এটাই পরবর্তী Realme স্মার্টফোন?

সম্প্রতি একটি ব্লগ পোস্টে জানানো হয়েছে Realme U1 এর ঠিক নীচে থাকবে Realme A1। কালো ও হলুদ রঙে পাওয়া যাবে কোম্পানির নতুন স্মার্টফোন।

এটাই পরবর্তী Realme স্মার্টফোন?

Realme U1 এর দাম শুরু হচ্ছে 11,999 টাকা থেকে

হাইলাইট
  • 10,000 টাকায় ভারতে আসছে Realme A1
  • এই ফোনে থাকতে পারে Android Pie
  • থাকতে পারে MediaTek Helio P70 চিপসেট, 2GB/3GB RAM আর ডুয়াল ক্যামেরা
বিজ্ঞাপন

2018 সালে পরপর স্মার্টফোন লঞ্চ করেছিল Reamle। 2019 সালেও কোম্পানির ফোন লঞ্চ বন্ধ হবে না। সম্প্রতি Mediatek Helio P70 চিপসেট সহ ভারতে লঞ্চ হয়েছিল Realme U1। তবে এই ফোনের থেকে কম দামে ভারতে আসছে  Realme A1। Realme U1 এর দাম শুরু হচ্ছে 11,999 টাকা থেকে।

সম্প্রতি একটি ব্লগ পোস্টে জানানো হয়েছে Realme U1 এর ঠিক নীচে থাকবে Realme A1। কালো ও হলুদ রঙে পাওয়া যাবে কোম্পানির নতুন স্মার্টফোন।

 

আরও পড়ুন: 2018 সালের সেরা বাজেট স্মার্টফোন কোনটি?

এই মুহুর্তে বাজারে রয়েছে Realme U1, Realme 2, Realme 2 Pro, Realme C1। Asus ZenFone Lite L1 ও Redmi 6A এর মতো জনপ্রিয় ফোনগুলিকে টেক্কা দিতে লঞ্চ হয়েছিল Realme C1। এটাই কোম্পানির সব থেকে কম দামের স্মার্টফোন। Realme C1 এর দাম 7,999 টাকা।

Realme C1 এর পরেই বাজারে রয়েছে Realme 2। এই ফোনের দাম 8,990 টাকা। Realme U1 এর দাম শুরু হচ্ছে 11,999 টাকা থেকে। আর সব থেকে বেশি দামে Realme 2 Pro কিনতে অন্তত 13,990 টাকা খরচ করতে হবে।

তবে নতুন Realme A1 ফোনের স্পেসিফিকেশান জানা যায়নি। তবে এই ফোনে থাকতে পারে MediaTek Helio P70 চিপসেট, 2GB/3GB RAM আর ডুয়াল ক্যামেরা সেট আপ।

 

আরও পড়ুন: Xiaomi Redmi Note 6 Pro আর Asus ZenFone Max Pro M2: কে কাকে টেক্কা দিল?

এই মাসের শুরুতেও Realme জানিয়েছিল 2019 সালের শুরুতেই Realme 2 Pro, Realme C1 আর Realme U1 ফোনে Android Pie আপডেট পৌঁছে যাবে। নতুন Realme A1 ফোনে লঞ্চের সময় Android Pie ইনস্টল থাকতে পারে।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  2. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  3. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
  4. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
  5. Samsung Galaxy S26 FE আসতেই 12,000 টাকা সস্তা হল Galaxy S25 FE
  6. বাস-ট্রেনে ব্লুটুথ অন রেখে গান শোনা কতটা নিরাপদ, ফোন হ্যাক হতে পারে কি?
  7. 5G-এর স্পিড এবং কভারেজ বাড়াতে বড় পদক্ষেপ, পুজোর আগেই চালু নতুন নিয়ম
  8. Oppo Find X10 সিরিজ পুজোর সময় ভারতে লঞ্চ হবে, প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন?
  9. Android System Intelligence: ফোনে লুকিয়ে থাকা এই অ্যাপের কাজ কী, বন্ধ থাকলে স্মার্টফোন কি অচল হবে?
  10. 20,000 টাকা ছাড়ে 50MP কোয়াড রিয়ার ক্যামেরা ও 16GB র‍্যামের দুর্ধর্ষ Oppo ফোন, এখনই কেনার সুযোগ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »