OnePlus 15R: ওয়ানপ্লাসের নতুন চমক, 16GB র‍্যামের স্মার্টফোন আনল দেশে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 18 জুন 2026 13:22 IST
হাইলাইট
  • OnePlus 15R এখন 16 জিবি র‍্যাম অপশনে পাওয়া যাবে
  • এটি Snapdragon 8 Gen 5 প্রসেসর চালিত প্রথম গ্লোবাল স্মার্টফোন
  • OnePlus 15R ফোনে 165Hz ডিসপ্লে ও 80W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে

OnePlus 15R now available in new 16GB RAM Variant in India

Photo Credit: OnePlus

বিশ্বজুড়ে মেমোরি চিপের ঘাটতির কারণে স্মার্টফোনের দাম প্রত্যেক মাসেই লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এখন পরিস্থিতি অনুকূলে না থাকা সত্ত্বেও, OnePlus 15R-এর জন্য নতুন 16 জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট লঞ্চ করে চমকে দিয়েছে কোম্পানি। ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ কিলার ফোনটি এবার থেকে 16 জিবি ও 512 জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ হবে। র‍্যাম ছাড়া OnePlus 15R অন্য কোনও আপগ্রেড পায়নি। এটি Snapdragon 8 Gen 5 চালিত প্রথম গ্লোবাল হ্যান্ডসেট। ফোনে 165Hz ডিসপ্লে, 80W ফাস্ট চার্জিং, 360 ডিগ্রি ক্রায়ো ভেলোসিটি কুলিং সিস্টেম, এবং 120fps-এ 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট রয়েছে।

OnePlus 15R 16 জিবি র‍্যামের দাম 

OnePlus 15R মডেলের নতুন 16 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম 61,999 টাকা। অন্য দিকে, 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি + 512 জিবি মডেলের দাম যথাক্রমে 54,999 টাকা ও 59,999 টাকা। এটি চারকোল ব্ল্যাক, মিন্ট গ্রীন, এবং ইলেকট্রিক ভায়োলেট কালার অপশনে উপলব্ধ।

ফোনটি ওয়ানপ্লাসের অনলাইন স্টোর এবং Amazon থেকে কেনা যাচ্ছে। র‍্যাম বৃদ্ধি ছাড়া ডিভাইসের নতুন ভ্যারিয়েন্ট ও আগের মডেলগুলোর মধ্যে কোনও পার্থক্য নেই। 16 জিবি র‍্যাম থাকার কারণে নতুন ভার্সন উন্নত মাল্টিটাস্কিং অফার করবে বলে আশা করা যায়। এতে IP66, IP68, IP69, ও IP69K রেটিং থাকার ফলে জল বা ধুলো কোনও ক্ষতি করতে পারবে না।

ওয়ানপ্লাস 15আর স্মার্টফোনে 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 165 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, 1.5K রেজোলিউশন, এবং ডলবি ভিশন অফার করে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য, স্ক্রিনের নিচে একটি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। হ্যান্ডসেটে Android 16-নির্ভর OxygenOS 16 প্রি-ইনস্টল করা আছে।

ওয়ানপ্লাসের নতুন ফোনের সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। পিছনে f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা + 112 ডিগ্রি ফিল্ড অফ ভিউ ও f/2.2 অ্যাপারচার-যুক্ত 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা বর্তমান। এতে 7,400mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

জানিয়ে রাখি, OnePlus 15R গত বছর ডিসেম্বরে ভারতে দুইটি স্টোরেজ অপশনে লঞ্চ হয়েছিল। তখন বেস 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজের দাম 47,999 টাকা ছিল। 512 জিবি মডেল এসেছিল 52,999 টাকায়। বিগত ক'মাসে ওয়ানপ্লাসের সমস্ত ফোনের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। Vivo, Oppo, Redmi-রাও ভারতের বাজারে তাদের একের পর এক মডেলের দাম ক্রমাগত দাম বাড়িয়ে চলেছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Smooth 165Hz AMOLED display
  • Strong gaming performance
  • Excellent durability and software support
  • Outstanding battery life
  • Bad
  • No telephoto camera
  • No LTPO display
  • More expensive than OnePlus 13R
 
KEY SPECS
Display 6.83-inch
Processor Snapdragon 8 Gen 5
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 12GB, 16GB
Storage 256GB, 512GB
Battery Capacity 7,400mAh
OS Android 16
Resolution 1272x2800 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. নন-স্টপ পাওয়ারের সঙ্গে Realme Narzo 100x 5G লঞ্চ হচ্ছে ভারতে, ব্যাটারিতে বড় চমকের ইঙ্গিত
  2. Redmi Note 17 সিরিজ লঞ্চ হচ্ছে জুলাই 14, থাকতে পারে 10,000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরা
  3. Moto G77 Power ভারতে 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, দাম-ফিচার্স জেনে নিন
  4. Google Pixel 11 সিরিজের দাম আগস্ট 12 লঞ্চের আগেই ফাঁস হল, স্টোরেজ এবার দ্বিগুণ
  5. 2026 সালের দ্বিতীয় Samsung Galaxy Unpacked-এর দিন ঘোষণা হল, একসঙ্গে তিনটি দুর্ধর্ষ ফোন আসতে পারে
  6. iOS 27 Beta 3: Apple-এর নতুন চমক, আপনার পছন্দ করা গলা ও ভঙ্গিতে কথা বলবে Siri
  7. Vivo T5 Lite 5G বাজেটে বিশাল ব্যাটারি, ফাস্ট চার্জিং, ও ভাল ক্যামেরা নিয়ে ভারতে আসছে, লঞ্চ শীঘ্রই
  8. Motorola Edge 70 Max স্মার্টফোনের ভারতে লঞ্চ কনফার্মড হল, ক্যামেরা ও প্রসেসরে বড় চমক
  9. iQOO Z11 Lite আসছে ভারতে, 15,000 টাকার মধ্যে 6,500mAh ব্যাটারি, 5G, ও 50MP ক্যামেরা মিলতে পারে
  10. Nothing Phone 4b এল ভারতে, দেখতে সবার থেকে আলাদা, ব্যাটারিতেও সেরা, দাম-ফিচার্স জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.