নতুন এই ফ্ল্যাগশিপ ফোনে রয়েছে দুটি ডিসপ্লে

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 1 নভেম্বর 2018 11:00 IST
হাইলাইট
  • নতুন ফ্ল্যাগশিপ Nubia X লঞ্চ করল ZTE –র সাব ব্র্যান্ড Nubia
  • চিনে লঞ্চ হয়েছে এই ফোন
  • দাম শুরু হচ্ছে 3,299 ইউয়ান (প্রায় 35,000 টাকা) থেকে

Nubia X ফোনে রয়েছে দুটি ডিসপ্লে

বুধবার কোম্পানির নতুন ফ্ল্যাগশিপ Nubia X লঞ্চ করল ZTE –র সাব ব্র্যান্ড Nubia। নতুন এই ফোনের প্রধান আকর্ষন ডুয়াল ডিসপ্লে। Nubia X এ রয়েছে একটি 6.26 ইঞ্চি ডিসপ্লে। সাথে রয়েছে একটি 5.1 ইঞ্চি ডিসপ্লে। এছাড়াও ফোনের ভিতরে রয়েছে Snapdragon 845 চিপসেট, 8GB পর্যন্ত RAM। ফোনের সামনে কোন ক্যামেরা নেই তাই ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না। ফোনের পিছনের ক্যামেরা দিয়েই সেলফি তোলা যাবে। ইতিমধ্যেই চিনে Nubia X ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে।

Nubia X এর দাম

চিনে 6GB RAM+64GB স্টোরেজে Nubia X এর দাম 3,299 ইউয়ান (প্রায় 35,000 টাকা)। 8GB RAM+128GB স্টোরেজে Nubia X এর দাম 3,699 ইউইয়ান (প্রায় 39,200 টাকা)। 8GB RAM+256GB স্টোরেজে Nubia X এর দাম 4,199 ইউয়ান (প্রায় 44,500 টাকা)। ইতিমধ্যেই চিনে Nubia X ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে।

Advertisement

Nubia X স্পেসিফিকেশান

ডুয়াল সিম Nubia X এ চলবে Android Oreo অপারেটিং সিস্টেম। এই ফোনে দুটি ডিসপ্লে রয়েছে। ফোনের সামনে রয়েছে একটি 6.26 ইঞ্চি FHD+ 19:9 ডিসপ্লে। আর ফোনের পিছনে রয়েছে একটি 5.1 ইঞ্চি HD+ 19:9 ডিসপ্লে।

Nubia X এর ভিতরে রয়েছে একটি Snapdragon 845 চিপসেট, Adreno 630 GPU, 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ। ফোনের পিছনে রয়েছে 16MP+24MP ডুয়াল ক্যামেরা সেট আপ। তবে Nubia X এ কোন ফ্রন্ট ক্যামেরা নেই। Nubia X এর ভিতরে রয়েছে একটি 3,800 mAh ব্যাটারি সাথে রয়েছে ফাস্ট চার্জিং।

 
KEY SPECS
Display 6.26-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera No
Rear Camera 16-megapixel + 24-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 3800mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2280 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Nubia X, Nubia X Price, Nubia X Specifications, Nubia, ZTE
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  2. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  3. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
  4. অ্যাকাউন্ট হ্যাকিং এবং স্ক্যাম ঠেকাতে বড় আপডেট আনল WhatsApp, এখন আরও শক্তিশালী নিরাপত্তা
  5. Philips সস্তায় ভারতে আনছে 64MP AI ক্যামেরা ও 8GB পর্যন্ত র‍্যামের 5G ফোন
  6. Realme P4s 5G বিশাল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা গেমিং ফোন?
  7. ChatGPT আনল মজাদার ফিচার, ছবি বা প্রম্পট দিলেই বানাবে WhatsApp স্টিকার
  8. iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
  9. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  10. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.