Nothing Phone 3 বিক্রি হচ্ছে 35,000 টাকা ছাড়ে, বৈশাখে বাম্পার অফার দিচ্ছে Amazon

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 14 মে 2026 14:12 IST
হাইলাইট
  • Amazon Sale-এ Nothing Phone 3-এর দাম 45,000 টাকার মধ্যে চলে এসেছে
  • এই ফোনের চারটি ক্যামেরাই 50 মেগাপিক্সেলের
  • Nothing Phone 3 অভিনব ডিজাইন অফার করে

Nothing Phone 3 (pictured) launched at a starting price of Rs. 79,999

Amazon  Great Summer Sale 2026 একাধিক পণ্যের উপর আকর্ষণীয় ডিসকাউন্ট নিয়ে হাজির হয়েছে, যার মধ্যে নজড় কাড়ছে স্মার্টফোনের বিভিন্ন ডিল। এখন Nothing Phone 3 অবিশ্বাস্য ছাড়ে কেনা যাচ্ছে। এই ফ্ল্যাগশিপ ফোন অ্যামাজনে 35,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। ফোনটি গত বছর জুলাইতে ভারতে লঞ্চ হয়েছিল। ফোনের অন্যতম বড় ইউএসপি হল অভিনব ডিজাইন। Nothing Phone 3-এর ব্যাক প্যানেলে অসংখ্য মাইক্রো LED লাইট নিয়ে গঠিত গ্লিফ ম্যাট্রিক্স নামে একটি গোল ডিসপ্লে আছে। সেলফি ও রিয়ার ক্যামেরা মিলিয়ে চারটি সেন্সরই 50 মেগাপিক্সেলের। নাথিংয়ের এই প্রিমিয়াম স্মার্টফোনের অফার সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল।

Nothing Phone 3 বিক্রি হচ্ছে 35,000 টাকা ছাড়ে

Nothing Phone 3 ভারতে লঞ্চ হওয়ার সময় দাম ছিল 79,999 টাকা। বর্তমানে 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের এই বেস মডেল অ্যামাজনে 44,999 টাকা দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ, লঞ্চ প্রাইসের তুলনায় সরাসরি 35,000 টাকা দাম কমে গিয়েছে। আবার অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 1,349 টাকা ক্যাশব্যাক মিলবে। এটি সাদা এবং কালো রঙের বিকল্পে উপলব্ধ।

Nothing Phone 3 স্পেসিফিকেশন

নাথিং ফোন 3 একটি 6.67-ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (1,260 x 2,800 পিক্সেল), 4,500 নিট পিক ব্রাইটনেস, ও HDR10+ সাপোর্ট করে। স্ক্রিনের উপর Corning Gorilla Glass 7i প্রোটেকশন রয়েছে। আবার গ্লাসের ব্ল্যাক প্যানেলের উপর Gorilla Glass Victus কভার দেওয়া হয়েছে। স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান। ফোনটি Snapdragon 8s Gen 4 চিপসেট দ্বারা চালিত।

Nothing Phone 3 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পেয়েছে। এটি f/1.7 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুম, f/2.7 অ্যাপারচার, এবং OIS প্রযুক্তির 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। উভয় ক্যামেরা 4K রেজোলিউশনে 60fps ভিডিও রেকর্ড করতে সক্ষম।

Nothing Phone 3- এর ভারতীয় ভার্সন 5,500mAh ব্যাটারি পেয়েছে, যার সাথে 65W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 7.5W রিভার্স  চার্জিং, 15W ওয়্যারলেস চার্জিং, ও 5W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে। ডিভাইসটি পাঁচটি মেজর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং সাত বছর সিকিউরিটি প্যাচ পাবে। এতে ডুয়াল স্টেরিও স্পিকার এবং হাই-ডেফিনেশন মাইক্রোফোন রয়েছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Sturdy design
  • The new Glyph Interface is fun to use
  • Primary camera is fantastic
  • Decent everyday performance
  • IP68 rating
  • Good battery backup
  • Bad
  • Doesn't come cheap
  • No charger in the box
  • Periscope and ultra-wide camera performance inconsistent
 
KEY SPECS
Display 6.67-inch
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 50-megapixel
RAM 12GB, 16GB
Storage 256GB, 512GB
Battery Capacity 5500mAh
OS Android 15
Resolution 1260x2800 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. IBM বিশ্বের প্রথম সাব-1 ন্যানোমিটার চিপ বানিয়ে চমকে দিল, বদলে যাবে AI থেকে স্মার্টফোন-কম্পিউটারের ভবিষ্যত
  2. Xiaomi 18 Pro: শাওমির ফোনেও এবার দুটো 200MP ক্যামেরা, লঞ্চ কবে জেনে নিন
  3. Nothing Phone 4b-এর ছবি প্রকাশের 24 ঘন্টার মধ্যেই স্পেসিফিকেশন ফাঁস, ক্যামেরা-ডিসপ্লে, ব্যাটারি কেমন?
  4. Apple-এর বড় ধাক্কা, একলাফে 1 লক্ষ টাকা পর্যন্ত বাড়ল ম্যাকবুক-আইপ্যাডের দাম
  5. Lava Smart 4 Plus মাত্র 9,999 টাকায় বাজারে এল, এত সস্তায় কী কী ফিচার্স
  6. OnePlus Nord Buds 4 বাজেটে 52db ANC ও 54 ঘন্টা ব্যাটারি লাইফের সঙ্গে লঞ্চ হল
  7. Samsung Galaxy A27 5G মোট চারটি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, 6 বছর Android আপগ্রেড পাবে
  8. সেলফির নিয়ম বদলে দিচ্ছে Oppo Reno 16 সিরিজ, অভিনব Bubble স্ক্রিনের সঙ্গে ভারতে আসছে
  9. অপেক্ষার অবসান, Nothing Phone 4b ফোনের ছবি প্রকাশ্যে, বাজেটে কী সুন্দর ডিজাইন!
  10. OpenAI আনল নিজেদের প্রথম AI চিপ Jalapeno, ক্ষমতা বাড়বে চ্যাটজিপিটির?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.