9000 টাকা ছাড়ে দুর্দান্ত OnePlus ফোন বিক্রি হচ্ছে, 100W ফাস্ট চার্জ, প্রিমিয়াম ক্যামেরা, ও 2K ডিসপ্লে আছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 20 ফেব্রুয়ারি 2026 18:40 IST
হাইলাইট
  • OnePlus 13 রান করে ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite প্রসেসরে
  • এই ফোনে Hasselblad-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে
  • সরাসরি দাম কমার পাশাপাশি ব্যাংক ডিসকাউন্ট মিলছে

OnePlus 13 has a Hasselblad-branded triple rear camera setup

Photo Credit: OnePlus

চীনা সংস্থারা গত বছরের শেষে ভারতে বেশ চড়া দামে ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করেছে। মূল্যবৃদ্ধির প্রধান কারণ অবশ্যই মেমরি চিপের সংকট। কিন্তু এখন যদি প্রিমিয়াম ফোন হাতের নাগালে পেতে চান, তাহলে সে সুযোগও চলে এসেছে। 2025 সালের জানুয়ারি মাসে ভারতে আগত OnePlus 13 এখন অনলাইনে 9,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। ব্যাংক ডিসকাউন্ট যোগ হলে আরও বেশি সাশ্রয়ের সুযোগ। এই ফোনে 2K LTPO ডিসপ্লে, Hasselblad-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, IP68 + IP69 রেটিং, Dolby Vision-এর সাথে 8K ভিডিও রেকর্ডিং, ও 100W ফাস্ট চার্জের মতো ফিচার্স আছে।

OnePlus 13 ডিসকাউন্ট অফার

OnePlus 13 গত বছর জানুয়ারি মাসে ভারতে 69,999 টাকায় লঞ্চ হয়েছিল। এটি 12 জিবি র‍্যাম ও 256 জিবি অনবোর্ড স্টোরেজ ভেরিয়েন্টের দাম ছিল। স্মার্টফোনের বেস মডেলটি এখন অ্যামাজনে 60,999 টাকায় লিস্টেড আছে। অর্থাৎ সরাসরি 9,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। আবার এইচডিএফসি, আইসিআইসিআই, ও অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ডে 6 মাসের নো-কস্ট EMI প্ল্যানে 3,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। অর্থাৎ ফ্ল্যাট 13,000 টাকা ছাড়ে কেনার সুযোগ।

এছাড়াও, Amzon Pay ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 1,829 টাকা ক্যাশব্যাক মিলবে। অফারটি ডিভাইসের মিডনাইট ওশান (ব্লু) কালার অপশনে পাওয়া যাচ্ছে। এটি আর্কটিক ডন এবং ব্ল্যাক এক্লিপস কালার অপশনেও বেছে নেওয়া যায়। Amazon পুরনো ফোনের সাথে এক্সচেঞ্জ করলেও ভাল দাম দেবে। তবে ভ্যালু সেই মডেলের বয়স, কেনার সময় দাম, এবং বর্তমান অবস্থার উপর নির্ভর করছে। 

স্পেসিফিকেশন ও ফিচার্সের কথা বললে, ওয়ানপ্লাস 13 রান করে Snapdragon 8 Elite প্রসেসরে। ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এটি f/1.6 অ্যাপারচার, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, f/2.6 অ্যাপারচার ও 3x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, ও f/2.0 অ্যাপারচার-যুক্ত 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা নিয়ে গঠিত।

সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফোনটির 6,000mAh ব্যাটারি 100W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। হ্যান্ডসেটের সামনে 6.82 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি QHD+ রেজোলিউশন 120 হার্টজ রিফ্রেশ রেট , 4,500 নিট পিক ব্রাইটনেস, HDR10+, এবং ডলবি ভিশন অফার করে। কোম্পানি চারটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড (Android 19 পর্যন্ত) প্রদান করবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Slim IP68 and IP69-rated design
  • Magnetic accessories
  • Sharp 120Hz display
  • Plenty of AI features
  • Buttery smooth software performance
  • Great battery life
  • Fast wired and wireless charging
  • Bad
  • AI image editing tools aren't impressive
  • Accessories need the magnetic case to function
 
KEY SPECS
Display 6.82-inch
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 50-megapixel
RAM 12GB, 16GB, 24GB
Storage 256GB, 512GB, 1TB
Battery Capacity 6000mAh
OS Android 15
Resolution 1440x3168 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Motorola আনল 50MP সেলফি ক্যামেরা ও 144Hz ডিসপ্লের দুর্দান্ত ফিউশন ফোন
  2. Poco X8 Pro Max: 9000mAh ব্যাটারির প্রথম পোকো ফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  3. Motorola Edge 70 Fusion-এর ওপেন সেল শুরু হল, 25,000 টাকার মধ্যে বেস্ট স্মার্টফোন
  4. এবার WhatsApp চ্যাটে নজর রাখা যাবে, কার সঙ্গে কথা বলছে বা কাকে ব্লক করছে, জানাবে নতুন ফিচার
  5. iQOO Z11x 5G লঞ্চ হল 32MP সেলফি ক্যামেরা ও 7200mAh ব্যাটারির সাথে, 20 হাজারের নিচে সেরা ফোন?
  6. আগামী সপ্তাহে লঞ্চের আগেই Samsung Galaxy M17e 5G-এর দাম ফাঁস, 50MP ক্যামেরা, 6000mAh ব্যাটারি সস্তায়
  7. শুরু হল Apple-এর সবচেয়ে সস্তা ফোন ও ল্যাপটপের সেল, স্টুডেন্টরা পাবে 10,000 টাকার বিশেষ ছাড়
  8. Samsung Galaxy S26 Series-এর বিক্রি শুরু হল, 256 জিবির দামে পাবেন 512GB স্টোরেজ ভ্যারিয়েন্ট
  9. Laptop Price Hike: কম্পিউটার-ল্যাপটপ কিনতে চাইলে তাড়াতাড়ি করুন, 35 শতাংশ পর্যন্ত দাম বাড়তে চলেছে
  10. Vivo Y51 Pro 5G ভারতে 50MP ক্যামেরা, 256GB স্টোরেজ, ও 7200mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.