আজ লঞ্চ হতে পারে Nokia X5

কোম্পানির তরফ থেকে অফিশিয়ালি এখনো  Nokia X5 লঞ্চ সম্পর্কে কোন তথ্য জানানো হয়নি। তবে সম্প্রতি এক রিপোর্টে জানানো হয়েছে আজ (17 জুলাই) Nokia X5 লঞ্চ হবে।

আজ লঞ্চ হতে পারে  Nokia X5

Photo Credit: Baidu

হাইলাইট
  • 799 ইউয়ান (প্রায় 8,200 টাকা) থেকে Nokia X5 এর দাম শুরু হবে
  • এই স্মার্টফোনে একটি 19:9 ডিসপ্লে, , 6GB RAM আর 64GB স্টোরেজ
  • Nokia X6 এর মতোই Nokia X5-এর ডিসপ্লের উপরেও কালো নচ দেখা যাবে
বিজ্ঞাপন

শিঘ্রই  Nokia X5 ফোনটি লঞ্চ করতে চলেছে HMD Global। আগে শোনা গিয়েছিল 11 জুলাই লঞ্চ হবে  Nokia X5। কিন্তু কিছু সমস্যার জন্য এই লঞ্চ ইভেন্ট বাতিল করতে হয়েছে। পরিবর্তে আগামী 18 জুলাই এই ইভেন্টে এই ফোন লঞ্চ করা হবে। কোম্পানির X সিরিজের আগের ফোন  Nokia X6 শুধুমাত্র চিনে লঞ্চ হয়েছিল। কিন্তু নতুন  Nokia X5 সারা বিশ্বে লঞ্চ করতে চলেছে HMD Global। এই স্মার্টফোনে একটি 19:9 ডিসপ্লে, অক্টা-কোর চিপসেট, 6GB RAM আর 64GB স্টোরেজ থাকতে পারে বলে জানা গিয়েছে। অনেকেই মনে করছেন বিশ্ব বাজারে এই ফোনের নাম হবে Nokia 5.1 Plus। নীচে রইল  Nokia X5 এর সব খবর।

Nokia X5 এর দাম

799 ইউয়ান (প্রায় 8,200 টাকা) থেকে Nokia X5 এর দাম শুরু হবে। চিনে  Nokia X6 এর দাম 1,299 ইউয়ান (13,300 টাকা)। তাই  Nokia X6 এর থেকে কম দামেই লঞ্চ হবে Nokia X5।

Nokia X5 লঞ্চের তারিখ

কোম্পানির তরফ থেকে অফিশিয়ালি এখনো  Nokia X5 লঞ্চ সম্পর্কে কোন তথ্য জানানো হয়নি। তবে সম্প্রতি এক রিপোর্টে জানানো হয়েছে আজ (17 জুলাই) Nokia X5 লঞ্চ হবে। রাশিয়ায় এক রিপোর্টে দাবি করা হয়েছিল কোম্পানির এক প্রতিনিধি জানিয়েছেন 17 জুলাই  Nokia X5 লঞ্চ হবে।

Nokia X5 ডিজাইন

Baidu তে ফাঁস হওয়া ছবিতে  Nokia X5 এর ডিজাইনের আভাস পাওয়া গিয়েছিল।  Nokia X6 এর মতোই  Nokia X5-এর ডিসপ্লের উপরেও কালো নচ দেখা যাবে। এর সাথেই  Nokia X5 এ থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

Nokia X5 স্পেসিফিকেশান

অন্য এক রিপোর্টে জানা গিয়েছিল Nokia X5 এ থাকবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। Nokia X5 এ থাকবে একটি 5.86 ইঞ্চি HD+ TFT ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। এই ফোনে থাকবে একটি MediaTek P60 চিপসেট। এর সাথেই থাকবে 3GB/4GB/6GB RAM আর 32GB/64GB স্টোরেজ। Nokia X5 এ থাকছে একটি ভার্টিকাল ডুয়াল ক্যামেরা সেন্সার। এই ক্যামেরার প্রাইমারি সেন্সারটি 13MP। ফোনের সামনে থাকবে একটি 8MP ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Nokia X5 এ থাকবে 4G VoLTE, Bluetooth, USB। Nokia X5 এ একটি 3000 mAh ব্যাটারি থাকতে পারে। Nokia 5.1 Plus এর ওজন 160 গ্রাম।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  2. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  3. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  4. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  5. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  6. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  7. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  8. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
  9. Mivi One 5G: স্বদেশি 5G ফোন মাত্র 15 হাজারে, দুর্দান্ত ফিচার্স নিয়ে এল বাজারে
  10. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »