Nothing Phone 4a সিরিজের অফিসিয়াল ডিজাইন প্রকাশ হল, ছবি দেখলে মুগ্ধ হবেন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 23 ফেব্রুয়ারি 2026 18:36 IST
হাইলাইট
  • Nothing Phone 4a ব্র্যান্ডের সিগনেচার ট্রান্সপারেন্ট ডিজাইনের সাথে আসছে
  • ফোনের ডানদিকে নতুন গ্লিফ বারে নয়টি মিলি এলইডি লাইট রয়েছে
  • এটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পেয়েছে

Nothing Phone 4a retains brand's signature transparent rear design

Photo Credit: Nothing

Nothing Phone 4a এবং Phone 4a Pro ভারতের পাশাপাশি গ্লোবাল মার্কেটে মার্চ 5 লঞ্চ হচ্ছে। বর্তমানে ফোনগুলি কেমন ফিচার্সের সাথে আসবে, তার থেকেও বেশি জল্পনা ডিজাইনকে ঘিরে। নাথিং বরাবর তাদের স্মার্টফোন বা যে কোনও পণ্যে আলাদা ধরনের নকশা ব্যবহার করে। ফলে Nothing Phone 4a সিরিজ কেমন দেখতে হবে, তা নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনা কাজ করছিল। আর আজ অপেক্ষার অবসান ঘটিয়ে Nothing Phone 4a মডেলের ফার্স্ট লুক প্রকাশ করেছে কোম্পানি। স্মার্টফোনটিতে ব্র্যান্ডের সিগনেচার ট্রান্সপারেন্ট ডিজাইন ধরে রাখা হয়েছে। নকশায় সেই পরিচিত ধারাবাহিকতা থাকলেও, সামগ্রিক ফিনিশিং এবং লেআউট আরও নজরকাড়া লাগছে।

Nothing Phone 4a অফিসিয়াল ডিজাইন প্রকাশ হল

কোম্পানির প্রকাশিত অফিসিয়াল টিজারে নাথিং ফোন 4এ মডেলের পিছনের অংশ দেখানো হয়েছে। ছবিতে একটি সাদা প্যানেল দেখা গিয়েছে, যেখানে কোম্পানির সিগনেচার ট্রান্সপারেন্ট স্টাইল বজায় রাখা হয়েছে। ভিতরের কিছু কম্পোনেন্ট এবং ছোট স্ক্রু দৃশ্যমান৷ ক্যামেরা মডিউলের মধ্যে দু'টি লেন্স একসাথে বসানো হয়েছে। প্রাইমারি ক্যামেরা বাম পাশে অবস্থিত৷ পুরো সেটআপ মেটাল ফ্রম দিয়ে ঘেরা।

Nothing Phone 4a মডেলের ডানদিকে নতুন গ্লিফ বার দেখা যাচ্ছে। এতে নয়টি মিলি এলইডি লাইট রয়েছে। লাইটিং জোন চিহ্নিত করতে একটি ছোট লাল অ্যাকসেন্ট যুক্ত হয়েছে, যা আবার ডিজাইনে আলাদা মাত্রা যোগ করেছে। ফোনের ডানপাশে পাওয়ার বাটন ও ভলিউম বাড়ানো-কমানোর কী থাকছে। বামদিকে একটি বাটন আছে৷ এটি AI ফিচার্স অ্যাক্সেস করার জন্য বিশেষ কী হওয়ার সম্ভাবনা।

Nothing Phone 4a স্পেসিফিকেশন ও দাম

রিপোর্ট অনুসারে, Nothing Phone 4a সাদা, কালো, নীল, ও পিঙ্ক কালার অপশনে উপলব্ধ হবে। ফোনটি Snapdragon 7s Gen 4 প্রসেসরে রান করবে। এটি 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ হবে। ফটোগ্রাফির জন্য, ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। প্রতিটি ক্যামেরায় 50 মেগাপিক্সেল সেন্সর থাকার আশা করা হচ্ছে।

নতুন নাথিং ফোনের ক্যামেরায় 70x ডিজিটাল জুম সাপোর্ট থাকতে পারে। সেলফি ও ভিডিও কলের জন্য, একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। সামনে 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দেখা যেতে পারে, যা 1.5K রেজোলিউশন ও 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসের ব্যাটারিতে বড় আপগ্রেড মিলতে পারে। এটি 5,400mAh ব্যাটারি পেতে পারে, যা গত বছরের Phone 3a-এর 5,000mAh ব্যাটারির তুলনায় আপগ্রেড হতে চলেছে।

Nothing Phone 4a ভারতে 30,000 থেকে 35,000 টাকার মধ্যে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। ফোনটি ফ্লিপকার্টের মাধ্যমে এ দেশে বিক্রি হবে। Samsung ও Redmi-এর মতো ব্র্যান্ড মিড-রেঞ্জ সেগমেন্টে প্রিমিয়াম ফিনিশ এবং স্লিম প্রোফাইলের উপর জোর দিলেও, ডিজাইনের ক্ষেত্রে নতুনত্ব থাকে না। সেই দিক থেকে Nothing তাদের ট্রান্সপারেন্ট ডিজাইনের সৌজন্যে আলাদা করে চোখে পড়ে। Phone 4a সিরিজ বাজারে কতটা সাফল্য পাবে, তা মূলত দামের উপর নির্ভর করছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 10,000 টাকা ছাড়ে মিলছে OnePlus-এর 6,000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং, ও 50MP ট্রিপল ক্যামেরার ফোন
  2. GPT Rosalind: রোগ সারবে দ্রুত, ওষুধ আবিষ্কারে সাহায্য করতে অত্যাধুনিক AI মডেল আনল OpenAI
  3. Oppo Find X10 ডুয়াল 200MP ক্যামেরা, বিশাল 8000mAh ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে
  4. WhatsApp-এ স্প্যাম মেসেজে জেরবার? ইনবক্সে অচেনা নম্বর বিরক্ত করছে, এবার আসছে সমাধান
  5. OnePlus Pad 4 ট্যাব 13.2 ইঞ্চি ডিসপ্লে ও 13380mAh ব্যাটারি নিয়ে ভারতে আসছে, থাকছে আটটি স্পিকার
  6. Poco C81 Pro: আকর্ষণীয় বাজেট ফোন আনছে পোকো, লঞ্চের আগেই ফাঁস সমস্ত ফিচার্স
  7. Nothing Warp: এক ক্লিকেই ফোন থেকে PC-তে ছবি, ভিডিও, সমস্ত ফাইল পাঠাবে নাথিং-এর নতুন অ্যাপ
  8. Samsung বড় চমক নিয়ে হাজির, পয়লা বৈশাখে ফোনের দাম 30,000 টাকা কমলো
  9. Oppo F33 5G মজবুত ডিজাইন ও লম্বা ব্যাটারি লাইফ নিয়ে লঞ্চ হল, হাত থেকে পড়লেও ক্ষতি হবে না
  10. Vivo T5 Pro 5G বিশাল 9020 ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল ভারতে, দাম কত জানেন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.