OnePlus 15T একটি 50 মেগাপিক্সেল Sony মেইন ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্সের সাথে এসেছে।
Photo Credit: OnePlus
OnePlus 15T is powered by Snapdragon 8 Elite Gen 5 chipset
OnePlus 15T আজ লঞ্চ হল। স্মার্টফোনটি 6.32 ইঞ্চি ডিসপ্লে নিয়ে এসেছে। ফলে এটি ছোট সাইজ পছন্দ করা ব্যবহারকারীদের জন্য আদর্শ। তবে আকারে ছোট হলেও ফোনটি একেবারে পকেট ডাইনামাইট। নতুন ফ্ল্যাগশিপ মডেলে উচ্চমানের হার্ডওয়্যার ও সেরা প্রসেসর রয়েছে। সংস্থার দাবি, ছোট ফোন মানেই যে পারফরম্যান্স নিয়ে আপোস করতে হবে, OnePlus 15T সেই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে বাজারে এসেছে। এটি 165Hz স্ক্রিন, Snapdragon 8 Elite Gen 5 চিপসেট, 7,500mAh ব্যাটারি, 16 জিবি র্যাম, ও 100W ফাস্ট চার্জিং সহ একঝাঁক আকর্ষণীয় ফিচার্স অফার করে। চলুন নতুন ওয়ানপ্লাস ফোনের দাম ও খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
ওয়ানপ্লাস 15টি স্মার্টফোনে 6.32 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 1.5K রেজোলিউশন, HDR10+, 165 হার্টজ রিফ্রেশ রেট, 1,800 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনের রিফ্রেশ রেট 60 থেকে 90, 120, 144, ও 165 হার্টজে রিফ্রেশ হবে। ব্রাইটনেস সর্বনিম্ন 1 নিটে নামানো যাবে। চোখের সুরক্ষার জন্য স্ক্রিনে TUV Rheinland-এর স্মার্ট আই প্রোটেকশন 5.0 এবং লো ব্লু লাইট সার্টিফিকেশন রয়েছে। স্ক্রিনের নিচে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।
OnePlus 15T মডেলে Snapdragon 8 সিরিজের প্রসেসর ছাড়াও আরও দুই চিপ আছে, যার মধ্যে ফাস্ট টাচ রেসপন্স নিশ্চিত করতে একটি বিশেষ চিপ ব্যবহার হয়েছে। আর G2 চিপ কম সিগন্যাল এলাকায় Wi-Fi কানেকশন উন্নত করতে সাহায্য করে। ফোনে 16 জিবি পর্যন্ত LPDDR5x Ultra র্যাম ও 1 টিবি UFS 4.1 স্টোরেজে মিলবে। হ্যান্ডসেটের 7,500mAh ব্যাটারি 100W ওয়ার্ড ফাস্ট চার্জিং-এর পাশাপাশি 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ওয়ানপ্লাসের নতুন ফোনের সামনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। আর পিছনে দু'টি ক্যামেরা রয়েছে — f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 3.5x অপটিক্যাল জুম-যুক্ত একটি 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা।
ব্যাক ক্যামেরা ডলবি ভিশনের সাথে 4K ও 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম। হ্যান্ডসেটে Android 16 ভিত্তিক OxygenOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে। OnePlus 15T-এর ফ্রেম IP66 + IP68 + IP69 + IP69K রেটিং পেয়েছে। ফলে এটি জল ও ধুলো থেকে সম্পুর্ণ সুরক্ষিত।
OnePlus 15T এর 12 জিবি + 256 জিবি মডেলের দাম চীনে 4,299 ইউয়ান (প্রায় 58,000 টাকা)। 12 জিবি + 512 জিবি, 16 জিবি + 256 জিবি, 16 জিবি + 512 জিবি, এবং 16 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজের দাম যথাক্রমে 4,899 ইউয়ান (প্রায় 67,000 টাকা), 4,599 ইউয়ান (প্রায় 63,000 টাকা), 5,199 ইউয়ান (প্রায় 71,000 টাকা), ও 5,699 ইউয়ান (প্রায় 78,000 টাকা)। ওয়ানপ্লাসের নতুন ফোন ভারতে আসবে কিনা, তা এখনও জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
Xiaomi 18 Worldwide Debut Inches Closer Following First Major Regulatory Move
Google May Soon Give Android Users More Control Over Advanced Protection Features; Suggests APK Teardown