ভ্যালেন্টাইন'স ডে-র দিন মেগা অফার, মাত্র 99 টাকায় দামি ইয়ারবাডস দিচ্ছে Nothing
নাথিং ভ্যালেন্টাইন'স ডে উপলক্ষে ফেব্রুয়ারি 14 ভারতে তাদের সর্বপ্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন করতে চলেছে। CMF Buds 2 এর অবিশ্বাস্য অফারটি সেই দোকানে আসা ক্রেতাদের জন্য প্রযোজ্য হবে। শোরুমের দরজা সকাল ন'টার সময় খোলা হবে। ডিসকাউন্ট স্টোর খোলার 99 মিনিট পর্যন্ত চালু থাকবে। তারপর দাম আবার 2,299 টাকাতেই ফিরে যাবে। আবার ফোন কিনলে ইয়ারবাডস সম্পূর্ণ বিনামূল্যে পাবে ক্রেতারা।