শুরু হল Nubia Red Magic 2 ফোনের ক্রাউডফান্ডিং

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 8 নভেম্বর 2018 12:59 IST
হাইলাইট
  • সম্প্রতি Red Magic 2 গেমিং স্মার্টফোনের টিজার লঞ্চ করেছিল Nubia
  • এবার Red Magic 2 ফোনের জন্য ক্রাউডফান্ডিং শুরু করল Nubia
  • চিনের jd.com এ Red Magic 2 ফোনের ক্রাউডফান্ডিং শুরু হয়েছে

Nubia Red Magic 2 তে থাকবে Snapdragon 845 চিপসেট আর 10GB RAM

সম্প্রতি Red Magic 2 গেমিং স্মার্টফোনের টিজার লঞ্চ করেছিল ZTE –র সাব ব্র্যান্ড Nubia। সম্প্রতি লঞ্চ হওয়া Xiaomi Black Shark Helo আর Razer Phone 2 এর মতো গেমিং ফোনগুলিকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে বাজারে আসছে এই স্মার্টফোন। এই বছরের শুরুতে কোম্পানির প্রথম গেমিং ফোন Red Magic লঞ্চ করেছিল Nubia। সম্প্রতি ভারতে এসেছে সেই ফোন। সেই ফোনের পরবর্তী ভার্সান Red Magic 2। ক্রাউডফান্ডিং এর মাধ্যমে টাকা তুলে তৈরী হয়েছিল Red Magic। এবার Red Magic 2 ফোনের জন্য ক্রাউডফান্ডিং শুরু করল Nubia। Nubia Red Magic 2 তে থাকবে Snapdragon 845 চিপসেট আর 10GB RAM।

ইতিমধ্যেই চিনের jd.com এ Red Magic 2 ফোনের ক্রাউডফান্ডিং শুরু হয়েছে। 6 নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত চলবে ক্রাউডফান্ডিং। ইতিমধ্যেই 230 শতাংশ টাকা তুলে ফেলেছে Nubia। ক্রাউডফান্ডিং এর মাধ্যমে শুরুতে 10 লক্ষ ইউয়ান (প্রায় 1.04 কোটি টাকা) তোলার লক্ষ্য থাকলেও ইতিমধ্যেই 2,323,600 ইউয়ান (প্রায় 2.42 কোটি টাকা) তুলেছে চিনের কোম্পানিটি।

চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে Red Magic 2 ফোনের ঝলক প্রকাশ করেছে Nubia। সেখানে জানানো হয়েছে Nubia Red Magic 2 তে থাকবে Snapdragon 845 চিপসেট আর 10GB RAM। Red Magic ফোনে Snapdragon 835 চিপসেট আর 8GB RAM ব্যবহার করেছিল Nubia। এছাড়াও প্রকাশিত ছবি দেখে মনে হচ্ছে  Red Magic 2ফোনে থাকবে স্টেরিও স্পিকার সারাউন্ড সাউন্ড।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
সম্পর্কিত খবর
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.