80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন

Nothing OS 5.0 আপডেটে ডিজাইন, পারফরম্যান্স, AI, ও পার্সোনালাইজেশনে বিশেষ গুরুত্ব দিয়েছে কোম্পানি।

80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন

Photo Credit: Nothing

Nothing OS 5.0 brings more than 80 updates to its phones

হাইলাইট
  • Nothing OS 5.0 আপডেটে 80টির বেশি নতুন ফিচার্স ও ইমপ্রুভমেন্ট এসেছে
  • নতুন অপারেটিং সিস্টেমের প্রথম বিটা ভার্সন পাবে Nothing Phone 3
  • Nothing OS 5.0-এর অন্যতম আকর্ষণ হল অ্যাডাপ্টিভ কালার সিস্টেম
বিজ্ঞাপন

Nothing তাদের নতুন মোবাইল অপারেটিং সিস্টেম Nothing OS 5.0 ঘোষণা করেছে। এটি Android 17 ভার্সনের উপর ভিত্তি করে তৈরি। নয়া আপডেটে চারটি ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছে কোম্পানি। সেগুলি হল ডিজাইন, পারফরম্যান্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI), ও পার্সোনালাইজেশন। নাথিং দাবি করছে, নয়া আপডেটে 80টির বেশি নতুন ফিচার্স ও ইমপ্রুভমেন্ট আনা হয়েছে। হোম স্ক্রিনে নতুন ডিজাইন দেখা যাবে ও নতুন UI/UX রয়েছে। সার্চ বার ও উইজেটে ট্রান্সপারেন্ট এলিমেন্ট থাকছে। Nothing OS 5.0-এর অন্যতম আকর্ষণ হল অ্যাডাপ্টিভ কালার সিস্টেম। এটি স্মার্টফোনের ওয়ালপেপারের কালার প্যালেট থেকে রং নিয়ে হোম স্ক্রিনের বিভিন্ন অংশে প্রয়োগ করবে।

ডিজাইন ও কাস্টমাইজেশন

নাথিং ওএস 5.0 স্বচ্ছ উইজেট এবং সার্চ বার নিয়ে এসেছে। একই রকম ডিজাইন ল্যাঙ্গুয়েজ গ্যালারি-সহ অন্যান্য অ্যাপেও দেখা যাবে। ভিজ্যুয়াল ইন্টারফেসে নতুনত্ব এসেছে৷ অ্যাডাপ্টিভ কালার সিস্টেম বর্তমান ওয়ালপেপারের রং শনাক্ত করে অ্যাপ আইকন, উইজেট, এবং কুইক সেটিংস টাইলসের কালার সেই অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করবে।

ব্যবহারকারীরা ওয়ালপেপার পরিবর্তন করলেও সিস্টেম ইন্টারফেসের কালার থিমও তার সঙ্গে মানিয়ে যাবে। নাথিং স্টেটাস বার, সেটিংস, ও ক্যামেরা নতুন আইকন, অ্যানিমেশন, ও স্পেসিং দিয়ে আপডেট করেছে। নয়া সফটওয়্যারে লক স্ক্রিনের জন্য দুটি নতুন ক্লক স্টাইল এসেছে৷ ঘড়ির রঙ কাস্টমাইজ করা যাবে।

ফোনের হোম স্ক্রিন অর্গানাইজ করার কাজও আরও সহজ হয়েছে। এডিট করার সময় একসঙ্গে একাধিক অ্যাপ ও উইজেট সরানো যাবে৷ ফলে প্রতিটি অ্যাপ আলাদাভাবে সরানোর প্রয়োজন হবে না।

নতুন উইজেট ও গ্লিফ 

Nothing OS 5.0 আপডেটে নতুন উইজেট যুক্ত হয়েছে। কালেক্টর উইজেটের মাধ্যমে ক্যামেরা বা গ্যালারিতে থাকা ছবি দিয়ে কালেকশন তৈরি করা যাবে। সেটি সরাসরি হোম স্ক্রিন ও লক স্ক্রিনে দেখানো যাবে। Nothing-এর সিগনেচার গ্লিফ ইন্টারফেস একটি আলাদা অ্যাপ্লিকেশন পেয়েছে৷ সেখান থেকে গ্লিফের লাইটিং এফেক্ট, সাউন্ড, রিংটোন, ইত্যাদি কন্ট্রোল করা যাবে।

পারফরম্যান্স ও এআই

নাথিং জানিয়েছে, নাথিং ওএস 5.0 টাচ রেসপন্সিভনেস, ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিটেনশন, ও সামগ্রিকভাবে রিসোর্স ম্যানেজমেন্টে উন্নতিসাধন করা হয়েছে। সিস্টেম নিয়মিত ব্যবহৃত অ্যাপসকে বেশি গুরুত্ব দেবে, যাতে সেগুলি বারবার রিলোড না করতে হয়। এছাড়াও, রাতে মেমোরি অপ্টিনাইজেশন চালানো হবে।

এআই আপগ্রেডের কথা বললে, এসেন্সিয়াল ভয়েস এখন আরও দ্রুত ও নির্ভুল ট্রান্সক্রিপশন দিতে পারবে বলে দাবি করা হয়েছে। সংস্থা ফরম্যাটিং উন্নত করার পাশাপাশি রিয়েল টাইম স্পিচ রিকগনিশন যুক্ত করেছে। এসেন্সিয়াল অ্যাপস বিল্ডার এখন উপযুক্ত অন-ডিভাইস অ্যাপে পরিণত হয়েছে।

Nothing OS 5.0 ওপেন বিটার রোলআউট শুরু হবে আগামীকাল, বুধবার, বিকেল 3:30। প্রথম বিটা ভার্সন পাবে Nothing Phone 3। অক্টোবরের মাঝামাঝি সময় Stable ভার্সন প্রকাশের পরিকল্পনা করছে সংস্থা। Phone 4a Pro, Phone 4a, Phone 3a Pro, ও Phone 3a সেপ্টেম্বরে বিটা আপডেট পাবে। নভেম্বরে আসতে পারে স্টেবল ভার্সন।

Nothing Phone 2a ও Phone 2a Plus অক্টোবরের মাঝামাঝি বিটা আপডেট পাবে। নভেম্বরের মাঝামাঝি আসতে পারে স্টেবল ভার্সন।Phone 4b ও Phone 3a Lite-এর জন্য বিটা ভার্সন রোলআউট হবে ডিসেম্বরে। CMF Phone 2 Pro স্টেবল আপডেট পাবে জানুয়ারিতে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  2. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  3. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  4. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  5. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  6. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  7. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  8. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  9. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  10. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »