OnePlus 6 ও OnePlus 6T-তে OxygenOS-এর নতুন ভার্সন পৌঁছতে শুরু করল। সম্প্রতিকতম আপডেটে এই দুই ফোনে মে মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ পৌঁছে গিয়েছে।
OnePlus 6 ও OnePlus 6T-তে OxygenOS-এর নতুন ভার্সন পৌঁছতে শুরু করল। সম্প্রতিকতম আপডেটে এই দুই ফোনে মে মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ পৌঁছে গিয়েছে। ওটিএ আপডেটে সব গ্রাহকের কাছে এই আপডেট পৌঁছবে।
ডুয়াল সিম OnePlus 6T ফোনে চলবে Android 10 অপারেটিং সিস্টেম। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব OxygenOS স্কিন। OnePlus 6T তে রয়েছে একটি 6.41 ইঞ্চি AMOLED ডিসপ্লে। থাকবে sRGB সাপোর্ট।এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ডিসপ্লের উপরে সুরক্ষার জন্য থাকবে Gorilla Glass 6। ফোনের ভিতরে থাকছে Snapgragon 845 চিপসেট, 6GB/8GB LPDDR4X RAM আর 128GB/256GB স্টোরেজ।
OnePlus 6T তে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম। এই ক্যামেরাই থাকবে একটি 16MP Sony IMX519 প্রাইমারি সেন্সার। সাথে থাকবে একটি 20MP Sony IMX376K সেকেন্ডারি সেন্সার। সেলফি তোলার জন্য OnePlus 6T তে রয়েছে একটি 16MP Sony IMX371 সেন্সার।
কানেক্টিভিটির জন্য OnePlus 6T তে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802ac (ডুয়াল ব্যান্ড, 2.4GHz and 5GHz), Bluetooth v5.0, NFC, GPS/ A-GPS আর একটি USB Type-C (v2.0) পোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি 3,700 ব্যাটারি আর ফাস্ট চার্জিং সাপোর্ট।
OnePlus 6 এ রয়েছে 6.28 ইঞ্চি FHD+ full Optic AMOLED ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। OnePlus 6 এর ভিতরে রয়েছে লেটেস্ট Snapdragon 845 প্রসেসসার সাথে 8GB RAM আর Adreno 630 GPU আর 128GB ইন্টারনাল স্টোরেজ।
এই ফোনে রয়েছে ডুয়াল রিয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারী সেন্সারটি 16 মেগাপিক্সেল ও সেকেন্ডারী 20 মেগাপিক্সেল সেন্সার রয়েছে এই রিয়ার ক্যামেরায়। প্রাইমারী ক্যামেরাতে অপ্টিকাল ও ইলেকট্রনিক দুই ইমেজ স্টেবিলাইজেশানের সুবিধা রয়েছে। এছাড়াও রয়েছে একটি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরায় তোলা যাবে 480 ফ্রেম পার সেকেন্ডে স্লো মোশান ভিডিও। নতুন আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ফ্রন্ট ক্যামেরায় তোলা যাবে পোট্রেট মোড। এছাড়াও এই ক্যামেরায় রয়েছে ফেস আনলকের ফিচার। এর মাধ্যমে মাত্র 0.4 সেকেন্ডে আনলক হয়ে যাবে আপনার ফোন।
OnePlus 6 এ রয়েছে 3300 mAh ব্যাটারি। এর সাথেই রয়েছে কোম্পানির জনপ্রিয় ড্যাশ চার্জিং টেকনোলজি। কোম্পানির দাবি মাত্র 30 মিনিটের চার্জে এই ফোন সারাদিন চলতে সক্ষম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999