch GT 2-র দাম
  9. বিশ্ব মাতাচ্ছে GTA 6, ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ভিডিও গেমের নেপথ্যে ভারত!
  10. 172 টাকায় 28 দিন আনলিমিটেড ভয়েস কলিং, BSNL আনল তিনটি নতুন প্ল্যান
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.