কেমন হলো OnePlus 7?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 18 মে 2019 15:56 IST
হাইলাইট
  • OnePlus 7 ফোনে রয়েছে Snapdragon 855 চিপসেট আর UFS 3.0 স্টোরেজ
  • থাকছে স্টেরিও স্পিকার আর 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
  • OnePlus 7 এর দাম শুরু হচ্ছে 32,999 টাকা থেকে

OnePlus 7 এর দাম শুরু হচ্ছে 32,999 টাকা থেকে

মঙ্গলবার তিনটি নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে OnePlus। দুটি স্মার্টফোন ও একটি ওয়্যারলেস ইয়াত্রবাড। এর মধ্যে সবার নরজ কেড়েছে OnePlus 7 Pro। তবে আকর্ষনীয় দামে ফ্ল্যাগশিপ কনফিগারেশান সহ লঞ্চ হয়েছে OnePlus 7। এই ফোনে রয়েছে Snapdragon 855 চিপসেট, আর 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। মঙ্গলবার বেঙ্গালুরুতে এক ইভেন্টে লঞ্চ হয়েছে OnePlus 7। একই ইভেন্টে লঞ্চ হয়েছে OnePlus 7 Pro আর Bullets Wireless 2 ওয়্যারলেস ইয়ারফোন।

মাত্র 32,999 টাকা থেকে শুরু হচ্ছে OnePlus 7 এর দাম। এই দামে দুর্দান্ত পারফর্মেন্স পাওয়া যাবে OnePlus 7 এ। OnePlus 7 Pro এর মতোই OnePlus 7 এর ভিতরেও রয়েছে Snapdragon 855 চিপসেট। লঞ্চ ইভেন্টে এই ফোনের মিরর গ্রে আর লাল রঙ আমাদের নজর কেড়েছে।

আরও পড়ুন: OnePlus 7 Pro রিভিউ

বাইরে থেকে হুবহু OnePlus 6T ফোনের মতো দেখতে OnePlus 7। তুলনামুলক চওড়া ইয়ারপিস গ্রিল ছাড়া এই দুই ফোন বাইরে থেকে দেখে পার্থক্য করা কঠিন। OnePlus 7 Pro এর থেকে অনেকটা হালকা OnePlus 7। তাই হাতে নিয়ে এই ফোন ব্যবহারের কোন অসুবিধা হয়নি।

মিরর ব্ল্যাক ও লাল রঙে পাওয়া যাবে OnePlus 7। এই দুটি রঙের ফোনে ব্যবহারের সময় খুব সহজে আঙুলের ছাপ পরে যাবে। তবে দুটি রঙের মধ্যে নিসন্দেহে লাল আপনার ঞ্জর কাড়বে।

OnePlus 7 Pro এর মতোই OnePlus 7 ফোনের ভিতরেও থাকছে UFS 3.0  স্টোরেজ। তুলনামুলক দ্রুত গতির স্টোরেজ এই ফোনের পারফর্মেন্সকে বাড়িয়ে তুলতে সাহায্য করবে। দুর্দান্ত পারফর্মেন্স ছাড়াও OnePlus 7 ফোনে থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার, Dolby Atmos সাপোর্ট, ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারতবে লঞ্চ ইভেন্টে এই ফোনের স্পিকার পরীক্ষা করার সুযোগ পাইনি আমরা।

Advertisement

OnePlus 6T ফোনে একটি 20 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার ব্যবহার করেছিল OnePlus। তবে OnePlus 7 ফোনে থাকছে একটি 5 মেগাপিক্সলে ডেপ্ত সেন্সার। সাথে থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার।

Advertisement

OnePlus 6T ফোনের থেকে OnePlus 7 ফোনের ডিসপ্লেতে খুব বেশি পার্থক্য দেখা যাবে না। OnePlus 7 ফোনে থাকছে একটি 3,700 mAh ব্যাটারি। সাথে থাকছে 20W ফাস্ট চার্জ সাপোর্ট।

ইতিমধ্যেই যদি আপনার কাছে OnePlus 6T থাকে তবে OnePlus 7 ফোন আপডেট করার প্রয়োজন নেই। তবে এখনই OnePlus 6T কেনার পরিকল্পনা করে থাকলে কয়েক দিন অপেক্ষা করে জুন মাসে OnePlus 7 কেনা বুদ্ধিমানের কাজ হবে।

খুব শিঘ্রই OnePlus 7 রিভিউ ইউনিট Gadgets 360 দপ্তরে এসে পৌঁছাবে। তখন এই ফোনের পারফর্মেন্স ও বিল্ড কোয়ালিটি সম্পর্কে বিস্তারে জানাবো আমরা।   

Advertisement
 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent performance
  • All-day battery life
  • Loud stereo speakers
  • Bad
  • Below-average low-light camera performance
  • Inconsistent focus in portraits and macros
  • Poor low-light video stabilisation
 
KEY SPECS
Display 6.41-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3700mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
সম্পর্কিত খবর
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme P4R 5G: 2,000 টাকার বেশি ছাড়, দেশের সবচেয়ে সস্তা 8,000mAh ব্যাটারির ফোনের বিক্রি শুরু হল
  2. OnePlus N6: কম দামের স্মার্টফোনেও এবার 8,000mAh ব্যাটারি, মাসশেষে বড় চমক আনছে ওয়ানপ্লাস
  3. আইফোনের কুড়িতম জন্মদিনে Apple-এর চমক, ক্যামেরাযুক্ত AirPods ও স্পেশাল iPhone আসতে পারে
  4. Android 17: অ্যান্ড্রয়েড 17 ফোনে ঢুকতে শুরু করল, নতুন আপডেটে কী কী সুবিধা মিলবে দেখুন
  5. Specs AR Smart Glasses: চশমার মধ্যে কম্পিউটার! চোখের সামনে ভাসবে ভিডিও, খুলবে ম্যাপ, Snap-এর বড় চমক
  6. ট্যাবলেটের ভিতরে নয়টি JBL স্পিকার, ঘোরে 360 ডিগ্রি, Lenovo-র নতুন মডেল ঘিরে শোরগোল
  7. Vivo T5 Lite 5G সস্তায় 50MP ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে ভারতে আসছে
  8. OnePlus Buds 4 ভারতে আসছে 25 জুন, কম দামে 52db ANC ও 54 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ মিলবে
  9. Tecno Spark 50 লঞ্চ হল, জল-কাদা তো বটেই, আছাড় খেলেও ক্ষতি হবে না
  10. 200MP মিনি DSLR ক্যামেরা-সহ আসছে Vivo X Fold 6 স্মার্টফোন, লঞ্চ 26 জুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.