এবার লাল রঙে হাজির হবে OnePlus 6

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 30 জুন 2018 16:18 IST
হাইলাইট
  • 2 জুলাই নতুন এক কালার ভেরিয়েন্টে OnePlus 6 ফোন লঞ্চ হবে
  • নতুন লাভা রেড ভেরিয়েন্টে OnePlus 6 ফোনটি লঞ্চ করা হবে
  • OnePlus 6 এর ভিতরে রয়েছে লেটেস্ট Snapdragon 845 প্রসেসসার

 

মে মাসে ভারতে মিডনাইট ব্ল্যাক ও মিরর ব্ল্যাক কালারে OnePlus 6 ফোন লঞ্চ হয়েছিল। এরপরে একে একে OnePlus 6 মার্ভেল অ্যাভেঞ্জার্স লিমিটেড এডিশান ও সিল্ক হোয়াইট লিমিটেড এডিশান ফোনগুলি লঞ্চ করাছিল চিনের এই কোম্পানি। সম্প্রতি 256GB মিডনাইট ব্ল্যাক ফোনটিকেও ভারতে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে OnePlus। 2 জুলাই নতুন এক কালার ভেরিয়েন্টে OnePlus 6 ফোন লঞ্চের খবর পাওয়া গেল। মনে করা হচ্ছে নতুন লাভা রেড ভেরিয়েন্টে OnePlus 6 ফোনটি লঞ্চ করা হবে।

কোম্পানির অফিশিয়াল টুইটার পেজে একটি ভিডিও টিজারে বলা হয়েছে, “C61422 শুরু করা হচ্ছে, আপনি কি এগিয়ে যেতে চান?”, গুগলে C61422 সার্চ করে জানা গিয়েছে কালার প্যালেটে গাড় লাল রঙের কোড এই সংখ্যাটি। এছাড়াও জানানো হয়ে 2 জুলাই এই ফোন লঞ্চ হবে। কোম্পানির ভারতের অ্যাকাউন্ট থেকেও এই ভিডিও শেয়ার করা হয়েছে। তার থেকেই মনে করা হচ্ছে এই লাল OnePlus 6 ফোন খুব শুঘ্রই ভারতের বাজারে চলে আসবে। যদিও এই ভেরিয়েন্টে কম RAM বা স্টোরেজ ব্যবহার করা হবে তা জানা যায়নি। সম্প্রতি লঞ্চ হওয়া মিডনাইট ব্ল্যাক ভেরিয়েন্টের মতোই এই ফোনেও 8GB RAM আর 256GB স্টোরেজ থাকবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও এই ফোনের দামও মিডনাইট ব্ল্যাক ভেরিয়েন্টের মতোই 43,999 থাকবে বলে মনে করা হচ্ছে।

Photo Credit: SlashLeaks

 

OnePlus 6 স্পেসিফিকেশান

নতুন OnePlus 6 এ প্রিলোডেড থাকবে লেটেস্ট Android Oreo 8.1। OnePlus 6 এ রয়েছে 6.28 ইঞ্চি FHD+ full Optic AMOLED ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। OnePlus 6 এর ভিতরে রয়েছে লেটেস্ট Snapdragon 845 প্রসেসসার সাথে 6GB/8GB RAM আর Adreno 630 GPU আর 64GB/256GB ইন্টারনাল স্টোরেজ।

এই ফোনে রয়েছে ডুয়াল রিয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারী সেন্সারটি 16 মেগাপিক্সেল ও সেকেন্ডারী 20 মেগাপিক্সেল সেন্সার রয়েছে এই রিয়ার ক্যামেরায়। প্রাইমারী ক্যামেরাতে অপ্টিকাল ও ইলেকট্রনিক দুই ইমেজ স্টেবিলাইজেশানের সুবিধা রয়েছে। এছাড়াও রয়েছে একটি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরায় তোলা যাবে 480 ফ্রেম পার সেকেন্ডে স্লো মোশান ভিডিও। নতুন আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ফ্রন্ট ক্যামেরায় তোলা যাবে পোট্রেট মোড। এছাড়াও এই ক্যামেরায় রয়েছে ফেস আনলকের ফিচার। এর মাধ্যমে মাত্র 0.4 সেকেন্ডে আনলক হয়ে যাবে আপনার ফোন।

Advertisement

OnePlus 6 এ রয়েছে 3300 mAh ব্যাটারি। এর সাথেই রয়েছে কোম্পানির জনপ্রিয় ড্যাশ চার্জিং টেকনোলজি। কোম্পানির দাবি মাত্র 30 মিনিটের চার্জে এই ফোন সারাদিন চলতে সক্ষম।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Looks great
  • Excellent performance
  • Useful software customisations
  • Bad
  • Average camera quality
  • No wireless charging or weatherproofing
 
KEY SPECS
Display 6.28-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 20-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 3300mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2280 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: OnePlus
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi K100 লঞ্চ হল 165Hz OLED ডিসপ্লে, 10,000mAh ব্যাটারি,ও 50MP ক্যামেরার সঙ্গে
  2. Moto G47 Power লঞ্চ হল, 108MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি আছে
  3. OLED ডিসপ্লের সঙ্গে প্রথম MacBook Pro লঞ্চ করল Apple, দাম জেনে নিন
  4. OpenAI আনল নতুন AI মডেল GPT-6.1 Terra, লেখালিখি থেকে কোডিং সবেতেই পারদর্শী
  5. শুধু রিলস নয়, এবার ইনস্টাগ্রামে আসছে ইউটিউবের মতো বড় ভিডিও আপলোডের সুবিধা
  6. Free Fire India: ভারতে ফিরছে ফ্রি ফায়ার, কাল থেকেই ডাউনলোড করে খেলা যাবে
  7. ভারতের প্রথম লিকুইড কুলিংযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হল, সঙ্গে ফ্রি 24,999 টাকার গেমিং কিট
  8. দিওয়ালি সেলের আগেই 10,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে Nothing ফোন
  9. iPad Mini (2026) প্রথমবার OLED স্ক্রিন, Apple A20 Pro প্রসেসরের সঙ্গে লঞ্চ হল ভারতে
  10. OnePlus 16: ওয়ানপ্লাসের প্রথম 200MP ক্যামেরা ফোন শীঘ্রই ভারতে আসতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.