কবে লঞ্চ হবে Nokia 5.1 Plus?

একটি পোস্টার দেখা গিয়েছে। সেখানে জানানো হয়েছে আগামী 11 জুলাই দুটি স্টোরেজ ভেরিয়েন্টে চিনে Nokia 5.1 Plus লঞ্চ হবে। 799 ইউয়ান (প্রায় 8,200 টাকা) থেকে Nokia 5.1 Plus এর দাম শুরু হবে।

কবে লঞ্চ হবে Nokia 5.1 Plus?

Photo Credit: Baidu

হাইলাইট
  • দুটি স্টোরেজ ভেরিয়েন্টে চিনে Nokia 5.1 Plus লঞ্চ হবে
  • 799 ইউয়ান (প্রায় 8,200 টাকা) থেকে Nokia 5.1 Plus এর দাম শুরু হবে
  • 11 জুলাই চিনে লঞ্চ হবে Nokia 5.1 Plus
বিজ্ঞাপন

 

গত কয়েক সপ্তাহ ধরেই সংবাদের শিরোনামে রয়েছে Nokia 5.1 Plus ফোনটি। সম্প্রতি এক রিপোর্টে এই ফোনের লঞ্চ ডেট জানা গেল। এই ফোনের নাম হবে Nokia 5.1 Plus । অনেকে আবার বলছেন HMD Global এই ফোনের নাম রাখতে চলেছে Nokia X5 (2018) । আগামী 11 জুলাই চিনে লঞ্চ হবে Nokia 5.1 Plus।

 Baidu তে একটি পোস্টার দেখা গিয়েছে। সেখানে জানানো হয়েছে আগামী 11 জুলাই দুটি স্টোরেজ ভেরিয়েন্টে চিনে Nokia 5.1 Plus লঞ্চ হবে। 799 ইউয়ান (প্রায় 8,200 টাকা) থেকে Nokia 5.1 Plus এর দাম শুরু হবে। 64GB ভেরিয়েন্টের দাম হবে 999 ইউয়ান (প্রায় 10,300 টাকা)। এই পোস্টারে দেখা গিয়েছে Nokia 5.1 Plus এর ডিসপ্লের উপরে একটি কালো নচ থাকবে। এই সাথেই থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এই পোস্টারে নীল রঙে Nokia 5.1 Plus ফোনটি দেখা গিয়েছে।

অন্য এক রিপোর্টে জানা গিয়েছিল Nokia 5.1 Plus এ থাকবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। Nokia 5.1 Plus এ থাকবে একটি 5.86 ইঞ্চি HD+ TFT ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। এই ফোনে থাকবে একটি MediaTek P সিরিজ অথবা একটি Qualcomm Snapdragon 600 রেঞ্জের চিপসেট। এর সাথেই থাকবে 3GB/4GB/6GB RAM আর 32GB/64GB স্টোরেজ। Nokia 5.1 Plus এ থাকছে একটি ভার্টিকাল ডুয়াল ক্যামেরা সেন্সার। এই ক্যামেরার প্রাইমারি সেন্সারটি 13MP। ফোনের সামনে থাকবে একটি 8MP ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Nokia 5.1 Plus এ থাকবে 4G VoLTE, Bluetooth, USB। Nokia 5.1 Plus এ একটি 3000 mAh ব্যাটারি থাকতে পারে। Nokia 5.1 Plus এর ওজন 160 গ্রাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  2. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  3. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  4. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  5. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  6. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  7. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  8. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  9. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  10. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »