2019 সালে এই পরিষেবাগুলি নিয়ে আসছে Jio

আগামী বছরেই সারা দেশে ছড়িয়ে পড়বে 25 কোটি GigaFiber ব্রডব্যান্ড কানেকশান। কোম্পানির বিশাল সাফল্যের পরে থেমে থাকতে নারাজ মুকেশ আম্বানি। 2019 সালে Jio কে আরও শক্তিশালী করতে এই সার্ভিসগুলি বাজারে আসবে।

2019 সালে এই পরিষেবাগুলি নিয়ে আসছে Jio

আগামী বছর মার্চ মাস থেকে সারা দেশে GigaFiber কানেকশান ছড়িয়ে দেবে Jio

হাইলাইট
  • মার্চ মাস থেকে সারা দেশে GigaFiber কানেকশান ছড়িয়ে দেবে Jio
  • GigaFiber এর সাথেই আসবে GigaTV
  • 2019 সালে কম দামে স্মার্টফোন নিয়ে আসছে Jio
বিজ্ঞাপন

2019 সাল Jio –র কাছে খুবই গুরুত্বপূর্ণ। আগামী বছরে কোম্পানির একাধিক গুরুত্বপূর্ণ সার্ভিস লঞ্চ হবে। আগামী বছরেই সারা দেশে ছড়িয়ে পড়বে 25 কোটি GigaFiber ব্রডব্যান্ড কানেকশান। কোম্পানির বিশাল সাফল্যের পরে থেমে থাকতে নারাজ মুকেশ আম্বানি। 2019 সালে Jio কে আরও শক্তিশালী করতে এই সার্ভিসগুলি বাজারে আসবে।

 

আরও পড়ুন: Jio Happy New Year অফার: কী সুবিধা পাচ্ছেন গ্রাহকরা?

Jio GigaFiber সম্প্রসারন

2018 সালে বার্ষিক সাধারন সভায় GigaFiber ব্রডব্যান্ড সার্ভিসের ঘোষণা করেছিলেন মুকেশ আম্বানি। আগামী বছর মার্চ মাস থেকে সারা দেশে GigaFiber কানেকশান ছড়িয়ে দেবে Jio। এই কানেকশানে গ্রাহক 1Gbps পর্যন্ত স্পিড পাবেন। সারা দেশে 1100 টি শহরে শুরু হবে Jio GigaFiber পরিষেবা।

 Jio GigaTV

GigaFiber এর সাথেই আসবে GigaTV। এই কানেকশানে 4K রেসোলিউশানে টিভি চ্যানেল দেখা যাবে। এর সাথে থাকবে ভিডিও কলিং। ইতিমধ্যেই কিছু শহরে GigaFiber কানেকশান দেওয়া শুরু হলেও এখনও GigaTV কানেকশান দেওয়া শুরু হয়নি। ভারতে DTH ও কেবেল সার্ভিসের বাজারে ভাগ বসাতে এই পদক্ষেপ নিয়েছে Jio।

 

আরও পড়ুন: এটাই পরবর্তী Realme স্মার্টফোন?

JioPhone 3 লঞ্চ

ইতিমধ্যে সুপারহিট JioPhone আর JioPhone 2। কোম্পানির দুই ফিচার ফোন ভারতের বাজারে ঝড় তুলেছে। রি বছর বাজারে আসবে JioPhone 3। তবে এই ফোন সম্পর্কে বেশি তথ্য জানা যায়নি।

 

আরও পড়ুন: 2018 সালে সবথেকে বেশি বিক্রি হয়েছে এই স্মার্টফোনগুলি

2018 12 19T045821Z 1 LYNXMPEEBI07P RTROPTP 4 RELIANCE JIO JioPhone

কম দামে স্মার্টফোন

2019 সালে কম দামে স্মার্টফোন নিয়ে আসছে Jio। ইতিমধ্যেই এক রিপোর্টে জানানো হয়েছে এক মার্কিন কোম্পানির সাথে হাত মিলিয়ে স্মার্টফোন বিক্রি করবে Jio। 2019 সালে বাজারে আসতে পারে এই কম দামের স্মার্টফোন।

কনটেন্ট টাই-আপ

একাধিক কোম্পানির সাথে হাত মিলিয়ে আরও বেশি কনটেন্ট দেখাতে পারে কোম্পানি। ইতিম্নধ্যেই স্টার ইন্ডিয়ার সাথে হাত মিলিয়ে এই কাজ শুরু করেছে মুকেশের কোম্পানি। GigaFiber কানেকশান বাড়তে থাকলে এই ধরনের টাই আপ আরও বেশি দেখা যাবে।

 

আরও পড়ুন: Xiaomi Redmi Note 6 Pro আর Asus ZenFone Max Pro M2: কে কাকে টেক্কা দিল?

5G

ভারতে Jio একমাত্র নেটওয়ার্ক যাদের শুধুমাত্র 4G নেটওয়ার্ক রয়েছে। আগামী বছরের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রে 5G পরিষেবা শুরু হবে। ইতিমধ্যেই ভারতে এই পরিষেবা নিয়ে আসার কাজ শুরু করেছেন মুকেশ আম্বানি। কোম্পানি সূত্রে জানা গিয়েছে Jio –র LTE নেটওয়ার্কে 5G নেটওয়ার্ক কাজ করবে। ইতিমধ্যেই সারা দেশের নেটওয়ার্কের স্পিড বাড়াতে অপ্টিকাল ফাইবার ফেলার কাজ শুরু হয়েছে।

Jio VoWi-Fi সার্ভিস

আগামী বছরে ভয়েস ওভার Wifi পরিষেবা শুরু করবে Jio। জুলাই মাস থেকে পরীক্ষামুলক ভাবে এই পরিষেবা শুরু করেছে Jio। সম্প্রতি অন্ধ্রপ্রদেশ, কেরালা, মধ্যপ্রদেশ, ও তেলেঙ্গানায় এই পরিষেবা শুরু হয়েছে।

 

আরও পড়ুন: এটাই পরবর্তী Realme স্মার্টফোন?

Jio স্মার্ট হোম

GigaFiber এর হাত ধরে 2019 সালে ভারতবাসে পেতে চলেছে স্মার্ট হোম। এই পরিষেবা ব্যবহারের জন্য ব্রডব্যান্ড কানেকশানের সাথে একাধিক আলাদা ডিভাইস কিনতে হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »