11 জুলাই লঞ্চ হবে Nokia X5

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 9 জুলাই 2018 14:40 IST
হাইলাইট
  • Nokia X সিরিজের পরবর্তী ফোন বাজারে আসার জন্য প্রস্তুত
  • বিশ্ব বাজারে এই ফোনের নাম Nokia 5.1 Plus
  • Nokia X5 এ থাকছে একটি ভার্টিকাল ডুয়াল ক্যামেরা সেন্সার

Nokia X6

আগে শোনা গিয়েছিল 11 জুলাই লঞ্চ হতে পারে Nokia 5.1 Plus। সম্প্রতি HMD Global এক টিজারে জানিয়েছে 11 জুলাই রাত 8 টায় চিনে Nokia 5.1 Plus লঞ্চ করা হবে। কোম্পানি জানিয়েছে X সিরিজের এই ফোনের নাম হতে পারে Nokia X5। বিশ্ব বাজারে এই ফোনের নাম Nokia 5.1 Plus। লাইভ স্ট্রিমের মাধ্যমে Nokia X5 লঞ্চ দেখা যাবে।

সোশাল মিডিয়ায় কোম্পানির অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে এক পোস্টে জানানো হয়েছে Nokia X সিরিজের পরবর্তী ফোন বাজারে আসার জন্য প্রস্তুত। সম্প্রতি এই ফোনের একটি পোস্টার চিনের ওয়েবসাইট Baidu তে দেখা গিয়েছিল। হবে। 799 ইউয়ান (প্রায় 8,200 টাকা) থেকে Nokia X5 এর দাম শুরু হবে। 64GB ভেরিয়েন্টের দাম হবে 999 ইউয়ান (প্রায় 10,300 টাকা)। এই পোস্টারে দেখা গিয়েছে Nokia X5 এর ডিসপ্লের উপরে একটি কালো নচ থাকবে। এই সাথেই থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এই পোস্টারে নীল রঙে Nokia X5 ফোনটি দেখা গিয়েছে।

Advertisement

অন্য এক রিপোর্টে জানা গিয়েছিল Nokia X5 এ থাকবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। Nokia X5 এ থাকবে একটি 5.86 ইঞ্চি HD+ TFT ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। এই ফোনে থাকবে একটি MediaTek P সিরিজ অথবা একটি Qualcomm Snapdragon 600 রেঞ্জের চিপসেট। এর সাথেই থাকবে 3GB/4GB/6GB RAM আর 32GB/64GB স্টোরেজ। Nokia X5 এ থাকছে একটি ভার্টিকাল ডুয়াল ক্যামেরা সেন্সার। এই ক্যামেরার প্রাইমারি সেন্সারটি 13MP। ফোনের সামনে থাকবে একটি 8MP ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Nokia X5 এ থাকবে 4G VoLTE, Bluetooth, USB। Nokia X5 এ একটি 3000 mAh ব্যাটারি থাকতে পারে। Nokia 5.1 Plus এর ওজন 160 গ্রাম।

এক অফিশিয়াল পোস্টে কোম্পানি জানিয়েছে এই বছর আরও দুটি নতুন ফোন লঞ্চ করবে Nokia। এই দুটি ফন একটিতে থাকবে লেটেস্ট মিডরেঞ্জ Snapdragon 710 চিপসেট। আর অন্য ফোনে থাকবে ফ্ল্যাগশিপ Snapdragon 845।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Nokia X5, Nokia
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.