অগাস্টে শুরু হবে Jio GigaFiber পরিষেবা: এক নজরে সব তথ্য

12 অগাস্ট কোম্পানির বার্ষিক সাধারন সভায় Jio GigaFiber এর বাণিজ্যিক পরিষেবা শুরুর ঘোষনা করবেন মুকেশ আম্বানি। এখন নির্বাচিত কিছু গ্রাহককে GigaFiber পরিষেবা দেয় Jio। জানা গিয়েছে শিঘ্রই ইন্টারনেট কানেকশনের সাথে আইপিটিভি আর ভয়েস কলিং পরিষেবা নিয়ে আসছে মুম্বাই এর কোম্পানিটি।

অগাস্টে শুরু হবে Jio GigaFiber পরিষেবা: এক নজরে সব তথ্য

ট্রিপল পে প্ল্যান সহ লঞ্চ হবে Jio GigaFiber

হাইলাইট
  • 12 অগাস্ট Jio GigaFiber এর বাণিজ্যিক পরিষেবা শুরুর ঘোষনা হতে পারে
  • ইতিমধ্যেই পরীক্ষামুলকভাবে এই পরিষেবা শুরু হয়েছে
  • মাসে 600 টাকায় লঞ্চ হতে পারে ট্রিপল পে প্ল্যান
বিজ্ঞাপন

অনেক দিন আগেই পরীক্ষামুলভাবে Jio GigaFiber কানেকশন দেওয়া শুরু হলেও এখনও বাণিজ্যিকভাবে এই পরিষেবা শুরু হয়নি। সম্প্রতি প্রকাশিত একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে 12 অগাস্ট কোম্পানির বার্ষিক সাধারন সভায় Jio GigaFiber এর বাণিজ্যিক পরিষেবা শুরুর ঘোষনা করবেন মুকেশ আম্বানি। এখন নির্বাচিত কিছু গ্রাহককে GigaFiber পরিষেবা দেয় Jio। জানা গিয়েছে শিঘ্রই ইন্টারনেট কানেকশনের সাথে আইপিটিভি আর ভয়েস কলিং পরিষেবা নিয়ে আসছে মুম্বাই এর কোম্পানিটি। এছাড়াও GigaFiber কানেকশনের সাথে স্মার্ট হোম ডিভাইস নিয়ে আসছে Jio। লঞ্চের আগে Jio GigaFiber পরিষেবা সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিন।

Jio GigaFiber এর প্ল্যান

ট্রিপল পে প্ল্যান সহ লঞ্চ হবে Jio GigaFiber। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এই প্ল্যানে 100 GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে আনলিমিটেড ভয়েস কল। এছাড়াই Jio Home TV সার্ভিস ব্যবহার করা যাবে। ট্রিপল পে প্ল্যানের সাথে সব Jio অ্যাপ ব্যবহারের সুবিধা পাবেন গ্রাহক। এই কম্বো প্যানের দাম 600 টাকা। ভ্যালিডিটি 28 দিন। এছাড়াও মাসে 1000 টাকার বিনিময়ে  40 টি কানেক্টেড ডিভাইস ব্যবহার করা যাবে।

সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে তিনটি প্ল্যান নিয়ে আসছে Jio। প্রথম প্ল্যানে 100 Mbps স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যাবে। দ্বিতীয় প্ল্যানে এর সাথে থাকবে আইপিটিভি। তৃতীয় প্ল্যানে ব্রডব্যান্ড, আইপিটিভির সাথেই আইওটি ডিভাইস ব্যবহার করা যাবে। 500 টাকা থেকে 1000 টাকা প্রতি মাসে এই তিনটি প্ল্যান লঞ্চ হতে পারে।

পরীক্ষামুলকভাবে কানেকশন দেওয়ার সময় 2,500 টাকা ও 4,500 টাকা সিকিউরিটি ডিপোজিটে এই কানেকশন পাওয়া যাচ্ছিল। GigaHub ডিভাইসের জন্য এই সিকিউরিটি ডিপোজিট দিতে হচ্ছিল গ্রাহককে।

প্রিভিউ অফারে 100 Mbps স্পিডে Jio GigaFiber ব্যবহার করা যায়।

Jio GigaFiber লঞ্চের দিন

গত বছর অগাস্ট মাস থেকে Jio GigaFiber রেজিস্ট্রেশন শুরু হয়েছিল। লঞ্চের সময় মুকেশ আম্বানি জানিয়েছিলেন গোটা দেশে 1,100 শহরে Jio GigaFiber পরিষেবা শুরু হবে। যদিও এখনও বাণিজ্যিকভাবে এই পরিষেবা শুরু করতে পারেনি Jio। একাধিক রিপোর্টে জানানো হয়েছে 12  অগাস্ট রিলায়েন্স বার্ষিক সাধারন সভায় বাণিজ্যিকভাবে Jio GigaFiber লঞ্চ হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
  2. 5,500 টাকা ডিসকাউন্টে মিলছে দুর্দান্ত ক্যামেরা ও বিশাল ব্যাটারির Oppo ফোন
  3. মাত্র 51 টাকায় আনলিমিটেড 5G ডেটা দিচ্ছে Jio, পুরো মাস অফুরন্ত ইন্টারনেট
  4. 8,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লের Realme 5G স্মার্টফোন বিক্রি হচ্ছে সস্তায়
  5. Alexa+ ভারতে লঞ্চ হল, চ্যাটজিপিটি ও জেমিনিকে টক্কর দেবে Amazon-এর AI
  6. 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Realme ফোনের দাম 2,500 টাকা কমল
  7. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
  8. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  9. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  10. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »