খুব শীঘ্রই ভারত সহ বিশ্বের বাজারে উন্মোচিত হতে চলেছে Nothing Phone 3

খুব শীঘ্রই ভারত সহ বিশ্বের বাজারে উন্মোচিত হতে চলেছে Nothing Phone 3.

খুব শীঘ্রই ভারত সহ বিশ্বের বাজারে উন্মোচিত হতে চলেছে Nothing Phone 3

খুব শীঘ্রই Nothing কোম্পানি নিয়ে আসতে চলেছে একটি নতুন স্মার্টফোন Nothing Phone 3।

হাইলাইট
  • Nothing Phone 3-হ্যান্ডসেটটি 12জিবি+256জিবি এবং 16জিবি+512জিবি বিকল্পের
  • ফোনটি সাদা এবং কালো রঙে পাওয়া যাবে
  • আগামী 30সে সেপ্টেম্বর লঞ্চ হতে পারে Nothing HeadPhone 1
বিজ্ঞাপন

শোনা যাচ্ছে Nothing-কোম্পানি জুলাই মাসের প্রথম সপ্তাহে Nothing Phone 3-হ্যান্ডসেটটি ভারত-সহ বিশ্বের বাজারে লঞ্চ করতে পারে। লঞ্চের আগেই বেশকিছু রেন্ডার ইমেজ সহ আনুমানিক স্পেসিফিকেশন যেমন- লঞ্চের তারিখ, রঙের বিকল্প এবং দাম ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই কোম্পানির CEO Carl Pei, তাদের প্রথম ফ্লাগশিপ স্মার্টফোনটির দাম টিজ করেছে, এটি থেকে আমরা সহজেই স্মার্টফোনটির ভ্যারিয়েন্ট অনুযায়ী দাম সম্পর্কে ধারণা করতে পারি। সম্ভবত কোম্পানি আলোচিত হ্যান্ডসেটটির সাথে একটি প্লাস মডেলও আনতে পারে এবং পাশাপাশি Nothing-কোম্পানি একটি নতুন হেডফোনও উন্মোচন করতে পারে।অনলাইনে দেখতে পাওয়া Nothing Phone 3-এর দাম এবং রঙের বিকল্প,X-এর মাধ্যমে পোস্ট করে টিপস্টার @MystryLupin বলেছে যে, আসন্ন হ্যান্ডসেটটি দুটি RAM এবং স্টোরেজ বিকল্পের সাথে আসতে পারে। একটি 12জিবি+256জিবি এবং অন্যটি 16জিবি+512জিবি, যেগুলির দাম যথাক্রমে $799(প্রায় 68,000টাকা) এবং $899(প্রায় 77,000টাকা)।

তবে মনে করা হচ্ছে আরও একটি ভ্যারিয়েন্ট এটির সাথে যুক্ত হতে পারে। সম্ভবত ফোনটি তিনটি রঙের সাথে আসবে, যার মধ্যে কালো এবং সাদা নিশ্চিত। যেহেতু USD-তে ফোনটির দাম দেখানো হয়েছে তাই মনে করা হচ্ছে এটি মার্কিন-যুক্তরাষ্ট্রে লঞ্চ হতে চলেছে, যদি তাই হয়ে থাকে তাহলে এটিই কোম্পানির প্রথম স্মার্টফোন যা মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ হবে।কোম্পানি দেশের বাজারে এখনো ফোনটি কমার্শিয়ালি বিক্রি করেনি, তবে বিটা প্রোগ্রাম, পরীক্ষা এবং ফিড ব্যাকের জন্য ফোনটিকে দেওয়া হচ্ছে।

Carl Pei, Android Show:I/O এডিশনে কথা বলার সময় Nothing Phone 3-এর দাম সম্পর্কে ইঙ্গিত দিয়ে বলেছিলেন যে, আসন্ন ফ্লাগশিপ ফোনটির দাম GDP 800 হতে পারে, যেটির Nothing Phone 2-এর (8জিবি+128জিবির দাম 44,999 টাকা) দামের দ্বিগুণ।

এছাড়াও ফোনটির রেন্ডার ইমেজ থেকে অনুমান করা হচ্ছে, ফোনটির পিছনে গ্লাস প্যানেল থাকবে, সাথে এলুমিনিয়ামের ফ্রেম দেখা যেতে পারে এবং এটিতে ট্রিপল ক্যামেরা থাকবে ও ম্যাগনেটিক চার্জিং সমর্থন করবে।

অন্য একটি ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, এই ডিভাইসটিকে কোয়ালকমের Snapdragon 8 Gen 3 চিপসেট দেওয়া হতে পারে, যেটি অসাধারণ স্পিড এবং কার্যক্ষমতা দেওয়ার জন্য বিখ্যাত। কোনো সঙ্কোচ ছাড়াই ধরে নেওয়া যেতে পারে অপারেটিং সিস্টেম হিসেবে Android 15-ভিত্তিক NothingOS 3.0 থাকবে।

আবার টিপস্টার @MystryLupin বলেছে যে, Nothing কোম্পানি তাদের প্রথম হেডফোন তৈরি করছে,যেটির নাম হতে চলেছে Nothing HeadPhone 1। এটি সম্ভবত 30সে সেপ্টেম্বর উন্মোচিত হবে। কালো এবং সাদা রঙের বিকল্পে পাওয়া যেতে পারে।হেডফোনটির দাম $299 (প্রায় 25,500 টাকা) হতে পারে। যদি এটি সত্যি হয় তাহলে কোম্পানি এবার হেডফোনের জগতেও বিপ্লব আনতে চলেছে এবং Sony WH-1000XM-এর মতো প্রিমিয়াম হেডফোনের সাথে প্রতিযোগিতা করবে বলে মনে করা হচ্ছে ।

উপরোক্ত তথ্যগুলি ছাড়া Nothing Phone 3 সম্পর্কে আর কিছু জানা যায়নি, তবে লঞ্চের তারিখ এগিয়ে আসার সাথে সাথে আমরা আরো কিছু তথ্য জানতে পারবো বলে মনে করছি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »