iQOO 15R মডেলের বেস 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশন 45,999 টাকায় ভারতে রিলিজ হতে পারে। এটি OnePlus 15R-এর পর দেশের দ্বিতীয় ফোন যা ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 5 প্রসেসরে চলবে। কোম্পানি দাবি করছে যে, হ্যান্ডসেটের কুলিং সিস্টেম 10 মিনিটের মধ্যে অভ্যন্তরীণ তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমানোর ক্ষমতা রাখে।
Axis ব্যাঙ্ক বা HDFC ব্যাঙ্কের কার্ডে OnePlus 15-এর দাম মেটালে 3,000 টাকা ডিসকাউন্ট মিলবে। সংস্থা এই ফোনে লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টি অফার করছে। ফোনটির বিশেষ ফিচার্সের মধ্যে আছে 165 হার্টজ রিফ্রেশ রেট, 120 FPS-এ 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, 7,400mAh ব্যাটিরি, জল ও ধুলো থেকে সর্বোচ্চ স্তরের প্রটেকশন, X-অ্যাক্সিস লিনিয়ার মোটর, ইত্যাদি।
OnePlus 15R পারফরম্যান্সকে বিশেষ গুরুত্ব দিয়ে তৈরি হয়েছে। এতে Snapdragon 8 Gen 5 প্রসেসর আছে। এটি 16 জিবি পর্যন্ত LPDDR5x Ultra র্যাম ও 512 জিবি UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। হ্যান্ডসেটে 7,400mAh ব্যাটারি আছে যা 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।