OnePlus 13R এখন 33,000 টাকার নিচে একমাত্র ফোন, যা Snapdragon 8 Gen 3 প্রসেসর অফার করছে।
Photo Credit: OnePlus
OnePlus 13R features a Snapdragon 8 Gen 3 chipset
OnePlus 13R গত বছর OnePlus 13-এর সাথে ভারতে লঞ্চ হয়েছিল। এখন এই সাব-ফ্ল্যাগশিপ ফোন 10,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। স্মার্টফোনের মেমোরি চিপ এবং কম্পোনেন্টের ঘাটতির কারণে যে ভাবে মূল্যবৃদ্ধির ট্রেন্ড চলছে, সেখানে OnePlus 13R-এর দামে এমন পতন অবাক করার মতো। এটি বর্তমানে 33,000 টাকার নিচে একমাত্র ফোন, যা ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 3 প্রসেসর দ্বারা চালিত। এতে থাকা 6,000mAh ব্যাটারি 80W ফাস্ট চার্জারে ঝড়ের গতিতে চার্জ হবে। ডিভাইসে Sony LYT700 প্রাইমারি ক্যামেরা রয়েছে। ফলে ছবিও সুন্দর উঠবে। চলুন OnePlus 13R-এর নতুন দাম এবং এটি ছাড়ে কোথায় পাওয়া যাচ্ছে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।
OnePlus 13R বর্তমানে জেপটো (Zepto)-তে 32,999 টাকায় বিক্রি হচ্ছে। স্মার্টফোনটি গত বছর জানুয়ারিতে ভারতে লঞ্চ হওয়ার সময় দাম 42,999 টাকা ছিল। বেস মডেল 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ অফার করে। অর্থাৎ কুইক কমার্স প্ল্যাটফর্মটি সরাসরি 10,000 টাকা ছাড় অফার করছে। প্রিমিয়াম ফোন এমন সস্তা হয়ে যাওয়ার কারণে ডিলটি নিয়ে চর্চা চলছে।
32,999 টাকা দামে ওয়ানপ্লাস 13আর যথেষ্ট আকর্ষণীয় বৈশিষ্ট্যের সঙ্গে এসেছে। এতে ট্রিপল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। প্রাইমারি ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার হয়েছে। এর সাথে f/2.0 অ্যাপারচার ও 2x অপটিক্যাল জুম যুক্ত 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। পিছনের ক্যামেরা 4K 30fps ভিডিও রেকর্ড করতে সক্ষম।
সেলফি ও ভিডিও কলের জন্য, একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। OnePlus 13R এর সামনে 6.78 ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে আছে, যা 1.5K রেজোলিউশন, (1,264 × 2,780 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট, 1 বিলিয়ন কালার, ও 4,500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনের উপর Corning Gorilla Glass 7i কভার দেওয়া হয়েছে। স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট ফোনটিকে মিড-রেঞ্জে পাওয়ারহাউস করে তুলেছে।
OnePlus 13R ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ইনফ্রারেড সেন্সর, NFC, স্টেরিও স্পিকার, ডলবি ভিশন, Ultra HDR ইমেজ সাপোর্ট, aptX HD, ও IP65 রেটিং-এর মতো ফিচার্স নিয়ে এসেছে। এতে অ্যাকুয়া টাচ 2.0 ফিচার থাকায় ভেজা হাতেও টাচ রেসপন্সে সমস্যা হবে না। ফোনটি Android 18 পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড ও 2030 সাল অব্দি সিকিউরিটি আপডেট পাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
iPhone 17, MacBook Neo and More to Be Discounted During Upcoming Amazon, Flipkart Sales: Offers
Realme P4, P4 Power, P4x and More to Get Discounts During Flipkart Big Billion Days Sale